প্রিয় মালতী
| প্রিয় মালতী | |
|---|---|
প্রচারণা পোস্টার | |
| পরিচালক | শঙ্খ দাশগুপ্ত |
| চিত্রনাট্যকার |
|
| কাহিনিকার | শঙ্খ দাশগুপ্ত |
| শ্রেষ্ঠাংশে | মেহজাবীন চৌধুরী |
| সুরকার | রুসলান রেহমান |
| চিত্রগ্রাহক | বরকত হোসেন পলাশ |
| সম্পাদক | সালেহ সোবহান অনীম |
| প্রযোজনা কোম্পানি |
|
| পরিবেশক | চরকি |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১১৯ মিনিট |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
প্রিয় মালতী (ইংরেজি শিরোনাম: হুইসপারস অব এ থার্স্টি রিভার)[১] হলো ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী অপরাধমূলক নাট্য চলচ্চিত্র। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত[২] হয়ে কাহিনী ও চিত্রনাট্য লেখা এবং ফিল্মটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।[৩] চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং সহ-প্রযোজনায় ওটিটি চরকি এবং প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।[৪]
চলচ্চিত্রটি ২০২৪ সালের ২০ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ মাধ্যমে বড়পর্দার অভিনেত্রী হিসেবে মেহজাবীন, নির্মাতা হিসেবে শঙ্খ দাশগুপ্ত এবং প্রযোজক হিসেবে আদনান আল রাজীব পর্দায় অভিষিক্ত হয়েছেন।[৫][৬][৭][৮] বরকত হোসেন পলাশের চিত্রগ্রহণ ও রুসলান রহমানের মানানসই আবহ সংগীতের কল্যাণে মালতীর জীবনের উত্থান-পতনে নিজেকে আরও গভীরভাবে একাত্ম করতে পেরেছে।[৯] চলচ্চিত্রটি দর্শকদের কাছে ইতিবাচক প্রশংসা লাভ করে।[১০][১১][১২]
পটভূমি
[সম্পাদনা]চলচ্চিত্রটির পটভূমি গড়ে উঠেছে মালতী রানী দাশ নামে এক সংগ্রামী নিম্ন-মধ্যবিত্ত হিন্দু নারীর জীবনের গল্পকে কেন্দ্র করে। মালতী দাশ ও পলাশ কুমার দাশ, এক তরুণ দম্পতি, একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। তারা স্বপ্ন দেখছিলেন একটি সাধারণ কিন্তু সুখী সংসারের— যেখানে প্রতিদিনের ছোট ছোট আনন্দ, খুনসুটি, আর ভালোবাসার বিনিময়ে তারা জীবনের রঙিন মুহূর্তগুলো উপভোগ করতেন।
বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একসঙ্গে সময় কাটানো, কিংবা উপহার বিনিময়ের মতো সরল কিন্তু মধুর অভিজ্ঞতাগুলো তাদের জীবনকে সুন্দর করে তুলছিল। তবে এই সুখী জীবনের ছন্দ হঠাৎ করেই থমকে যায় একটি ভয়াবহ ঘটনা দিয়ে। শহরের একটি বাণিজ্যিক ভবনে ঘটে যাওয়া আগুনের মর্মান্তিক ঘটনা তাদের জীবনে এক অভাবনীয় মোড় নিয়ে আসে।
কীভাবে সেই অগ্নিকাণ্ড তাদের জীবনকে ওলটপালট করে দেয়? কী ঘটে মালতী ও পলাশের ভবিষ্যতে? এই প্রশ্নগুলোই চলচ্চিত্রের কাহিনিকে ধীরে ধীরে উন্মোচিত করে, যেখানে সংগ্রাম, ভালোবাসা, এবং বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষার গল্প উঠে আসে।
অভিনয়শিল্পী
[সম্পাদনা]- মেহজাবীন চৌধুরী - মালতী রানী দাশ
- নাদের চৌধুরী
- আজাদ আবুল কালাম
- সমু চৌধুরী
- শহীদুল আলম সাচ্চু
- মোমেনা চৌধুরী
- আনিসুল হক বরুণ
- শাহজাহান সম্রাট
- রিজভী রিজু - মালতীর স্বামী
নির্মাণ
[সম্পাদনা]২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়।[১৩] পুরান ঢাকার সদরঘাট, শাঁখারিবাজার, গুলিস্তানের মতো জায়গায় চিত্রায়ণ সিনেমাটিকে করে তুলেছে।[১৪]
২০২৪ সালের ১৯ এপ্রিল মেহজাবীনের জন্মদিনে চলচ্চিত্রটির ট্রিজার এবং ১৪ ডিসেম্বর ট্রেইলার প্রকাশ করা হয়।[১৫] এটিকে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড 'ইউ' সার্টিফিকেট দিয়ে নিশ্চিত করে যে এটি সব দর্শকের জন্য উপযুক্ত।[১৬]
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ৪৫তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে[১৭] এবং ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়।[১৮][১৯] পরবর্তীতে ২০২৪ সালের ২০শে ডিসেম্বর বাংলাদেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২০][২১] দর্শক এবং সমালোচকদের প্রশংসা পাওয়ায় তৃতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্স শো দ্বিগুণ করে।[২২]
মূল্যায়ণ
[সম্পাদনা]প্রথম আলো পত্রিকায় পৃথা পারমিতা নাগ লিখেছেন, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমাটি বাস্তবের নিখুঁত রূপান্তর। মেহজাবীন চৌধুরীর অসাধারণ অভিনয়ে মালতীর চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছে। নিম্নমধ্যবিত্ত পরিবারের জীবনসংগ্রাম ও সমাজের বাস্তবতা নিপুণভাবে ফুটে উঠেছে সিনেমায়। চিত্রগ্রহণ, আবহসংগীত, এবং পুরান ঢাকার শুটিং লোকেশন সিনেমাটিকে আরও বাস্তব ও জীবন্ত করেছে। শক্তিশালী নারী চরিত্র এবং জীবনের কঠিন বাস্তবতার গল্প তুলে ধরায় সিনেমাটি দর্শকের মনে গভীর প্রভাব ফেলবে।[৯]
পুরস্কার
