ফয়সাল বিন সত্তাম আল সৌদ
| ফয়সাল বিন সত্তাম আল সৌদ | |||||
|---|---|---|---|---|---|
| সৌদি আরবের ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত | |||||
| অফিসে | মে ২০১৭ থেকে বর্তমান পর্যন্ত | ||||
| পূর্বসূরি | রায়েদ খালিদ ক্রিমলি | ||||
| রাজা | সালমান | ||||
| জন্ম | ১৯৭০ (বয়স ৫৪–৫৫) তাইফ, সৌদি আরব | ||||
| |||||
| রাজবংশ | আল সৌদ | ||||
| পিতা | সত্তাম বিন আব্দুল আজিজ | ||||
| মাতৃশিক্ষায়তন | কিং সৌদ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড আইন স্কুল | ||||
ফয়সাল বিন সত্তাম আল সৌদ (আরবি: فيصل بن سطام آل سعود; জন্ম ১৯৭০) তিনি একজন সৌদি ব্যবসায়ী, আইনজীবী ও কূটনীতিবিদ, যিনি ২০১৭ সালের মে মাস থেকে ইতালিতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সৌদি রাজপরিবার ‘আল সউদ’-এর সদস্য এবং সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের নাতি।
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]
প্রিন্স ফয়সাল ১৯৭০ সালে তায়িফ শহরে জন্মগ্রহণ করেন।[১] তিনি আবদুল আজিজের পুত্র সত্তামের চতুর্থ সন্তান। তার ভাই আবদুল আজিজ বিন সত্তাম রয়্যাল কোর্টে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রিন্স ফয়সাল রিয়াদে তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন।[২] তিনি রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে ১৯৯১ সালে সেখান থেকে স্নাতক হন।[৩] তিনি ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত হার্ভার্ড ল স্কুল থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]সৌদি আরবে ফিরে আসার পর প্রিন্স ফয়সাল ২০০১ সাল পর্যন্ত রিয়াদের কিছু বেসরকারি আইন সংস্থায় কর্মরত ছিলেন।[৩] এরপর তিনি এক বছর জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থায় কাজ করেন।[৩] ২০০২ সাল থেকে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু করেন।[৩] তিনি জিম হোল্ডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক, যার প্রধান কার্যালয় রিয়াদে। প্রতিষ্ঠানটি পরিবহন, টেকসই উন্নয়ন ও প্রযুক্তি, খাদ্য ও পানীয়, এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতে কাজ করে।[৪]
২০১৭ সালের মে মাসে প্রিন্স ফয়সালকে ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়, মন্ত্রিপর্যায়ের এই পদে তিনি রায়েদ খালিদ ক্রিমলির স্থলাভিষিক্ত হন।[৫][৬] ২১ জুন ২০১৮ সালে তিনি ইতালি, মাল্টা ও সান মারিনোতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেন।[৭] তিনি পূর্ণক্ষমতাপ্রাপ্ত বিশেষ দূত ও রাষ্ট্রদূত।[৭]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]প্রিন্স ফয়সাল মোহাম্মদ বিন নাওয়াফ আল সৌদের জামাতা এবং তাঁর চার সন্তান রয়েছে।[৮][৯] তিনি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেছেন।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Al Saud appointments to government posts, April-June 2017"। Gulf States Newsletter। নং 1041। ২১ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।
- ↑ Sharaf Sabri (২০০১)। The House of Saud in Commerce: A Study of Royal Entrepreneurship in Saudi Arabia। New Delhi: I. S. Publications। পৃ. ১৫১। আইএসবিএন ৯৭৮-৮১-৯০১২৫৪-০-৬।
- 1 2 3 4 5 "Biographical Notes"। Arabia Saudita। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।
- ↑ "Executive Bios"। Dhownet। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৩।
- ↑ Simon Henderson (১০ নভেম্বর ২০১৯)। "Meet the Next Generation of Saudi Rulers"। Foreign Policy। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।
- ↑ "Saudi royal decree appoints new government officials"। Arab News। ২২ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।
- 1 2 "Embassy of the Kingdom of Saudi Arabia in Italy"। Easy Diplomacy। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।
- 1 2 Adriana Cantiani (১৮ জানুয়ারি ২০১৯)। "Faisal bin Sattam bin Abdulaziz Al Saud: Ambassador of the Kingdom of Saudi Arabia in Italy"। Al Maghrebiya। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Elena Panarella; Rossella Fabiani (১২ সেপ্টেম্বর ২০১৮)। "Il principe Faysal bin Sattam a Roma: è la nuova generazione della diplomazia di Riad"। Il Messaggero (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০।