প্রোপাইলথিওরাসিল
| রোগশয্যাসম্বন্ধীয় তথ্য | |
|---|---|
| অন্যান্য নাম | 6-n-propylthiouracil (PROP) |
| এএইচএফএস/ ড্রাগস.কম | মনোগ্রাফ |
| মেডলাইনপ্লাস | a682465 |
| গর্ভাবস্থার শ্রেণি |
|
| প্রয়োগের স্থান | মৌখিক |
| এটিসি কোড | |
| আইনি অবস্থা | |
| আইনি অবস্থা |
|
| ফার্মাকোকাইনেটিক উপাত্ত | |
| জৈবপ্রাপ্যতা | 80%-95% |
| বিপাক | ? |
| বর্জন অর্ধ-জীবন | 2 hours |
| রেচন | ? |
| শনাক্তকারী | |
| |
| সিএএস নম্বর | |
| পাবকেম সিআইডি | |
| আইইউপিএইচএআর/ বিপিএস | |
| ড্রাগব্যাংক | |
| কেমস্পাইডার | |
| ইউএনআইআই | |
| কেইজিজি | |
| সিএইচইবিআই | |
| সিএইচইএমবিএল | |
| কমপটক্স ড্যাশবোর্ড (আইপিএ) | |
| ইসিএইচএ ইনফোকার্ড | 100.000.095 |
| রাসায়নিক ও ভৌত তথ্য | |
| সংকেত | C7H10N2OS |
| মোলার ভর | ১৭০.২৩ g·mol−১ |
| থ্রিডি মডেল (জেএসমোল) | |
| গলনাঙ্ক | ২১৯ থেকে ২২১ ডিগ্রি সেলসিয়াস (৪২৬ থেকে ৪৩০ ডিগ্রি ফারেনহাইট) |
| |
| |
প্রোপাইলথিওরাসিল হাইপারথাইরয়েডিজমের চিকিৎসায় ব্যবহৃত একটি ঔষধ।[২] এর মধ্যে রয়েছে গ্রেভ রোগের কারণে সৃষ্ট হাইপারথাইরয়েডিজম এবং বিষাক্ত বহুগ্রন্থিবিশিষ্ট গলগণ্ড।[২] থাইরয়েড সঙ্কটের ক্ষেত্রে এটি সাধারণত মেথিমাজলের চেয়ে বেশি কার্যকর।[২] অন্যথায় এটি সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন মেথিমাজল, অস্ত্রোপচার এবং তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা সম্ভব হয় না।[২] এটি মুখে খাওয়া হয়।.[২]
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে চুলকানি, চুল পড়া, প্যারোটিড গ্রন্থি ফুলে যাওয়া, বমি, পেশী ব্যথা, অসাড়তা এবং মাথাব্যথা।[২] অন্যান্য গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যকৃতের সমস্যা এবং রক্তকণিকার সংখ্যা কমে যাওয়া।[২] গর্ভাবস্থায় ব্যবহার করলে শিশুর ক্ষতি হতে পারে।[২] প্রোপাইলথিওরাসিল হলো অ্যান্টিথাইরয়েড ঔষধের একটি শ্রেণী।[৩] এটি থাইরয়েড গ্রন্থি দ্বারা উৎপাদিত থাইরয়েড হরমোনের পরিমাণ কমিয়ে এবং থাইরক্সিন (T4) থেকে ট্রাই-আয়োডোথাইরোনিন (T3) এ রূপান্তরকে বাধা দিয়ে কাজ করে।[২]
প্রোপাইলথিওরাসিল ১৯৪০-এর দশকে চিকিৎসাক্ষেত্রে ব্যবহার শুরু হয়।[৪] এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অত্যাবশ্যকীয় ঔষধের তালিকায় রয়েছে।[৫]
পার্শ্ব প্রতিক্রিয়া
[সম্পাদনা]প্রোপাইলথিওরাসিল সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়াহীন এবং প্রতি ১০০ জন রোগীর মধ্যে একজনের ক্ষেত্রে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। ত্বক-সম্পর্কিত পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ফুসকুড়ি, চুলকানি, আমবাত, অস্বাভাবিক চুল পড়া এবং ত্বকের রঞ্জকতা বৃদ্ধি। অন্যান্য সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো ফোলাভাব, বমি বমি ভাব, বমি, বুকজ্বালা, স্বাদহীনতা, মাংসপেশিতে ব্যথা, অসাড়তা ও মাথাব্যথা, অ্যালার্জির প্রতিক্রিয়া এবং চুল সাদা হয়ে যাওয়া।
