প্রিয়াঙ্কা কান্দওয়াল
প্রিয়াঙ্কা কান্দওয়াল | |
|---|---|
| জন্ম | প্রিয়াঙ্কা কান্দওয়াল ১৮ জুলাই ১৯৯৪ |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০১৩–বর্তমান |
| পরিচিতির কারণ | মরিয়ম খান-রিপোর্টিং লাইভ স্টাইল |
| উচ্চতা | ১৬৫ সেন্টিমিটার (৫ ফুট ৫ ইঞ্চি) |
প্রিয়াঙ্কা কান্দওয়াল (জন্ম ১৮ জুলাই ১৯৯৪) [১] একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। ২০১৩ সালে, তিনি জি টিভির পবিত্র রিশতা ধারাবাহিকে ডক্টর গৌরী শাহানের চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেন। ২০১৭ সালে, তিনি স্টারপ্লাস -এর জানা না দিল সে দূর ধারাবাহিকে শ্বেতা কাশ্যপের ভূমিকায় অভিনয় করেছিলেন। তাকে শেষবার স্টারপ্লাসের মরিয়ম খান - রিপোর্টিং লাইভ ধারাবাহিকে মাহিরা খানের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।
তিনি ২০১৬ সালে স্টাইল নামের একটি মালায়ালাম ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক করেন। [২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]প্রিয়াঙ্কা কান্দওয়ালের জন্ম উত্তরাখণ্ডের দেরাদুনে । সেখানেই তিনি ও বড় হয়ে ওঠেন তিনি বাণিজ্যে উচ্চশিক্ষা লাভ করেন এবং দেরাদুন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পর, তিনি তার মডেলিংকে পেশা হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে উপস্থিত হয়েছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]জি টিভিতে প্রচারিত বিখ্যাত টিভি সিরিয়াল, পবিত্র রিশতা তে গৌরী চরিত্রে অভিনয়ের মাধ্যমে কান্দওয়াল অভিনয়ে জগতে আত্মপ্রকাশ করেন। [৩] তিনি নীনাদে না নামের একটি কন্নড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। নীনাদে না -তে তিনি পাভি নামক সহায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় ছিলেন প্রজ্বল দেবরাজ এবং অঙ্কিতা। এই চলচ্চিত্রের পর দক্ষিণ ভারতীয় পরিচালকরা কান্দওয়ালের অভিনত প্রতিভা লক্ষ্য করেছিলেন। বিন্দু এস তার কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তাকে তার সাথে একটি সিনেমায় কাজ করার সুযোগ দিয়েছিলেন। এরপর তিনি মালায়লাম চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তার দ্বিতীয় ছবির নাম ছিল স্টাইল, যেখানে তিনি দিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন। স্টাইলে তিনি অভিনেতা উন্নি মুকুন্দনের সাথে অভিনয় করেছিলন। এই ছবিটি ২ জানুয়ারী ২০১৬ সালে মুক্তি পায়।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | মন্তব্য | |
|---|---|---|---|---|---|
| ২০১৪ | নিনাদে না | পাভি | কন্নড় | কন্নড় অভিষেক চলচ্চিত্র | |
| ২০১৬ | স্টাইল | দিয়া | মালায়ালাম | মালায়ালাম অভিষেক চলচ্চিত্র |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | সিরিয়াল | ভূমিকা |
|---|---|---|
| ২০১৩ | পবিত্র রিশতা | ডঃ গৌরী শাহানে (সমান্তরাল ভূমিকা) |
| ২০১৭ | জানা না দিল সে দূর | শ্বেতা কাশ্যপ/গুড্ডি (সমান্তরাল ভূমিকা) |
| ২০১৮ | মরিয়ম খান - রিপোর্টিং লাইভ | মাহিরা খান/মাহিরা আশরাফ (মুখ্য ভূমিকা) |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kandwal, Priyanka (১৯ জুলাই ২০২০)। "Happy Birthday Piku"। Instagram। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২২।
- ↑ "Priyanka Kandwal to romance Unni Mukundan - Times of India"। The Times of India। জুন ২০১৫।
- ↑ "Newbie Priyanka Kandwal to enter Pavitra Rishta"। The Times of India। ৭ মে ২০১৩।