ফরেন করেসপন্ডেন্ট (চলচ্চিত্র)
| ফরেন করেসপন্ডেন্ট | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
| ইংরেজি: Foreign Correspondent | |
| পরিচালক | অ্যালফ্রেড হিচকক |
| প্রযোজক | ওয়াল্টার ওয়াঙ্গার |
| রচয়িতা |
|
| চিত্রনাট্যকার | |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | অ্যালফ্রেড নিউম্যান |
| চিত্রগ্রাহক | রুডলফ মাতে |
| সম্পাদক | ডরথি স্পেন্সার |
| প্রযোজনা কোম্পানি | ওয়াল্টার ওয়াঙ্গার প্রডাকশন্স |
| পরিবেশক | ইউনাইটেড আর্টিস্ট্স |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১২০ মিনিট |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | $১,৪৮৪,১৬৭[১] |
| আয় | $১,৫৯৮,৪৩৫[১] |
ফরেন করেসপন্ডেন্ট (ইংরেজি: Foreign Correspondent, অনুবাদ 'বিদেশি সংবাদদাতা') হল অ্যালফ্রেড হিচকক পরিচালিত ১৯৪০ সালের মার্কিন সাদাকালো গোয়েন্দা রোমাঞ্চকর চলচ্চিত্র। এটি ব্রিটেন-ভিত্তিক একজন মার্কিন প্রতিবেদকের গল্প বলে, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বক্ষণে মহাদেশজুড়ে ষড়যন্ত্রের সাথে জড়িত শত্রু গোয়েন্দাদের উন্মোচন করার চেষ্টা করে। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন জোয়েল ম্যাক্রিয়া, লারেইন ডে, হার্বার্ট মার্শাল, জর্জ স্যান্ডার্স, আলবার্ট বাসারমান, রবার্ট বেঞ্চলি এবং এডমুন্ড গোয়েন।
ফরেন করেসপন্ডেন্ট হিচকক ১৯৩৯ সালের যুক্তরাজ্য ত্যাগ করার পর তার দ্বিতীয় হলিউড চলচ্চিত্র (প্রথমটি ছিল রেবেকা) এবং এতে অস্বাভাবিকভাবে অনেকজন লেখক ছিলেন, তারা হলেন রবার্ট বেঞ্চলি, চার্লস বেনেট, হ্যারল্ড ক্লারম্যান, জোন হ্যারিসন, বেন হেচ, জেমস হিল্টন, জন হাওয়ার্ড লসন, জন লি ম্যাহিন, রিচার্ড মেইবাউম, ও বাড শুলবার্গ; তবে চূড়ান্ত চলচ্চিত্রে বেনেট, হ্যারিসন, হিল্টন ও বেঞ্চলির নাম ছিল। এটি ভিনসেন্ট শিনের রাজনৈতিক স্মৃতিকথা পারসোনাল হিস্ট্রি (১৯৩৫) অবলম্বনে নির্মিত, প্রযোজক ওয়াল্টার ওয়াঙ্গার ১০,০০০ মার্কিন ডলার ব্যয়ে এর স্বত্ব ক্রয় করেছিলেন।
এটি ১৯৪০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন প্রাপ্ত হিচককের দুটি চলচ্চিত্রের একটি; অন্যটি হল রেবেকা, যা এই পুরস্কার অর্জন করেছিল। ফরেন করেসপন্ডেন্ট ছয়টি বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করে, কিন্তু একটি পুরস্কার অর্জন করেনি।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- জোয়েল ম্যাক্রিয়া - জন জোন্স
- লারেইন ডে - ক্যারল ফিশার
- হার্বার্ট মার্শাল - স্টিফেন ফিশার
- জর্জ স্যান্ডার্স - স্কট ফোলিয়ট
- আলবার্ট বাসারমান - ভ্যান মির
- রবার্ট বেঞ্চলি - স্টেবিন্স
- এডমুন্ড গোয়েন - রোলি
- এদুয়ার্দো কিয়ান্নেল্লি - মিস্টার ক্রাগ
- হ্যারি ডেভনপোর্ট - মিস্টার পাওয়ার্স
- মার্টিন কসলেক - ট্র্যাম্প
- ফ্রান্সেস কারসন - মিসেস স্প্রাগ
- ইয়ান উল্ফ - স্টাইলস
- চার্লস ওয়াজেনহাইম - গুপ্তহন্তা
- এডওয়ার্ড কনরাড - লাটভিয়ান
- চার্লস হ্যাল্টন - ব্র্যাডলি
- বারবারা পেপার - ডরিন
- এমরি পার্নেল - মহিক্যান ক্যাপ্টেন
- রয় গর্ডন - মিস্টার ব্রুড
- গারট্রুড হফম্যান - মিসেস বেনসন
- মার্টিন লামন্ট - ক্যাপ্টেন
- ব্যারি বার্নার্ড - স্টুয়ার্ড
- হোমস হার্বার্ট - সহকারী কমিশনার
- লিওনার্ড মাডি - ম্যাকেনা
- জন বার্টন - ইংরেজ ভাষ্যকার
বক্স অফিস
[সম্পাদনা]ফরেন করেসপন্ডেন্ট বক্স অফিসে ভালো করে, কিন্তু এর অত্যধিক নির্মাণব্যয়ের ফলে এটি ৩৬৯,৯৭৩ মার্কিন ডলার লোকসানের সম্মুখীন হয়।[১] কাইনেম্যাটোগ্রাফ উইকলি অনুসারে এটি ব্রিটেনে ১৯৪০ সালের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র ছিল (প্রথমটি রেবেকা)।[২] এটি যুক্তরাজ্যে ১১৮,৫১৯ পাউন্ড আয় করে।[৩]