প্রোপাইলথিওরাসিলের একটি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হল অ্যাগ্রানুলোসাইটোসিস,[৬] রক্তে শ্বেত রক্তকণিকা কমে যাওয়া। অ্যাগ্রানুলোসাইটোসিসের লক্ষণ ও উপসর্গগুলোর মধ্যে রয়েছে গলা, পরিপাকতন্ত্র এবং ত্বকের সংক্রামক ক্ষত, সেই সাথে সার্বিক অসুস্থতাবোধ ও জ্বর। রক্তে প্লেটলেটের সংখ্যা কমে যাওয়াও (থ্রম্বোসাইটোপেনিয়া) ঘটতে পারে। যেহেতু রক্ত জমাট বাঁধার জন্য প্লেটলেট গুরুত্বপূর্ণ, তাই থ্রম্বোসাইটোপেনিয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা করা হয় এবং রোগীর বারবার গলা ব্যথা হলে ওষুধটি বন্ধ করে দেওয়া হয়।
যকৃতের সমস্যা
[সম্পাদনা]প্রোপাইলথিওরাসিলের সাথে সাধারণত সিরাম অ্যামিনোট্রান্সফেরেজ স্তরের ক্ষণস্থায়ী, উপসর্গবিহীন ও মৃদু বৃদ্ধি দেখা যায়, যা সাধারণত চিকিৎসা শুরুর প্রথম মাসগুলোতে ঘটে থাকে। প্রতি ১০০০ জন সংস্পর্শে আসা ব্যক্তির মধ্যে প্রায় ১ জনের যকৃতে গুরুতর ক্ষতি হয় বলে অনুমান করা হয়।[৭] বেশিরভাগ ক্ষেত্রে মেথিমাজল ব্যবহার শুরু করলে লিভারের ক্ষতির পুনরাবৃত্তি হয় না।[৮]
প্রোপাইলথিওরাসিল গ্রহণকারী প্রতি ১০,০০০ জনে ১ জন পর্যন্ত মানুষের ক্ষেত্রে হঠাৎ, গুরুতর, তীব্র লিভার ফেইলিউর দেখা দেয়, যার ফলে মৃত্যু হতে পারে বা লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে এবং এটি চিকিৎসার সময় যেকোনো মুহূর্তে ঘটতে পারে।[৯] ২০০৯ সালের ৩ জুন, এফডিএ একটি সতর্কতা প্রকাশ করে "স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রোপাইলথিওরাসিল ব্যবহারের সাথে লিভারের গুরুতর ক্ষতি, লিভার ফেইলিউর এবং মৃত্যু সহ, ঝুঁকির বিষয়ে অবহিত করে। "[১০] ফলস্বরূপ, গর্ভবতী নন এমন প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে থাইরয়েডের প্রধান ঔষধ হিসেবে প্রোপাইলথিওরাসিল আর সুপারিশ করা হয় না।[৯]
অন্তর্নিহিত হাইপারথাইরয়েডিজম সম্পর্কিত লিভারের ক্ষতি থেকে পিটিইউ-প্ররোচিত লিভারের ক্ষতিকে আলাদা করার জন্য, চিকিৎসা শুরু করার আগে বেসলাইন লিভার এনজাইম পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।[১১]
গর্ভাবস্থা
[সম্পাদনা]গর্ভাবস্থায় প্রোপাইলথিওরাসিলকে ড্রাগ ক্লাস ডি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। ক্লাস ডি বলতে বোঝায় মানব ভ্রূণের ঝুঁকির সুস্পষ্ট প্রমাণ রয়েছে। জীবন-হুমকির পরিস্থিতিতে মাতৃ কল্যাণ ভ্রূণের ঝুঁকির চেয়ে বেশি হতে পারে।[১২] গুরুত্বপূর্ণ অঙ্গগঠনের সময় মেথিমাজলের কারণে টেরাটোজেনিসিটির ঝুঁকি বেড়ে যাওয়ায়, শুধুমাত্র গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে এবং গর্ভধারণ করতে পারেন এমন মহিলাদের ক্ষেত্রে মেথিমেজলের (যা একটি ক্লাস ডি ঔষধ) পরিবর্তে পিটিইউ বেশি পছন্দনীয়। দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে, এই ঝুঁকি হ্রাস পায় এবং মায়ের পিটিইউ থেকে লিভারের জটিলতার ঝুঁকি এড়াতে মেথিমাজোল পছন্দ করা হয়।[৯]
