বিষয়বস্তুতে চলুন

ফররুখ আহমেদ রেহান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফররুখ আহমেদ রেহান
জন্ম৫ অক্টোবর
টাঙ্গাইল, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, মডেল
কর্মজীবন২০২৪–বর্তমান
ওয়েবসাইটfarrukhrehan.com

ফররুখ আহমেদ রেহান একজন বাংলাদেশী মডেল ও অভিনেতা। তিনি ভিকি জাহেদ পরিচালিত ‘আরারাত’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন, যা দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ফররুখ আহমেদ রেহান ৫ অক্টোবর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।[১][২] তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী। তিনি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।[৩] কিন্তু তার পরিবারটি মধ্যবিত্ত হওয়ায় দ্বিতীয় বর্ষে পড়তে পারেননি। ২০১৮ সালে তিনি ঢাকার নর্থ এন্ড-এ একজন বারিস্তা হিসেবে চাকরি নেন, যেখানে তিনি কাজ করেন প্রায় এক বছর।[৪]

কর্মজীবন

[সম্পাদনা]

রেহানের কর্মজীবন শুরু হয় ২০১৯ সালে, যখন তিনি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করতেন।[৫] ২০২০ সালে করোনা মহামারীর জন্য তার কাজ বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে তিনি ভিকি জাহেদ পরিচালিত ‘আরারাত’ ওয়েব ধারাবাহিক অভিনয়ের সুযোগ পান। ধারাবাহিকটিতে তার অভিনীত দৃশ্য স্বল্প সময়ের হলেও দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়।[৬]

২০২৪ সালে, রেহান মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘যুগল’-এ অভিনয়ের মাধ্যমে নাটকে আত্মপ্রকাশ করেন। এই কাজের জন্য তিনি ২০২৫ সালে ‘সেরা নবাগত অভিনয়শিল্পী’ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার পান।[৭] ২০২৫ সালে তিনি তানজিন তিশার সাথে ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ এবং সাফা কবিরের সাথে ‘শেষ থেকে শুরু’ নাটকে অভিনয় করেন।[৮][৯]

২০২৫ সালে, রেহান ভিকি জাহেদ পরিচালিত ‘নীল সুখ’ ওয়েব চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন মেহজাবীন চৌধুরী।[১০] তার আসন্ন কাজের মধ্যে রয়েছে রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ শিরোনামের একটি চলচ্চিত্র, যেখানে তিনি ‘হিমেল’ চরিত্রে অভিনয় করেছেন।[১১][১২]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
টীকা
Films that have not yet been released এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায়

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা পরিচালক মন্তব্য সূত্র
২০২৫ নীল সুখ মারুফ ভিকি জাহেদ অভিষিক্ত চলচ্চিত্র [১০]
ঘোষিত হবে আন্ধার Not yet released হিমেল রায়হান রাফী [১১]

টিভি/ওয়েব ধরাবাহিক

[সম্পাদনা]
  • আরারাত (২০২৪)
  • যুগল (২০২৪)
  • বাতাসে প্রেমের ঘ্রাণ (২০২৫)
  • শেষ থেকে শুরু (২০২৫)

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ কাজ ফলাফল সূত্র
২০২৫ মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা নবাগত অভিনয়শিল্পী যুগল বিজয়ী [৭]
২০২৫ বাইফা পুরস্কার সেরা নবাগত অভিনেতা আরারাত বিজয়ী [১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "সাদামাটা রেহানের আগামী রঙিন"। খবরের কাগজ। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  2. ↑ "কাজের সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী রেহান"। bonikbarta.com। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  3. ↑ ইমাম, হাসান (২৬ মার্চ ২০২৪)। "রাতারাতি ভাইরাল কে এই মডেল?"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  4. ↑ ইমন, নাহিয়ান (৬ ফেব্রুয়ারি ২০২৪)। "ছিলেন বারিস্তা, প্রথম অভিনয় নজর কাড়া কে এই মডেল?"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  5. ↑ নূর, ইমরুল। "প্রথমবার অভিনয়, 'এক দৃশ্যেই' আলোচনায় রেহান"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  6. ↑ "প্রথমবার অভিনয়েই বাজিমাত, কে এই রেহান? | বিনোদন"। Somoy News। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  7. 1 2 "মনোনয়ন পাওয়াটাও তো একটা স্বীকৃতি"। দৈনিক প্রথম আলো। ২৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  8. ↑ "রেহান–তিশাকে কেমন লাগল, ছবিতে দেখে নেওয়া যাক"। দৈনিক প্রথম আলো। ১৯ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  9. ↑ "রেহান-সাফার শেষ থেকে শুরু | কালবেলা"। কালবেলা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  10. 1 2 "প্রথমবার একফ্রেমে মেহজাবীন ও রেহান"। Jugantor। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  11. 1 2 "Star-studded cast for 'Andhar' revealed"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ৪ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  12. ↑ "Raihan Rafi's 'Andhar' cast revealed"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫।
  13. ↑ "জমকালো আয়োজনে প্রদান করা হল ৪র্থ বাইফা অ্যাওয়ার্ডস - বাংলা মুভি ডেটাবেজ"। বাংলা মুভি ডেটাবেজ। ১৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]