প্রেমপ্রকাশ

প্রেমপ্রকাশ হল এমন আচরণ, যা সাধারণত পুরুষ প্রাণী তার সঙ্গীকে আকর্ষণ করার জন্য ব্যবহার করে। এটি প্রজননকালীন সময়ে ঘটে এবং বিভিন্ন প্রজাতির মধ্যে ভিন্ন হতে পারে।
পুরুষরা নাচ, গানের মাধ্যমে, রং বা বাহ্যিক সৌন্দর্য দেখিয়ে সাধারণত সঙ্গী নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়।[১] বিবর্তনীয় প্রক্রিয়া হিসেবে, মহিলা সঙ্গী তার নির্বাচনের মাধ্যমে পুরুষের বৈশিষ্ট্যগুলি বাছাই করে। এটি প্রজনন বাছাইয়ের গুরুত্বপূর্ণ অংশ এবং বংশবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পুরুষ প্রাণীর প্রেমপ্রকাশ
[সম্পাদনা]
কিছু প্রজাতির পুরুষ প্রাণী সঙ্গিনীকে আকৃষ্ট করতে বিশেষ ভঙ্গিতে নাচ বা চলাফেরা করে। উদাহরণ হিসেবে, ছয়-শোভাপালকের স্বর্গপক্ষী (Parotia lawesii) এর পুরুষ পাখিটি তার বিশেষ "ব্যালেরিনা নাচ" ও আলাদা ধরনের মাথার ও বুকের পালক দিয়ে প্রেমপ্রকাশ করে, যা স্ত্রী পাখির দৃষ্টি আকর্ষণ করে।[২]
ড্রসোফিলা সাবঅবস্কিউরা (Drosophila subobscura) নামক মাছির ক্ষেত্রে, পুরুষ মাছি বিশেষভাবে ডানা নাড়ানোর ও পাশে পাশে দ্রুত সরে যাওয়া(sidestepping) এর মাধ্যমে প্রেমপ্রকাশ করে।[৩]
পুরুষের এই সব সংকেত ও অন্যান্য অনেক বিষয় মিলিয়ে স্ত্রী প্রাণী হয়তো মিলনে রাজি হয় অথবা প্রত্যাখ্যান করে।
মহিলা প্রাণীর প্রেমপ্রকাশ
[সম্পাদনা]প্রকৃতিতে স্ত্রী প্রাণীদের প্রেমপ্রকাশ সাধারণত কম দেখা যায়, কারণ তাদের দেহে অতিরিক্ত শারীরিক বৈশিষ্ট্য গড়ে তোলা এবং শক্তি ব্যয় করে ডিম উৎপাদন—দুটোই অনেক কষ্টসাধ্য।[৪] তবে কিছু ক্ষেত্রে পুরুষরাই সঙ্গী নির্বাচনে বাছবিচার করে এবং মহিলাদেরই প্রেমপ্রকাশ করতে হয়। এটি তখনই হয় যখন পুরুষদের সংখ্যা কম থাকে।[৫]
কিছু প্রাণীর ক্ষেত্রে, মিলনের জন্য পুরুষদের প্রচুর শক্তি ব্যয় করতে হয়।[৬] উদাহরণস্বরূপ, মহিলাদের জন্য মিলনের আহবান উপহার প্রদান করা,[৭] দীর্ঘ প্রেমপ্রকাশ বা মিলনের আচরণ দেখানো[৮]—এসব কাজে প্রচুর শক্তি খরচ হয়। অতিরিক্ত সময় ও শক্তি ব্যয়ের ফলে পুরুষদের মৃত্যুহারও বাড়তে পারে, যা তাদের প্রজননের সুযোগ আরও সীমিত করে। তাই এসব প্রাণীর মহিলাদের মধ্যে প্রেমপ্রকাশের বৈশিষ্ট্য দেখা দেয়।
পাইপফিশ (Syngnathus typhle) নামের এক ধরনের সামুদ্রিক প্রাণীতে স্ত্রী মাছরা সাময়িকভাবে দেহে ডোরাকাটা নকশা তৈরি করে। এটি একদিকে পুরুষদের আকৃষ্ট করতে সাহায্য করে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী স্ত্রী মাছদের ভয় দেখায়। অর্থাৎ, এই বৈশিষ্ট্য প্রেমপ্রকাশের পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকার কাজেও লাগে।[৯]
পুরুষ ও মহিলা প্রাণীর পারস্পরিক প্রেমপ্রকাশ