পূর্ণ গর্ভকালের কাছাকাছি সময়ে পিটিইউ ব্যবহার করা হলে, গর্ভফুলের মাধ্যমে ভ্রূণে এর প্রধান প্রভাব হলো মৃদু হাইপোথাইরয়েডিজম সৃষ্টি হওয়া। এটি সাধারণত চিকিৎসা ছাড়াই কয়েক দিনের মধ্যে সেরে যায়। নবজাতকের ক্ষেত্রে হাইপোথাইরয়েড অবস্থা গলগণ্ড হিসাবে দেখা যেতে পারে, এবং এটি ভ্রূণীয় পিটুইটারি থাইরোট্রপিনের মাত্রা বৃদ্ধির ফল।[১৩] প্রতিবেদিত ঘটনাগুলোতে পিটিইউ চিকিৎসার পর ভ্রূণের গলগণ্ড হওয়ার হার প্রায় ১২%।
ক্রিয়াকৌশল
[সম্পাদনা]থাইরয়েড
[সম্পাদনা]
পিটিইউ থাইরোপেরোক্সিডেজ নামক এনজাইমকে বাধা দেয়, যা সাধারণত আয়োডাইড (I⁻) অ্যানায়নকে আয়োডিন (I₂O) এ জারিত করার মাধ্যমে থাইরয়েড হরমোন সংশ্লেষণে কাজ করে এবং হরমোনের পূর্বসূরী থাইরোগ্লোবিউলিনের টাইরোসিন রেসিডিউতে আয়োডিনের সংযোজনকে সহজতর করে। এটি থাইরক্সিন (T4) গঠনের অন্যতম অপরিহার্য ধাপ।[১৪]
পিটিইউ ফলিকুলার কোষের বেসোলেটারাল মেমব্রেনে অবস্থিত সোডিয়াম-নির্ভর আয়োডাইড ট্রান্সপোর্টারের ক্রিয়াকে বাধা দেয় না। এই ধাপটি প্রতিহত করার জন্য পারক্লোরেট ও থায়োসায়ানেটের মতো প্রতিযোগী প্রতিরোধকের প্রয়োজন হয়।
থাইরয়েড হরমোনের ক্রিয়াস্হান
[সম্পাদনা]পিটিইউ 5'-ডিআইওডিনেজ (টেট্রাআইওডোথাইরোনিন 5' ডিআইওডিনেজ) নামক এনজাইমকে বাধা দেওয়ার মাধ্যমেও কাজ করে, যা T4- কে আরও সক্রিয় রূপ T3- তে রূপান্তরিত করে। (এটি মেথিমাজলের বিপরীত, যা প্রোপাইলথিওরাসিলের কেন্দ্রীয় কার্যপ্রণালী অনুসরণ করে, কিন্তু এর প্রান্তীয় কার্যপ্রণালী অনুসরণ করে না।)
এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই এনজাইমগুলো শুধুমাত্র T3 এবং T4-এর সংযুক্ত টাইরোসিন অণুর উপর কাজ করে: থাইরয়েড ফলিকুলার কোষের অভ্যন্তরে আয়োডিনযুক্ত একক টাইরোসিন অণুর ডিআয়োডিনেজ কার্যকলাপের জন্য সম্পূর্ণ ভিন্ন একটি এনজাইম পরিবার দায়ী। ঐ এনজাইম পরিবার সম্পর্কে তথ্যের জন্য, আয়োডোটাইরোসিন ডিআয়োডিনেজ দেখুন।
ঔষধসঞ্চরণবিজ্ঞান
[সম্পাদনা]এটি মুখে সেবন করতে হয়, যার ফলে এক ঘণ্টার মধ্যে রক্তরসে সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় এবং তা সক্রিয়ভাবে থাইরয়েড গ্রন্থিতে ঘনীভূত হয়। তবে, রোগীর বিভিন্ন অবস্থার ওপর নির্ভর করে, চিকিৎসা শুরু করার ২-৪ মাস পরেও থাইরয়েডের স্বাভাবিক অবস্থা অর্জিত নাও হতে পারে। উল্লেখ্য যে, স্বাভাবিক শারীরবৃত্তীয় pH-এ ওষুধটি প্রায় ৭০% প্রোটিনের সাথে আবদ্ধ থাকে এবং উল্লেখযোগ্যভাবে আয়নিত হয়, অপরদিকে অ্যান্টিথাইরয়েড ওষুধ মেথিমাজল যথেষ্ট কম প্রোটিন-আবদ্ধ থাকে। তবে, উভয়ই অমরা জুড়ে সমানভাবে স্থানান্তরিত হয়।[১৫]
