ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। (জুন ২০১৭) |
প্রাক্তন নাম | ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ |
|---|---|
| ধরন | সরকারি কলেজ [১] |
| স্থাপিত | ১ জুলাই ১৯৭০ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
| ইআইআইএন | ১০৩৬৭৪ |
| অধ্যক্ষ | শাহ মোঃ মাছুম বিল্লাহ |
| অবস্থান | |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | www.fbdc.edu.bd |
ফরিদগঞ্জ সরকারি কলেজ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ পৌর ও উপজেলা সদরে অবস্থিত একটি বিদ্যানিকেতন। কলেজটির অবস্থান ফরিদগঞ্জ উপজেলার রূপসা মহাসড়কের প্রবেশ পথের ডান পাশে। কলেজটির সম্মুখভাগে মূল মহাসড়ক এবং এর পিছনে ফরিদগঞ্জ উপজেলার অন্যতম ডাকাতিয়া নদী অবস্থিত। ২০১৬ সালে কলেজটি সরকারি করণ করা হয়। [২] ২০২৫ সালের ২৮ মে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ পরিবারের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করে।[৩][৪]
অবস্থান
[সম্পাদনা]| নাম | ফরিদগঞ্জ সরকারি কলেজ |
|---|---|
| ধরন | সরকারী |
| স্হাপিত | ১৯৭০ |
| বর্তমান অধ্যক্ষ | শাহ মোঃ মাছুম বিল্লাহ |
| অবস্থান | ফরিদগঞ্জ পৌর ও উপজেলা সদর |
| শিক্ষাঙ্গন | স্নাতক |
| অধিভুক্ত | জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা: গাজীপুর |
| একাডেমীক ভবন | ৪ টি |
| কোর্স | ৫ টি |
ইতিহাস
[সম্পাদনা]এই কলেজটি ১৯৭০ সালে একটি একাডেমীক ভবন ও উচ্চ মাধ্যমিক শাখা দিয়ে শুরু হয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা নিয়ে প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করে। শুরুতে এর প্রাতিষ্ঠানিক নাম ছিল ফরিদগঞ্জ কলেজ। পরে আওয়ামী লীগ সরকারের নেতৃস্থানীয় নেতারা এর নামকরণ করেন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু কলেজ। ১৯৯০ সালে কলেজটিতে স্নাতক (পাস কোর্স) খোলা হয় এবং এর স্নাতক কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হয়ে পড়ে। বর্তমানে এর ৪ টি একাডেমিক ভবন, ৫ টি স্নাতক কোর্স চালু আছে। কোর্স গুলো হল "বি,এস,সি" "বি,কম" "বি,বি,এস" "বি,এস,এস" ও "বি,এ। ফরিদগঞ্জ উপজেলার সবচাইতে পুরান এবং স্বনামধন্য কলেজ। কলেজটি সরকারি করণ করার পর এর নাম হয়, ফরিদগঞ্জ সরকারি কলেজ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.bdupnews.com/news/8874%5B%5D
- ↑ প্রথম আলো
- ↑ "শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন" (পিডিএফ)। shed.portal.gov.bd। শিক্ষা মন্ত্রনালয়। ৩০ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
- ↑ "৬৮ কলেজের নাম পরিবর্তন"। প্রথম আলো। ২৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।