ফরহাদনগর ইউনিয়ন
| ফরহাদনগর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে ফরহাদনগর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫৫′৫৫″ উত্তর ৯১°২৯′৩৭″ পূর্ব / ২২.৯৩১৯৪° উত্তর ৯১.৪৯৩৬১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | ফেনী জেলা |
| উপজেলা | ফেনী সদর উপজেলা |
| আয়তন | |
| • মোট | ৩৮.৭৮ বর্গকিমি (১৪.৯৭ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৪০,০০০ |
| • জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৯০১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ফরহাদনগর বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ফেনী সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]ফরহাদনগর ইউনিয়নের আয়তন ৩৮.৭৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]আদমশুমারী ২০১১ প্রতিবেদন অনুযায়ী ফরহাদনগর ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৪০,০০০ জন।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ফেনী সদর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ফরহাদনগর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফাজিলপুর ইউনিয়ন; পশ্চিমে লেমুয়া ইউনিয়ন; দক্ষিণ-পশ্চিমে কালিদাস পাহালিয়া নদী, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন ও আমিরাবাদ ইউনিয়ন; দক্ষিণে ফেনী নদী ও চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ধুম ইউনিয়ন এবং পূর্বে মুহুরী নদী ও ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]ফরহাদনগর ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রাম গুলো হল:
- নৈরাজপুর
- পূর্ব সুলতানপুর
- সুবলপুর
- চর কালিদাস
- দক্ষিণ চর কালিদাস
- কাটা মোবারকঘোনা
- চর লালা
- মধ্যম ফরহাদনগর
- দক্ষিণ ফরহাদনগর
- উত্তর ফরহাদনগর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]ফরহাদনগর ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়/১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। [২]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- খাইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নৈরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাটামোবারক ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ চরকালিদাশ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
- এবতেদায়ী মাদ্রাসা
- নৈরাজপুর আদর্শ ইবতেদায়ী মাদ্রাসা
- হাজী অহিদুল আলম ইসলামিয়া মাদ্রাসা
- দারুল উলূম মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ফরহাদনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মহিপাল-খাইয়ারা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সুপার বাস বা সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
[সম্পাদনা]মিয়াজী বাড়ীর খাল
ফেনী নদী
হাট-বাজার
[সম্পাদনা]- খাইয়ারা বাজার
- কৃষ্ণ মজুমদার হাট (কে, এম, হাট)
- ভোর বাজার,দক্ষিণ ফরহাদ নগর
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- বীর মুক্তিযোদ্ধা কাশপুতাত টুকু (টুকু চেয়ারম্যান)
- বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন ( বীর প্রতিক)
- ইকবাল হায়দার চৌধুরী- ২০০৯-১০ কর বর্ষে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতা।
- বীর মুক্তিযোদ্ধা এটি.এম. আবুল হোসেন কমান্ডার।
- নজরুল ইসলাম বাঙ্গালী (কাষ্টম অফিসার)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]★ভারপ্রাপ্ত চেয়ারম্যান - কামরুন নাহার
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - ফরহাদনগর ইউনিয়ন - ফরহাদনগর ইউনিয়ন"। http://forhadnogorup.feni.gov.bd। ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|কর্ম= - ↑ "এক নজরে ফরহাদনগর ইউনিয়ন।কর্ম=forhadnogorup.feni.gov.bd"। ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯।
- ↑ "মাদ্রাসা - ফরহাদনগর ইউনিয়ন"। forhadnogorup.feni.gov.bd।
- ↑ "মাদ্রাসার তালিকা - বাংলাদেশ"। http://www.banbeis.gov.bd।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|কর্ম= - ↑ "প্রাথমিক বিদ্যালয় - ফরহাদনগর ইউনিয়ন"। forhadnogorup.feni.gov.bd।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
