প্রিয়াঙ্কা বারভে
প্রিয়াঙ্কা বারভে | |
|---|---|
| জন্ম | ১০ এপ্রিল ১৯৯০ |
| উদ্ভব | পুনে, মহারাষ্ট্র, ভারত |
| ধরন | লোকসঙ্গীত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত |
| পেশা | গায়ক |
| বাদ্যযন্ত্র | কণ্ঠসঙ্গীত |
প্রিয়াঙ্কা বারভে একজন ভারতীয় নেপথ্য গায়িকা এবং অভিনেত্রী। তিনি মারাঠি, হিন্দি এবং অন্যান্য কিছু ভারতীয় ভাষায় গান গেয়েছেন, তবে তিনি মারাঠি বিনোদন জগতে সবচেয়ে বেশি সক্রিয়। ফিরোজ খানের ব্রডওয়ে অভিযোজন মুঘল-ই-আজমে আনারকলি চরিত্রে অভিনয়ের জন্য বারভে পরিচিত।[১][২] তিনি ৫৬তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কারে বন্দিশালা চলচ্চিত্রের "কালোখাচ্য ওয়াতেবর্ত্তি" গানের জন্য সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]প্রিয়াঙ্কা ভারতের পুনে থেকে এসেছেন। তিনি একটি সঙ্গীতপ্রিয় পরিবারে বড় হয়েছেন।[৩] তিনি প্রবীণ কণ্ঠশিল্পী পদ্মাকর এবং মালতী পাণ্ডে-বারভের নাতনি। তাঁর ঠাকুমা তাঁকে শাস্ত্রীয় গানের শিক্ষা দিয়েছিলেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]১৭ বছর বয়স থেকে, প্রিয়াঙ্কা পেশাদারভাবে গান গাইছেন।[৩] মারাঠি চলচ্চিত্রে তিনি নেপথ্য শিল্পী হিসেবে গান করেন এবং তাঁকে চলচ্চিত্রের সঙ্গীত বিভাগে কৃতিত্ব দেওয়া হয়। তিনি ডাবল সিট, মুম্বাই-পুনে-মুম্বাই ২, অজিন্তা, অনলাইন বিনলাইন, রামা মাধব,[৫] বন্দিশালা এবং লস্ট অ্যাণ্ড ফাউণ্ডের মতো অনেক মারাঠি ছবিতে গান গেয়েছেন।
তিনি মারাঠি টিভি ধারাবাহিকের শীর্ষক সঙ্গীতের জন্যও গান করেছেন, এর মধ্যে আছে- মালা সাসু হাভি এবং ইতেচ টাকা তম্বু।
শীর্ষস্থানীয় সংগীত সংস্থাগুলির মধ্যে একটি, সাগরিকা মিউজিক, তাঁর ভিডিও একক "প্যাচ আপ", "প্রেমালা", এবং "তুজ্যসাভে তুজ্যভিনা" প্রকাশ করেছে।
প্রিয়াঙ্কা সারাঙ্গ কুলকার্নিকে বিবাহ করেছেন এবং যৌথভাবে তাঁদের একটি সঙ্গীত চ্যানেল রয়েছে, যার নাম প্রিয়ারঙ্গ। সেখানে তাঁরা অন্যান্য সঙ্গীতজ্ঞ এবং শিল্পীদের সাথে মিলে ফিউশন মিউজিক অ্যালবাম তৈরি করেন।[৬]
টিভি ধারাবাহিকের গান
[সম্পাদনা]- মালা সাসু হাভি - জি মারাঠি
- আসা সাসার সুরেখ বাই - কালারস মারাঠি
- স্বামীনী - কালারস মারাঠি
- স্বাভিমান - শোধ অস্তিত্বচা - তারা প্রবাহ
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]পুরস্কার
[সম্পাদনা]- বন্দিশালা চলচ্চিত্রের কালোখাচ্য ওয়াতেবর্ত্তি গানের জন্য সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার
- মনোনীত - কোন্দন চলচ্চিত্রের উষশী গন্ধা গানের জন্য সেরা নেপথ্য গায়িকা - মহিলা বিভাগে জি চিত্র গৌরব পুরস্কার ।
- আনন্দী গোপাল চলচ্চিত্রের "ওয়াটা ওয়াটা গা" গানের জন্য মাতা সম্মান ২০২১
- মনোনীত - সেরা নেপথ্য গায়কের জন্য জি ছবি গৌরব পুরস্কার - মি বসন্তরাও চলচ্চিত্র থেকে বিন্দিয়া লে গেই গানের জন্য
- মনোনীত - মি বসন্তরাও চলচ্চিত্র থেকে বিন্দিয়া লে গেই গানের জন্য সেরা প্লেব্যাক গায়িকা মহিলার জন্য ফাক্ট মারাঠি সিনে সম্মান
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Meet Priyanka Barve, Firoze khan's real life Anarkali - Free Press Journal"। freepressjournal.in। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Why the Broadway interpretation of 'Mughal-E-Azam' should be on your watch list"। Vogue। ২১ অক্টোবর ২০১৬।
- 1 2 "BACKSTAGE WITH SALIM AND ANARKALI"। Pune Mirror। ১৫ জানুয়ারি ২০১৭। ৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Blessed with sweet voice | Sakal Times"। www.sakaaltimes.com। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭।
- ↑ Bhanage, Mihir (১৬ জানুয়ারি ২০১৭)। "Music review: Lost and Found"। The Times of India। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ "The PriyaRang Project"। YouTube (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
- ↑ "Biker's Adda (2015)"। IMDb। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Krutant (2019)"। IMDb। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ Waata Waata Waata Ga | Anandi Gopal | Lalit Prabhakar & Bhagyashree Milind | Priyanka Barve (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে প্রিয়াঙ্কা বারভে (ইংরেজি)