বিষয়বস্তুতে চলুন

ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ
অবস্থান
মানচিত্র
মিশন পাড়া

,
৫৫০০

বাংলাদেশ
তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ২০০৫; ২১ বছর আগে (2005-01-01)
শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিনাজপুর শিক্ষা বোর্ড
বিদ্যালয় কোড৭২৯৩
কলেজ কোড৭২৫৮
ইআইআইএন১৩১০১৫
অধ্যক্ষআবু তাহের[১]
শিক্ষকমণ্ডলী৪১
কর্মচারী১৫
শ্রেণি১-১২
ভাষাবাংলা
ক্যাম্পাসজেলা সদর পৌর এলাকা
শিক্ষায়তন১.১৫৫ একর
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক
ওয়েবসাইটphakal.edu.bd

ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট জেলার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি জেলা সদর উপজেলার পৌর এলাকার মিশন পাড়ায় অবস্থিত এবং ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।[২] বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। ২০২৪ সালের তথ্যানুযায়ী, এখানে মোট ৭১৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

ইতিহাস

[সম্পাদনা]

২০০৫ সালে ১ জানুয়ারি তৎকালীন পুলিশ সুপার মেজবাহ উদ্দিন ফাকল পুলিশ লাইন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন।[৩] বিদ্যালয়টিতে ২০০৯ সালে নিম্ন মাধ্যমিক, ২০১৩ সালে মাধ্যমিক এবং ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক স্তর চালু করা হয়। বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাথমিক এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রদান করা হচ্ছে।

অত্র প্রতিষ্ঠানের নামের প্রথম শব্দ PHaKAL (ফাকল)–এর পূর্ণরূপ হলো Patgram, Hatibandha, Kaliganj, Aditmari ও Lalmonirhat—লালমনিরহাট জেলার এই পাঁচটি উপজেলার নামের প্রথম অক্ষর নিয়ে গঠিত একটি সংক্ষিপ্ত রূপ, যা প্রতিষ্ঠানটির নামের প্রথম শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে।

উপলব্ধ কোর্স

[সম্পাদনা]
  • প্রাথমিক
  • নিম্ন মাধ্যমিক
  • মাধ্যমিক
    • বিজ্ঞান
    • মানবিক
    • ব্যবসায় শিক্ষা
  • উচ্চ মাধ্যমিক
    • বিজ্ঞান
    • মানবিক
    • ব্যবসায় শিক্ষা

শিক্ষার্থী

[সম্পাদনা]

২০২৪ সালের তথ্যানুযায়ী প্রাথমিক স্তরে ২৪৯ জন, নিম্ন মাধ্যমিক স্তরে ২১৭ জন, মাধ্যমিক স্তরে ১৬১ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৮৯ জন মিলে মোট ৭১৬ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষ অনুযায়ী উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান শাখায় ৭০টি, মানবিক শাখায় ১২০টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৫০টি আসন রয়েছে।

সুবিধা

[সম্পাদনা]

প্রতিষ্ঠাটিতে লাইব্রেরি, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষকদের কমনরুম, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অফিস কক্ষ, ডিজিটাল ওয়াশরুম, জিমনেশিয়াম এবং সেমিনার কক্ষ রয়েছে।

ফলাফল

[সম্পাদনা]
এইচএসসি পরীক্ষার ফলাফল [৪]

২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ৩৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৩৫৭ জন এবং ফেল করেছে ২৪ জন। ৩৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৯৩.৭০%, এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ৮.৬৬%।

এসএসসি পরীক্ষার ফলাফল

২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ৭২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৭০৯ জন এবং ফেল করেছে ১৪ জন। ২২৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৯৮.০৬%, এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ৩১.১২%।

জেএসসি পরীক্ষার ফলাফল

২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ৬০১ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৬০০ জন এবং ফেল করেছে মাত্র ১ জন। ১৮৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৯৯.৮৩% এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ৩০.৬২%।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "নতুন অধ্যক্ষ মহোদয়"। phakal.edu.bd। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৫।
  2. ↑ "সভাপতির বানী"। phakal.edu.bd। ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪।
  3. ↑ "সাধ্যের মধ্যে আধুনিক শিক্ষা 'ফাকল'-এ"। Barta24 (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪।
  4. ↑ Analysis of Public Results। "Phakal Police Lines School & College, Lalmonirhat - Sohopathi | সহপাঠী" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]