[সম্পাদনা]পুরুষ ও স্ত্রী লং-বিল্ড কারলু (Numenius americanus) প্রজাতির পাখি প্রায়ই পারস্পরিকভাবে মিলন-প্রদর্শনে অংশ নেয়।

অনেক সময়, পুরুষ ও স্ত্রী উভয়েই একত্রে বা সাড়া দিয়ে একে অপরের মিলন-প্রদর্শন করে। অনেক সামাজিকভাবে একগামী প্রজাতির (যেমন পাখি) ক্ষেত্রে, এই ধরনের যুগল গান বা প্রদর্শন মিলনের আগের যুগল-বন্ধনের আশ্বাস দেয় এবং মিলনের পরে সন্তান প্রতিপালনে উভয়ের প্রতিশ্রুতি জোরদার করে (যেমন গ্রেট ক্রেস্টেড গ্রিব, Podiceps cristatus)।[১০] উদাহরণস্বরূপ, ক্রেস্টেড অকলেট (*Aethia cristatella*) প্রজাতির পুরুষ ও স্ত্রী একে অপরকে কক্ কক্ ধ্বনি করে ডাকে, যা একটি পারস্পরিক প্রদর্শনের ধরণ এবং তাদের মধ্যকার বন্ধনকে মজবুত করে।[১১]
কিছু ক্ষেত্রে, পুরুষরা দলবদ্ধভাবে পারস্পরিক ও সহযোগিতামূলক প্রদর্শন করে স্ত্রী আকৃষ্ট করার চেষ্টা করে। এই ধরনের আচরণ লং-টেইল্ড মানাকিন (Chiroxiphia linearis) প্রজাতির পাখির মধ্যে দেখা যায়।[১২]
বন্য টার্কি (Meleagris gallopavo) প্রজাতিতেও এ ধরনের সহযোগিতামূলক প্রদর্শন দেখা যায়, যেখানে একদল পুরুষ (সাধারণত ভাই) একত্রে স্ত্রী আকৃষ্ট করার এবং প্রতিদ্বন্দ্বী পুরুষদের দূরে রাখার জন্য কাজ করে।[১৩] অধিকাংশ ক্ষেত্রে, শুধুমাত্র একটি পুরুষ, সাধারণত প্রভাবশালীটি, মিলনে অংশ নেয়।[১৪] হ্যামিল্টনের আত্মীয় নির্বাচনের তত্ত্ব (Hamilton's theory of kin selection) অনুযায়ী, অধীনস্থ পুরুষরা আত্মীয় পুরুষদের সফলভাবে মিলনে সহায়তা করে পরোক্ষ লাভ অর্জন করে।[১৫]
বহু-মাধ্যম সংকেত প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রেমপ্রকাশ
[সম্পাদনা]
অনেক প্রাণী সঙ্গী আকর্ষণের জন্য বিভিন্ন ধরনের সংকেত (যেমন শব্দ, নৃত্য, শারীরিক ভঙ্গি) ব্যবহার করে। একাধিক ইন্দ্রিয়ের মাধ্যমে কাজ করে এমন এই ধরনের সংকেতকে বহু-মাধ্যম (multi-modal) সংকেত বলা হয়।
এই ধরনের সংকেত ব্যবহারের দুটি প্রধান কারণ রয়েছে:
- একাধিক বার্তা তত্ত্ব (multiple message hypothesis): প্রতিটি সংকেত সম্ভাব্য সঙ্গীর কাছে নতুন তথ্য প্রদান করে।
- অতিরিক্ত বা ব্যাকআপ সংকেত তত্ত্ব (redundant signal hypothesis): একাধিক সংকেত একই বার্তা দেয়, যাতে একটি ব্যর্থ হলেও অন্যটি কাজ করে।
উদাহরণ:
- সবুজ গাছব্যাঙ (Hyla cinerea)—এরা শব্দের সাথে দৃশ্যমান সংকেতও দেয়; স্ত্রী ব্যাঙেরা যারা উভয় সংকেত দেয় তাদেরই বেশি পছন্দ করে।[১৬]
- ময়ূর মাকড়সা (Maratus volans)—পুরুষ মাকড়সা দৃষ্টি ও কম্পন—দুটো ধরনের সংকেত দেয়, যা তাদের প্রজনন সাফল্য বাড়ায়।[১৭]
- নৃত্য মাছি (Rhamphomyia longicauda)—স্ত্রী মাছিরা পেটের ফুলে ওঠা থলি ও পাখার মতো পায়ের আঁশ দিয়ে পুরুষদের আকর্ষণ করে। এগুলো স্ত্রী মাছির উর্বরতারও ইঙ্গিত দেয়।[১৮]
