বিষয়বস্তুতে চলুন

ফাতিমা জামাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাতিমা জামাল
জন্ম
জাতীয়তামার্কিন
অন্যান্য নামফ্যাট ফেম
মাতৃশিক্ষায়তনমোরহাউজ কলেজ
দ্য নিউ স্কুল
পেশাচলচ্চিত্র নির্মাতা, মডেল, আন্তঃবিষয়ক শিল্পী
পরিচিতির কারণনো ফ্যাটস, নো ফেমস, পোজ
ওয়েবসাইটfatimajamal.com

ফাতিমা জামাল একজন মার্কিন চলচ্চিত্র নির্মাতা, মডেল, লেখিকা এবং আন্তঃবিষয়ক শিল্পী। "ফ্যাট ফেম" নামে পরিচিত জামাল একজন কৃষ্ণাঙ্গ ট্রান্সজেন্ডার নারী। তিনি একজন কর্মী, যিনি বর্ণবাদ, শারীরিক ইতিবাচকতা এবং এলজিবিটিকিউ অধিকারসহ সামাজিক বিষয়গুলো নিয়ে কথা বলেন এবং শিল্পকর্ম তৈরি করেন।[]

জীবনী

[সম্পাদনা]

জামাল জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন এবং মোরহাউজ কলেজে পড়াশোনা করেন।[] তিনি দ্য নিউ স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি তথ্যচিত্র নির্মাণের উপর পড়াশোনা করেন।[] স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পর জামালের লিঙ্গ পরিবর্তন ঘটে।[] আটলান্টা থেকে নিউ ইয়র্ক শহরে স্থানান্তরের মাধ্যমে নিজের উন্নতির সুযোগ করে দেওয়ার জন্য তিনি নিজেকে কৃতিত্ব দেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

তার শিল্প সম্পর্কে জামাল বলেন, "আমার শিল্প আসলে কৃষ্ণাঙ্গ, সমকামী এবং নারীবাদী অভিজ্ঞতার উপর দৃষ্টি নিবদ্ধ করে, কারণ এই সমস্ত বিষয়গুলোতেই আমার আগ্রহ রয়েছে। কৃষ্ণাঙ্গ, সমকামী এবং ট্রান্স লোকদের বিষয়ে তুলে ধরতে এবং আমাদের ইতিহাস ঘাঁটাঘাঁটি করতে আমি কখনোই ক্লান্ত হব না।"[]

অভিনয় ও মডেলিং

[সম্পাদনা]

জামাল নিউ ইয়র্ক ফ্যাশন উইকে র‍্যাম্পে মডেলিং করেন, বলরুম সংস্কৃতির পরিচিত মুখ ও টিভি প্রদর্শনী পোজে উপস্থিত হন।[] ২০২০ সালের শরৎকালে স্টেফানো পিলাতির লিঙ্গ নিরপেক্ষ লাইনের জন্য প্রধান পুরুষদের পোশাকের ফ্যাশন হাউজের র‍্যাম্পে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ট্রান্স মডেল ছিলেন।[]

জামাল টুরমালিনের আটলান্টিক ইজ আ সি বোনস (২০১৭) চলচ্চিত্রে অভিনয় করেন, যা লুসিল ক্লিফটনের একই নামের একটি কবিতা থেকে নামকরণ করা হয়।[] চলচ্চিত্রটি নিউ ইয়র্ক শহরের কৃষ্ণাঙ্গ কুইয়ার ইতিহাস নিয়ে আলোচনা করে।[]

পরিচালক হিসেবে

[সম্পাদনা]

২০২০ সালে জামাল ইন্ডিগোগো ওয়েবসাইটে "নো ফ্যাটস, নো ফেমস" নামক একটি তথ্যচিত্র বানানোর জন্য অর্থ সংগ্রহের জন্য একটি গণ-অর্থায়ন প্রচারণা শুরু করেন, যেটির লেখা ও পরিচালনা করেন জামাল নিজেই। ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণাটি $৫৫,০০০ এরও বেশি অর্থ সংগ্রহ করে।[] প্রকল্পটি ২০২০ সালের জুলাই মাসে আর্টফোরামে প্রদর্শিত হয়।[]

উত্তরাধিকার

[সম্পাদনা]

অন্যান্য সমসাময়িক শিল্পীদের দ্বারা জামালকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করা হয়।[১০] গ্যাব্রিয়েল গার্সিয়া রোমান "কুইয়ার আইকনস" (২০১১) নামক একটি চিত্রকলার ধারাবাহিক তৈরি করে, যা কুইয়ার কর্মী ও শিল্পীদের সম্মানে তৈরি করা হয় এবং এতে জামালের একটি প্রতিকৃতি রয়েছে।[১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Glow Up 50's Image: Fatima Jamal, aka 'Fat Femme'; Artist, Author-Activist and Model"The RootG/O Media। ১৬ মার্চ ২০২০। ২৪ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২০
  2. Greenwood, Douglas (১১ ফেব্রুয়ারি ২০১৯)। "how to live a radical existence, with fatima jamal"i-D। In collaboration with Maison Margiela। Vice Media। ৪ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২০
  3. 1 2 Anderson, Tre'vell (৩ এপ্রিল ২০২০)। "With 'No Fats, No Femmes,' Fatima Jamal aims for more than just visibility and representation"XtraPink Triangle Press। ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০
  4. 1 2 3 Thompson, Tracy (৭ নভেম্বর ২০১৮)। "Fatima Jamal Is Styling"Jezebel। ১৪ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০
  5. Abad, Mario (১৩ জানুয়ারি ২০২০)। "Fatima Jamal (FatFemme) Made History on Florence Runway"Paper। ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১
  6. Casid, Jill H. (২০১৯)। "Doing things with being undone": ৩৮–৪২। ডিওআই:10.1177/1470412919825817আইএসএসএন 1470-4129 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  7. Muna, Mire (১৬ অক্টোবর ২০২০)। "Tourmaline Summons the Queer Past"। ২২ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৫ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  8. "No Fats, No Femmes"। Indiegogo। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০
  9. Jamal, Fatima (জুলাই–আগস্ট ২০২০)। "Project Fatima Jamal"Artforum৫৮ (10)। আইএসএসএন 1086-7058প্রোকুয়েস্ট 2426194665। ২৩ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৫ {{সাময়িকী উদ্ধৃতি}}: |আইডি= এর 1 নং অবস্থানে templatestyles stripmarker রয়েছে (সাহায্য)
  10. Jones, Java (১৬ জুন ২০২০)। "2020's MFA Grads on What It Means to Be an Artist Today"Artsy (ইংরেজি ভাষায়)। ২৩ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১While in the studio, I often refer to this question Fatima Jamal posed in an Xtra interview: 'Representation and visibility is given to us by larger power structures, but what do we give ourselves?'
  11. Durón, Maximilíano (১০ জুন ২০১৯)। "Leslie-Lohman Museum Will Stage Procession of 'Queer Icons' During NYC Pride March"ARTnews (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১