প্রেম মায়া সোনির
পদকের তথ্য
| ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
প্রেম মায়া সোনির (জন্ম ১৪ই জুলাই, ১৯৬১) একজন ভারতীয় প্রাক্তন ফিল্ড হকি খেলোয়াড়। ১৯৮০ সালে মস্কোতে অনুষ্ঠিত অলিম্পিকের সময়, তিনি ভারতের হকি দলের অন্যতম তারকা সদস্য ছিলেন, এই সময়কার হকি দলে সাইনি সিস্টার্স এবং লরেন ফার্নান্দেজও ছিলেন। তাঁরা অস্ট্রিয়া এবং পোল্যান্ডকে পরাজিত করেছিলেন, কিন্তু চতুর্থ স্থান পেয়ে তাঁরা ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন।[১][২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]প্রেম মায়ার বাবা-মা নেপালের বসবাসকারী ছিলেন, এবং তারপর তাঁরা ভারতের গোরক্ষপুরে চলে আসেন। তিনি সেখানেই জন্মগ্রহণ করেন এবং বড় হয়ে ওঠেন। তিনি আর্য কন্যা স্কুলের প্রাক্তন ছাত্রী ছিলেন। তিনি ১৯৭৪, ১৯৭৫ এবং ১৯৭৬ সালে তিনটি বাস্কেটবল জাতীয় প্রতিযোগিতায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এরপরেই হকিতে তাঁর যাত্রা শুরু হয়েছিল।[৩]
ক্রীড়া জীবন
[সম্পাদনা]১৯৮১ সালের কিয়োটো এশিয়া কাপে প্রেম মায়া সোনির ভারতীয় দল স্বর্ণপদক জিতেছিল।[৩] তিনি ভারতের সেই মহিলা হকি দলেরও সদস্য ছিলেন, যারা ১৯৮২ সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিল।[৩]
তিনি ভারতীয় রেলওয়ে মহিলা হকি দলের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর প্রশিক্ষণে দল বেশ কয়েকবার মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে। তিনি জাতীয় মহিলা হকি দলের অধিনায়কও ছিলেন।
পুরস্কার
[সম্পাদনা]প্রেম মায়া সোনির ১৯৮৫ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "India women's hockey team at Olympics: A look back"। Olympics.com। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২১।
- ↑ "Prem Maya Sonir"। Olympics.com। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৫।
- 1 2 3 Mandapaka, Ravi (১ আগস্ট ২০২৩)। "Prem Maya Sonir's Journey from Basketball to Field Hockey"। The Sports Column | Sports Articles, Analysis, News and Media। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অলিম্পিডিয়ায় প্রেম মায়া সোনির (ইংরেজি)
টেমপ্লেট:India FHW Squad 1980 Summer Olympicsটেমপ্লেট:India FHW Squad 1982 Asian Games
- ১৯৮৬ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ১৯৮২ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক বিজয়ী ভারতীয়
- এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী ভারতীয়
- ২০শ শতাব্দীর ভারতীয় ব্যক্তি
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী
- অর্জুন পুরস্কার প্রাপক
- ভারতের অলিম্পিক ফিল্ড হকি খেলোয়াড়
- ১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফিল্ড হকি খেলোয়াড়
- জীবিত ব্যক্তি
- ১৯৬১-এ জন্ম
- ভারতীয় নারী ফিল্ড হকি খেলোয়াড়