বিষয়বস্তুতে চলুন

ফয়েজ আহমদ তৈয়্যব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফয়েজ আহমদ তৈয়্যব
ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব, ২০২৪
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
কাজের মেয়াদ
৫ মার্চ ২০২৫  ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টামুহাম্মদ ইউনূস
নীতিগত উপদেষ্টা
কাজের মেয়াদ
৪ সেপ্টেম্বর ২০২৪  ৫ মার্চ ২০২৫
প্রধান উপদেষ্টামুহাম্মদ ইউনূস
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৮২ (বয়স ৪৩৪৪)
লাকসাম, কুমিল্লা, বাংলাদেশ
দাম্পত্য সঙ্গীন্যাইমা ফেরদৌস
সন্তানওমর ওয়াফি তৈয়্যব (পুত্র)
মাতাআয়েশা আক্তার
পিতাএ. বি. এম. আলী আশরাফ
প্রাক্তন শিক্ষার্থী
পেশালিড টেকনিক্যাল আর্কিটেক্ট
লেখক
কলাম লেখক

ফয়েজ আহমদ তৈয়্যব একজন বাংলাদেশি লেখক, কলাম লেখক, প্রযুক্তি স্থপতি এবং প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করেছেন।[][][][] বর্তমানে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর দায়িত্বে রয়েছেন।[][]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তৈয়্যব ১৯৮২ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ১৯৯৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।[]

পেশাজীবন

[সম্পাদনা]

তিনি বিভিন্ন পদে এবং ভিন্ন ভিন্ন দায়িত্বে কাজ করেছেন। ৫ মার্চ ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ শুরুর আগে, তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সমন্বয় ও সংস্কার শাখায় নীতিগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন লেখক ও কলাম লেখক এবং বর্তমানে তিনি ভোডাফোনজিগো-তে লিড টেকনোলজি আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন। তিনি একজন ব্লগার।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Sheikh Moinuddin, Faiz Taiyeb Ahmad appointed as special assistants to chief adviser"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫
  2. 1 2 "প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব"Prothom Alo। ৫ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫
  3. "Sheik Moinuddin, Faiz Ahmad appointed CA's special assistants"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫
  4. "প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব"Jamuna TV। ৫ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫
  5. "প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পরিচয়"The Daily Ittefaq। ৫ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]