এই ধরনের বহু-মাধ্যম সংকেত সঙ্গী নির্বাচন ও প্রজনন সাফল্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Girard, Madeline B.; Kasumovic, Michael M.; Elias, Damian O. (২৭ সেপ্টেম্বর ২০১১)। Dyer, Adrian G. (সম্পাদক)। "Multi-Modal Courtship in the Peacock Spider, Maratus volans (O.P.-Cambridge, 1874)"। PLoS ONE (ইংরেজি ভাষায়)। ৬ (9): e২৫৩৯০। ডিওআই:10.1371/journal.pone.0025390। আইএসএসএন 1932-6203।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক) - ↑ Wilts, Bodo D.; Michielsen, Kristel; De Raedt, Hans; Stavenga, Doekele G. (২৫ মার্চ ২০১৪)। "Sparkling feather reflections of a bird-of-paradise explained by finite-difference time-domain modeling"। Proceedings of the National Academy of Sciences (ইংরেজি ভাষায়)। ১১১ (12): ৪৩৬৩–৪৩৬৮। ডিওআই:10.1073/pnas.1323611111। আইএসএসএন 0027-8424।
- ↑ Smith, J. Maynard। "Fertility, mating behaviour and sexual selection inDrosophila Subobscura: With Two Text-figures"। Journal of Genetics (ইংরেজি ভাষায়)। ৫৪ (2): ২৬১–২৭৯। ডিওআই:10.1007/BF02982781। আইএসএসএন 0022-1333।
- ↑ Lehtonen, Jussi; Parker, Geoff A.; Schärer, Lukas। "Why anisogamy drives ancestral sex roles: BRIEF COMMUNICATION"। Evolution (ইংরেজি ভাষায়)। ৭০ (5): ১১২৯–১১৩৫। ডিওআই:10.1111/evo.12926।
- ↑ Parra, Jorge E.; Beltrán, Marcela; Zefania, Sama; Dos Remedios, Natalie; Székely, Tamás। "Experimental assessment of mating opportunities in three shorebird species"। Animal Behaviour (ইংরেজি ভাষায়)। ৯০: ৮৩–৯০। ডিওআই:10.1016/j.anbehav.2013.12.030।
- ↑ Kokko; Monaghan। "Predicting the direction of sexual selection"। Ecology Letters (ইংরেজি ভাষায়)। ৪ (2): ১৫৯–১৬৫। ডিওআই:10.1046/j.1461-0248.2001.00212.x। আইএসএসএন 1461-023X।
- ↑ Simmons, L.W.। "Nuptial feeding in tettigoniids male costs and the rates of fecundity increase"। Behavioral Ecology and Sociobiology (ইংরেজি ভাষায়)। ২৭ (1)। ডিওআই:10.1007/BF00183312। আইএসএসএন 0340-5443।
- ↑ Saeki, Yoriko; Kruse, Kipp C.; Switzer, Paul V.। "Physiological Costs of Mate Guarding in the Japanese Beetle ( Popillia japonica Newman)"। Ethology (ইংরেজি ভাষায়)। ১১১ (9): ৮৬৩–৮৭৭। ডিওআই:10.1111/j.1439-0310.2005.01106.x। আইএসএসএন 0179-1613।
- ↑ Berglund, Anders; Rosenqvist, Gunilla (২০০৯)। "An intimidating ornament in a female pipefish"। Behavioral Ecology (ইংরেজি ভাষায়)। ২০ (1): ৫৪–৫৯। ডিওআই:10.1093/beheco/arn114। আইএসএসএন 1465-7279।
