ফাতহুল মুতাআল ফি মাদহিন-নিআল
অবয়ব
মুহাম্মদ সম্পর্কে একটি চেহারার বর্ণনা, লেখক তার বইতে উল্লেখ করেছেন। | |
| লেখক | আহমদ আল-মাকরী আত-তিলমিসানি |
|---|---|
| মূল শিরোনাম | فتح المتعال في مدح النعال (আরবি ভাষা) |
| কাজের শিরোনাম | তিনি জুতার প্রশংসায় উন্মোচন করলেন |
| প্রকাশনার স্থান | মিশর |
| ভাষা | আরবি |
| বিষয় | মুহাম্মাদের জীবনী |
| ধরন | নন-ফিকশন |
| পটভূমি | মুহাম্মাদের উপর সালাম প্রেরণ |
প্রকাশনার তারিখ | ২০০৬ |
| মিডিয়া ধরন | মুদ্রিত গ্রন্থ (শক্তমলাট) |
| পৃষ্ঠাসংখ্যা | ৩২০ |
| আইএসবিএন | ২৭৪৫১৪৯৮৮১ |
ফাতহুল মুতাআল ফি মাদহিন-নিআল (আক্ষ. 'তিনি জুতার প্রশংসায় উন্মোচন করলেন') আহমদ আল-মাকরী আত-তিলমিসানি রচিত মুহাম্মাদের নালাইন বা জুতা সম্পর্কে লিখিত একটি বই।[১] এখানে লেখক নবীর জুতা সম্পর্কে লিখিত সমস্ত তথ্য সংকলন করেছেন। এটি মিশরে ১০২০ হিজরি সালে লেখা হয়। গ্রন্থটিতে তিনি ভাষাগত বিশ্লেষণ, কবিতা, সীরাত ও হাদিসের বর্ণনা, নালাইনের অবস্থা, আকৃতি এবং এর একটি চিত্রাঙ্কিত বর্ণনাও অন্তর্ভুক্ত করেছেন।[২]
গ্রন্থটির বিন্যাস
[সম্পাদনা]আল-মাকরী এই গ্রন্থটিকে একটি ভূমিকা, চারটি অধ্যায় এবং একটি উপসংহার অধ্যায়ে ভাগ করেছেন।[৩]
- ভূমিকা: নালাইন, ক্বিবাল, শিরাক এবং শিসা শব্দগুলোর ভাষাগত অর্থ নিয়ে আলোচনা করা হয়েছে।
- প্রথম অধ্যায়: নালাইন শরীফ সম্পর্কে নবীজির (সা.) থেকে প্রাপ্ত কিছু হাদিস নিয়ে আলোকপাত করা হয়েছে।।
- দ্বিতীয় অধ্যায়: ইসলামের কিছু ইমামের বর্ণনা অনুযায়ী নবীজির (সা.) নালাইনের আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে।
- তৃতীয় অধ্যায়: নালাইন শরীফের প্রশংসায় রচিত কিছু উৎকৃষ্ট কবিতা ও পঙ্ক্তি উদাহরণ দেওয়া হয়েছে।
- চতুর্থ অধ্যায়: নালাইন শরীফের প্রমাণিত বৈশিষ্ট্য এবং এর বর্ণিত উপকারিতা বর্ণনা করা হয়েছে।
- উপসংহার: নালাইন এবং এর আদর্শ সম্পর্কে সারসংক্ষেপ লেখা হয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "فتح المتعال في مدح النعال – 1-026618"। QuranicThought.com (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Nwf.com: فتح المتعال في مدح النعال: أبو العباس شهاب: كتب"। www.neelwafurat.com। ১৮ নভেম্বর ২০০৬। ৩ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 27 জুন 2015 প্রস্তাবিত (সাহায্য) - ↑ "فتح المتعال في مدح النعال للمقري"। SlideShare (ইংরেজি ভাষায়)। ২১ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আর্কাইভ.কম ওয়েবসাইটে ফাতহুল মুতাআল ফি মাদহিন-নিআল