[সম্পাদনা]২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এবং মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র প্রিয় মালতী কে ফিপ্রেস্কি পুরস্কার প্রদান করা হয়।[২৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মেহজাবীনের 'প্রিয় মালতী'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার কায়রোতে"। সকাল সন্ধ্যা। ৫ নভেম্বর ২০২৪। ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ অনলাইন, চ্যানেল আই (২০ ডিসেম্বর ২০২৪)। "'প্রিয় মালতী' দেখে দর্শকের চোখ ছলছল!"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Mehazabien set to debut on silver screen with 'Priyo Maloti'"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ প্রতিবেদক, বিনোদন (১৩ ডিসেম্বর ২০২৪)। "বড় পর্দায় আসছেন মেহজাবীন"। প্রথম আলো। ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ "কেমন হলো মেহজাবীনের প্রথম সিনেমা 'প্রিয় মালতী'?"। thedailycampus.com (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "মেহজাবীনের 'প্রিয় মালতী' মুক্তি পাচ্ছে আজ"। RTV Online। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Mehazabien makes big screen debut with Shankha Dasgupta's 'Priyo Maloti'"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম চলচ্চিত্র 'প্রিয় মালতী'"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪।
- 1 2 ঢাকা, পৃথা পারমিতা নাগ। "মেহজাবীন পেরেছেন, 'মালতী' পারল কি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "Mehazabien shines in debut film 'Priyo Maloti', winning hearts nationwide"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০২৪। ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "মাল্টিপ্লেক্সে মেহজাবীনের 'প্রিয় মালতী'র দারুণ খবর"। Barta24 (ইংরেজি ভাষায়)। ৩১ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ ডেস্ক, বিনোদন। "মেহজাবীনে মুগ্ধ দর্শক, শো বাড়ল 'প্রিয় মালতী'র"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ প্রতিবেদক, বিনোদন (২০ ডিসেম্বর ২০২৪)। "আজ আসছে 'প্রিয় মালতী'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪।
- ↑ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। "মেহজাবীনের 'প্রিয় মালতী' দেখে যা বললেন আফসানা মিমি"। মেহজাবীনের 'প্রিয় মালতী' দেখে যা বললেন আফসানা মিমি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ Chorki (১৪ ডিসেম্বর ২০২৪)। "Priyo Maloti | Official Trailer | Mehazabien Chowdhury | Shankha Dasgupta"। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৪।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "Mehazabien's 'Priyo Maloti' clears censor board with 'U' certification"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "'Priyo Maloti' selected for the 45th Cairo International Film Festival"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ৪ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "'Priyo Maloti' selected for IFFI Goa"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ Sun, Daily (১৮ নভেম্বর ২০২৪)। "'Priyo Maloti' to be screened at 55th IFFI"। daily-sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ SAMAKAL। "২০ প্রেক্ষাগৃহে 'প্রিয় মালতী'"। ২০ প্রেক্ষাগৃহে ‘প্রিয় মালতী’। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪।
- ↑ "আজ প্রেক্ষাগৃহে 'প্রিয় মালতী'"। ঢাকা পোস্ট। ৯ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ SAMAKAL। "মেহজাবীনের 'প্রিয় মালতী' এর দ্বিগুণ শো বাড়ল"। মেহজাবীনের ‘প্রিয় মালতী’ এর দ্বিগুণ শো বাড়ল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "23rd DIFF concludes; 'Priyo Maloti' wins Best Film for Bangladesh"। unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে প্রিয় মালতী
- ইন্টারনেট মুভি ডেটাবেজে প্রিয় মালতী (ইংরেজি)
- ২০২৪-এর চলচ্চিত্র
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০২৪-এর অপরাধ চলচ্চিত্র
- ২০২৪-এর নাট্য চলচ্চিত্র
- ২০২৪-এর বাংলা ভাষার চলচ্চিত্র
- শঙ্খ দাশগুপ্ত পরিচালিত চলচ্চিত্র
- বাংলাদেশী অপরাধমূলক চলচ্চিত্র
- বাংলাদেশী নাট্য চলচ্চিত্র
- অগ্নিসংযোগ সম্পর্কিত চলচ্চিত্র
- বাংলাদেশের নারী বিষয়ক চলচ্চিত্র
- গর্ভাবস্থার চলচ্চিত্র
- সেরা চলচ্চিত্র বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার বিজয়ী
- ২০২৪-এর বাংলাদেশী চলচ্চিত্র
- জাজ মাল্টিমিডিয়া কর্তৃক পরিবেশিত চলচ্চিত্র