পুরস্কার ও স্বীকৃতি
[সম্পাদনা]
| পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
|---|---|---|---|---|
| ১৩তম একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | ওয়াল্টার ওয়াঙ্গার | মনোনীত | [৪] |
| শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | আলবার্ট বাসারমান | মনোনীত | ||
| শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য | চার্লস বেনেট, জোন হ্যারিসন | মনোনীত | ||
| শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | রুডলফ মাতে | মনোনীত | ||
| শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা | আলেকজান্ডার গলিৎজেন | মনোনীত | ||
| শ্রেষ্ঠ ভিজ্যুয়াল ইফেক্টস | পল ইগলার (চিত্র), টমাস টি. মোল্টন (শব্দ) | মনোনীত | ||
| ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | মনোনীত | [৫] |
ফরেন করেসপন্ডেন্ট চলচ্চিত্রটি ফিল্ম ডেইলি-এর ১৯৪০ সালের সেরা দশ চলচ্চিত্রের তালিকায় স্থান পায়।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 বার্নস্টাইন ২০০০, পৃষ্ঠা ৪৪০
- ↑ ল্যান্ট, অ্যান্টনিয়া (১৯৯১)। Blackout : reinventing women for wartime British cinema। প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস। পৃ. ২৩১।
- ↑ চ্যাপম্যান, জেমস। "'The Billings verdict': Kine Weekly and the British Box Office, 1936–62"। জার্নাল অব ব্রিটিশ সিনেমা অ্যান্ড টেলিভিশন। ২০: ২০৮।
- ↑ "The 13th Academy Awards | 1941"। অস্কারস (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ৫ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৫।
- 1 2 "Foreign Correspondent (1940) - Alfred Hitchcock | Synopsis, Movie Info, Moods, Themes and Related"। অলমুভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ক্যাটালগে ফরেন করেসপন্ডেন্ট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ফরেন করেসপন্ডেন্ট (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে ফরেন করেসপন্ডেন্ট
- রটেন টম্যাটোসে ফরেন করেসপন্ডেন্ট
- Foreign Correspondent at the Hitchcock Wiki ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ অক্টোবর ২০১১ তারিখে
- Foreign Correspondent on Academy Award Theater: July 24, 1946
- ক্রাইটেরিয়ন কালেকশনে Foreign Correspondent: The Windmills of War an essay by James Naremore
- ১৯৪০-এর চলচ্চিত্র
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৪০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৪০-এর দশকের ওলন্দাজ ভাষার চলচ্চিত্র
- ১৯৪০-এর দশকের গোয়েন্দা রোমাঞ্চকর চলচ্চিত্র
- ১৯৪০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ১৯৪০-এর দশকের রাজনৈতিক রোমাঞ্চকর চলচ্চিত্র
- ইংরেজি ভাষার গোয়েন্দা রোমাঞ্চকর চলচ্চিত্র
- ইংরেজি ভাষার রাজনৈতিক রোমাঞ্চকর চলচ্চিত্র
- অ্যালফ্রেড হিচকক পরিচালিত চলচ্চিত্র
- অ্যালফ্রেড নিউম্যান সুরারোপিত চলচ্চিত্র
- ইউনাইটেড আর্টিস্ট্সের চলচ্চিত্র
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোয়েন্দা চলচ্চিত্র
- মার্কিন গোয়েন্দা রোমাঞ্চকর চলচ্চিত্র
- মার্কিন রাজনৈতিক রোমাঞ্চকর চলচ্চিত্র
- মার্কিন সাদাকালো চলচ্চিত্র
- অপহরণ সম্পর্কে চলচ্চিত্র
- গুপ্তহত্যা সম্পর্কিত চলচ্চিত্র
- সাংবাদিক সম্পর্কিত চলচ্চিত্র
- ১৯৩৯-এর পটভূমিতে চলচ্চিত্র
- ইংল্যান্ডের পটভূমিতে চলচ্চিত্র
- নেদারল্যান্ডসের পটভূমিতে চলচ্চিত্র
- ১৯৪০-এর ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৪০-এর মার্কিন চলচ্চিত্র