প্লাজমা অর্ধায়ু এক ঘণ্টা এবং রোগীর থাইরয়েডের অবস্থার দ্বারা এটি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় না। তবে, থাইরয়েডে ঘনত্বের কারণে, ঔষধ গ্রহণের মধ্যবর্তী সময় ৮ ঘণ্টা বা তার বেশি হতে পারে। ওষুধটির ১০%-এরও কম অপরিবর্তিত অবস্থায় শরীর থেকে বেরিয়ে যায় এবং অবশিষ্ট অংশ গ্লুকুরোনিডেশন প্রক্রিয়ার মাধ্যমে যকৃতে ব্যাপক বিপাকের শিকার হয়।
রাসায়নিক উৎপাদন
[সম্পাদনা]ইথাইল 3-অক্সোহেক্সানোয়েট এবং থায়োইইউরিয়া থেকে প্রোপাইলথিওরাসিল তৈরি করা যায়।[১৬]
স্বাদে ভূমিকা
[সম্পাদনা]প্রোপাইলথিওরাসিল, ফেনাইলথিওকার্বামাইড (PTC)-এর সাথে একত্রে, তিক্ত স্বাদযুক্ত বলে পরিচিত।[১৭] যাইহোক, মনে হচ্ছে এই যৌগগুলির স্বাদ গ্রহণের প্রবণতা জিনগত এবং তিক্ত স্বাদটি সম্ভবত থায়োসায়ানেট অংশ দ্বারা উৎপন্ন হয়, যা পিটিসি-তেও উপস্থিত থাকে।[১৭]
ইতিহাস
[সম্পাদনা]এটি ১৯৪৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত হয়েছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Updates to the Prescribing Medicines in Pregnancy database"। Therapeutic Goods Administration (TGA)। ১২ মে ২০২২। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২২।
- 1 2 3 4 5 6 7 8 9 "Propylthiouracil"। The American Society of Health-System Pharmacists। ২৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬।
- ↑ British national formulary: BNF 69 (69 সংস্করণ)। British Medical Association। ২০১৫। পৃ. ৪৯৩। আইএসবিএন ৯৭৮-০-৮৫৭১১-১৫৬-২।
- ↑ De Groot LJ, Jameson JL (২০১০)। Endocrinology Adult and Pediatric: The Thyroid Gland। Elsevier Health Sciences। পৃ. e২০২। আইএসবিএন ৯৭৮-০-৩২৩-২২১৫৩-৫। ২৬ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ World Health Organization (২০১৯)। World Health Organization model list of essential medicines: 21st list 2019। Geneva: World Health Organization। এইচডিএল:10665/325771। WHO/MVP/EMP/IAU/2019.06. License: CC BY-NC-SA 3.0 IGO।
- ↑ Cho YY, Shon HS, Yoon HD (ডিসেম্বর ২০০৫)। "Management of a pregnant patient with Graves' disease complicated by propylthiouracil induced agranulocytosis"। The Korean Journal of Internal Medicine। ২০ (4): ৩৩৫–৩৩৮। ডিওআই:10.3904/kjim.2005.20.4.335। পিএমসি 3891081। পিএমআইডি 16491833। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Propylthiouracil"। LiverTox: Clinical and Research Information on Drug-Induced Liver Injury। Bethesda (MD): National Institute of Diabetes and Digestive and Kidney Diseases। ২০১২। পিএমআইডি 31643306। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৬।
- ↑ Pollack R, Stokar J (জুলাই ২০২৬)। "Risk of Significant Liver Enzyme Elevation After Switching Antithyroid Drugs"। European Journal of Endocrinology lvag123। ডিওআই:10.1093/ejendo/lvag123। পিএমআইডি 42478868।
