প্রিজনারস অফ দ্য সান (ভিডিও গেম)
অবয়ব
| প্রিজনারস অফ দ্য সান | |
|---|---|
![]() সিডির কভারচিত্র। | |
| নির্মাতা | ইনফোগ্রামস বিট ম্যানেজারস (গেম বয়, জিবিসি) |
| প্রকাশক | ইনফোগ্রামস |
| ভিত্তিমঞ্চ | উইন্ডোজ, এমএস-ডস, এসএনইএস, গেম বয়, গেম বয় কালার |
| মুক্তি | ১৯৯৭, ২০০০ |
| ধরন | অ্যাডভেঞ্চার |
| কার্যপদ্ধতি | একক খেলোয়াড় |
প্রিজনারস অফ দ্য সান একটি ভিডিও গেম যা বেলজীয় কার্টুনিস্ট হার্জের আঁকা মমির অভিশাপ ও সূর্যদেবের বন্দি কমিকস অবলম্বনে তৈরি। ১৯৯৭ সালের শেষাংশে এবং ২০০০ সালে এটি সুপার এনইএস, উইন্ডোজ গেম বয় এবং গেম বয় কালারের জন্যে মুক্তি দেয়া হয়।[১]
খেলার নিয়ম
[সম্পাদনা]
প্রিজনারস অফ দ্য সান একটি প্ল্যাটফর্ম গেম। গেমার টিনটিন চরিত্রটি নিয়ন্ত্রণ করে বিভিন্ন বাধা পেরিয়ে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে লেভেল শেষ করে। গেমটির খেলার পদ্ধতি ও এনিমেশন ইনফোগ্রামের পূর্ববর্তী গেম ১৯৯৫ সালের টিনটিন ইন টিবেটের অনুরূপ।
মুক্তির তারিখ
[সম্পাদনা]১৯৯৭ সালে এটি পিসি, এসএনইএস, এবং গেমবয়ের জন্যে মুক্তি দেয়া হয় আর ২০০০ সালে গেম বয় কালারের জন্যে পুনপ্রকাশিত হয়।[১]
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Tintin: Prisoners of the Sun"। GameFAQs.com। ২৬ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৫।
