বিষয়বস্তুতে চলুন

ফরবেশগঞ্জ

ফরবেশগঞ্জ
শহর
ফরবেশগঞ্জ বিহার-এ অবস্থিত
ফরবেশগঞ্জ
ফরবেশগঞ্জ
বিহার, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৬°১৮′০০″ উত্তর ৮৭°১৫′৫৪″ পূর্ব / ২৬.৩০০° উত্তর ৮৭.২৬৫° পূর্ব / 26.300; 87.265
দেশ ভারত
রাজ্যবিহার
জেলাআরারিয়া
আয়তন
 • মোট২৫ বর্গকিমি (১০ বর্গমাইল)
উচ্চতা৪৬ মিটার (১৫১ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫০,৪৭৫
 • জনঘনত্ব২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল)
ভাষা
 • অফিসিয়ালমৈথিলী, হিন্দি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

ফরবেশগঞ্জ (ইংরেজি: Forbesganj) ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

ভৌগোলিক উপাত্ত

[সম্পাদনা]

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৬°১৮′ উত্তর ৮৭°১৫′ পূর্ব / ২৬.৩° উত্তর ৮৭.২৫° পূর্ব / 26.3; 87.25।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪৬ মিটার (১৫০ ফুট)। নেপাল সীমান্ত মাত্র ১২ কিলোমিটার দূরে।


জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

শহরটি ২৫টি ওয়ার্ডে বিভক্ত, যেগুলোতে প্রতি ৫ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ফোর্বসগঞ্জ নগর পরিষদের জনসংখ্যা ৫০,৪৭৫ জন, যার মধ্যে ২৬,৫২৪ জন পুরুষ এবং ২৩,৯৫১ জন মহিলা।

এখানে সাক্ষরতার হার ৭৮.৬৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮২.৯৪% এবং নারীদের মধ্যে এই হার ৬১.৮০%। বিহারের সাক্ষরতার হার ৬১.৮০%, তার চাইতে ফরবেশগঞ্জ এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যা ৭,৫১২ জন (১৪.৮৮%) হল ৬ বছর বা তার কম বয়সী।


পরিবহন

[সম্পাদনা]

এখানে অবৈদ্যুতিক সিঙ্গেল লাইন চলে যা উত্তরে যোগবাণীর মাধ্যমে নেপালের বিরাটগঞ্জ পর্যন্ত বিস্তৃত। যোগবাণী থেকে ছেড়ে আসা সীমাঞ্চল এক্সপ্রেস দক্ষিণমুখে কাটিহার হয়ে পাটনা হয়ে দিল্লি পর্যন্ত যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Forbesganj"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০০৭।