- 1 2 3 Bahn RS, Burch HS, Cooper DS, Garber JR, Greenlee CM, Klein IL, Laurberg P, McDougall IR, Rivkees SA, Ross D, Sosa JA, Stan MN (জুলাই ২০০৯)। "The Role of Propylthiouracil in the Management of Graves' Disease in Adults: report of a meeting jointly sponsored by the American Thyroid Association and the Food and Drug Administration"। Thyroid। ১৯ (7): ৬৭৩–৬৭৪। ডিওআই:10.1089/thy.2009.0169। পিএমআইডি 19583480।
- ↑ "Propylthiouracil (PTU)-Induced Liver Failure"। FDA। ৬ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০০৯।
- ↑ Ross DS, Burch HB, Cooper DS, Greenlee MC, Laurberg P, Maia AL, Rivkees SA, Samuels M, Sosa JA, Stan MN, Walter MA (অক্টোবর ২০১৬)। "2016 American Thyroid Association Guidelines for Diagnosis and Management of Hyperthyroidism and Other Causes of Thyrotoxicosis"। Thyroid®। ২৬ (10): ১৩৪৩–১৪২১। ডিওআই:10.1089/thy.2016.0229। পিএমআইডি 27521067।
- ↑ "propylthiouracil"। Online.epocrates.com। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৩।
- ↑ Fumarola A, Di Fiore A, Dainelli M, Grani G, Carbotta G, Calvanese A (জুন ২০১১)। "Therapy of hyperthyroidism in pregnancy and breastfeeding"। Obstetrical & Gynecological Survey। ৬৬ (6): ৩৭৮–৩৮৫। ডিওআই:10.1097/OGX.0b013e31822c6388। পিএমআইডি 21851752। এস২সিআইডি 28728514।
- ↑ Boron WF, Boulpaep EL (২০০৫)। Medical Physiology (Updated সংস্করণ)। Philadelphia, PA: Elsevier Saunders।
- ↑ Abalovich M, Amino N, Barbour LA, Cobin RH, De Groot LJ, Glinoer D, Mandel SJ, Stagnaro-Green A (আগস্ট ২০০৭)। "Management of thyroid dysfunction during pregnancy and postpartum: an Endocrine Society Clinical Practice Guideline"। The Journal of Clinical Endocrinology and Metabolism। ৯২ (8 Suppl): S১–৪৭। ডিওআই:10.1210/jc.2007-0141। এইচডিএল:2013/ULB-DIPOT:oai:dipot.ulb.ac.be:2013/112142। পিএমআইডি 17948378।
- ↑ Anderson GW, Halverstadt IF (ডিসেম্বর ১৯৪৫)। "Studies in chemotherapy; antithyroid compounds; synthesis of 5- and 6-substituted 2-thiouracils from beta-oxoesters and thiourea"। Journal of the American Chemical Society। ৬৭ (12): ২১৯৭–২২০০। বিবকোড:1945JAChS..67.2197A। ডিওআই:10.1021/ja01228a042। পিএমআইডি 21005687।
- 1 2 Bufe B, Breslin PA, Kuhn C, Reed DR, Tharp CD, Slack JP, Kim UK, Drayna D, Meyerhof W (ফেব্রুয়ারি ২০০৫)। "The molecular basis of individual differences in phenylthiocarbamide and propylthiouracil bitterness perception"। Current Biology। ১৫ (4): ৩২২–৩২৭। বিবকোড:2005CBio...15..322B। ডিওআই:10.1016/j.cub.2005.01.047। পিএমসি 1400547। পিএমআইডি 15723792।