ফয়জুল হাসান
অবয়ব
ফয়জুল হাসান | |
|---|---|
| পূর্ব বাংলা আইন পরিষদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৫৬ – ১৯৬২ | |
| পূর্বসূরী | মকবুল হোসেন |
| উত্তরসূরী | মুশাহিদ বায়মপুরী |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ডৌবাড়ি, গোয়াইনঘাট, সিলেট জেলা, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
ফয়জুল হাসান বাঙালি রাজনীতিবিদ যিনি ১৯৫৬ সালের উপনির্বাচনে পূর্ব বাংলা আইন পরিষদের সদস্য হয়েছিলেন।[১][২]
জীবনী
[সম্পাদনা]ফয়জুল হাসান সিলেট জেলার গোয়াইনঘাটের ডৌবাড়ি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালের উপনির্বাচনে পূর্ব বাংলা আইন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৩][৪]
তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিলেট-৯ থেকে ন্যাপ (মোজাফফর) এর প্রার্থী হিসেবে কুড়ে ঘর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। ঐ নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান তোতা মিয়া আর দ্বিতীয় হয়েছিলেন মুশাহিদ বায়মপুরীর ছেলে ও জমিয়তের প্রার্থী শেখজাদা ফারুক আহমদ।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Zaman, Habibuz। Seventy Years in a Shaky Subcontinent (ইংরেজি ভাষায়)। Janus Publishing Company Lim। পৃ. ২৮২। আইএসবিএন ৯৭৮১৮৫৭৫৬৪০৫১। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
- ↑ Assembly, Pakistan Constituent (১৯৫১)। Debates: Official report (ইংরেজি ভাষায়)। Manager, Government of Pakistan Press। পৃ. ৪৭২।
- ↑ The Election Archives (ইংরেজি ভাষায়)। Shiv Lal। ১৯৮১।
- ↑ "ইতিহাস ঐতিহ্য : সিলেট-৫ আসনে- ১৯৩৭ থেকে ২০১৮, যারা এমএলএ/এমপি হয়েছেন"। kanaighatbarta.com। ৮ ডিসেম্বর ২০১৮। ৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২।
- ↑ "এহসানুল হক জসীম"। সিলেটরিপোর্ট.কম। ২৮ ডিসেম্বর ২০১৮। ৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২।