- ↑ Servedio, Maria R.; Price, Trevor D.; Lande, Russell (২২ এপ্রিল ২০১৩)। "Evolution of displays within the pair bond"। Proceedings of the Royal Society B: Biological Sciences (ইংরেজি ভাষায়)। ২৮০ (1757): ২০১২৩০২০। ডিওআই:10.1098/rspb.2012.3020। আইএসএসএন 0962-8452।
- ↑ Zubakin, V. A.; Volodin, I. A.; Klenova, A. V.; Zubakina, E. V.; Volodina, E. V.; Lapshina, E. N.। "Behavior of crested auklets (Aethia cristatella, Charadriiformes, Alcidae) in the breeding season: Visual and acoustic displays"। Biology Bulletin (ইংরেজি ভাষায়)। ৩৭ (8): ৮২৩–৮৩৫। ডিওআই:10.1134/S1062359010080066। আইএসএসএন 1062-3590।
- ↑ Lukianchuk, K. C.; Doucet, S. M.। "Cooperative courtship display in Long-tailed Manakins Chiroxiphia linearis: predictors of courtship success revealed through full characterization of display"। Journal of Ornithology (ইংরেজি ভাষায়)। ১৫৫ (3): ৭২৯–৭৪৩। ডিওআই:10.1007/s10336-014-1059-3। আইএসএসএন 2193-7192।
- ↑ Krakauer, Alan H.। "Kin selection and cooperative courtship in wild turkeys"। Nature (ইংরেজি ভাষায়)। ৪৩৪ (7029): ৬৯–৭২। ডিওআই:10.1038/nature03325। আইএসএসএন 0028-0836।
- ↑ Cardner, Martin। "Mathematical Games"। Scientific American। ২২৪ (2): ১১২–১১৭। ডিওআই:10.1038/scientificamerican0271-112। আইএসএসএন 0036-8733।
- ↑ Hamilton, W.D.। "The genetical evolution of social behaviour. I"। Journal of Theoretical Biology (ইংরেজি ভাষায়)। ৭ (1): ১–১৬। ডিওআই:10.1016/0022-5193(64)90038-4।
- ↑ Laird, Krispen L.; Clements, Paul; Hunter, Kimberly L.; Taylor, Ryan C. (১ সেপ্টেম্বর ২০১৬)। "Multimodal signaling improves mating success in the green tree frog (Hyla cinerea), but may not help small males"। Behavioral Ecology and Sociobiology (ইংরেজি ভাষায়)। ৭০ (9): ১৫১৭–১৫২৫। ডিওআই:10.1007/s00265-016-2160-9। আইএসএসএন 1432-0762।
- ↑ Girard, Madeline B.; Kasumovic, Michael M.; Elias, Damian O. (২০১১)। "Multi-modal courtship in the peacock spider, Maratus volans (O.P.-Cambridge, 1874)"। PloS One। ৬ (9): e২৫৩৯০। ডিওআই:10.1371/journal.pone.0025390। আইএসএসএন 1932-6203। পিএমসি 3181266। পিএমআইডি 21980440।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক) - ↑ WHEELER, J.; GWYNNE, D. T.; BUSSIÈRE, L. F. (৩ মে ২০১২)। "Stabilizing sexual selection for female ornaments in a dance fly"। Journal of Evolutionary Biology (ইংরেজি ভাষায়)। ২৫ (7): ১২৩৩–১২৪২। ডিওআই:10.1111/j.1420-9101.2012.02522.x। আইএসএসএন 1010-061X।