প্রহ্লাদ রামা রাও
প্রহ্লাদ রামা রাও | |
|---|---|
বিশ্বেশ্বরায়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে প্রহ্লাদ রামা রাও | |
| জন্ম | ৫ ফেব্রুয়ারি ১৯৪৭ |
| মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অফ বিশ্বশ্বরায়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স |
| পেশা | ক্ষেপণাস্ত্র পরিকল্পক |
| কর্মজীবন | ১৯৭১-২০১৫ |
| পরিচিতির কারণ | আকাশ (ক্ষেপণাস্ত্র) |
| পুরস্কার | জাতীয় বিমান পুরস্কার শিবানন্দ বিশিষ্ট নাগরিক পুরস্কার ডিআরডিও পুরস্কার (২০০৮) বিশিষ্ট প্রকৌশলী পুরস্কার এইচএমএ আজীবন সম্মাননা পুরস্কার |
ড.প্রহ্লাদ রামা রাও ( জন্ম:- ৫ ফেব্রুয়ারি ১৯৪৭ ) হলেন একজন ভারতীয় মহাকাশ প্রকৌশলী যিনি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এর বৃহত্তম গবেষণাগার, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন পরীক্ষাগার (DRDL) এর প্রাক্তন পরিচালক ছিলেন। [১][২][৩] ভারতের মহাকাশ কর্মসূচিতে অসামান্য অবদানের জন্য ২০১৫ খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক পুরস্কার পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে। [৪] তিনি ২০১১ থেকে ২০১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজির উপাচার্য ছিলেন।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]প্রহ্লাদ রামা রাও-এর জন্ম ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ ফেব্রুয়ারি তৎকালীন ভারতের মহীশূর রাজ্যের[১] অধুনা কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে [২][৩]। তিনি ১৯৬৯ খ্রিস্টাব্দে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিশ্বেশ্বরায়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন [৫] এবং রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিষয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। [১][২][৩] এরপর তিনি হায়দ্রাবাদের জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে গবেষণায় লিপ্ত হন [৬] এবং ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করেন। [১][২]
কর্মজীবন
[সম্পাদনা]প্রহ্লাদ রামা রাও ১৯৭১ খ্রিস্টাব্দে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের পরিষেবায় কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন পরীক্ষাগারে ( DRDL ) পরিচালক হিসাবে যোগদানের আগে তিরুবনন্তপুরমে 'বিক্রম সারাভাই স্পেস সেন্টার' (VSSC) এবং বেঙ্গালুরুতে 'অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট' (ADE) এর মতো বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থায় [৫] কাজ করেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন পরীক্ষাগারে ২০০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পরিচালকের দায়িত্বে ছিলেন। [১][২][৩] এই সময়কালে, তিনি ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (IGDMP) এর চেয়ারম্যান ছিলেন। [২][৩] ২০০৫ খ্রিস্টাব্দে, তিনি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর সদর দপ্তরে গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেন এবং সংস্থার অ্যারোনটিক্যাল ক্লাস্টার অফ ল্যাবরেটরির প্রধান নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। [১][৩]
২০১১ খ্রিস্টাব্দে তিনি পুণেস্থিত ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত ডিম্ড বিশ্ববিদ্যালয়- [৬] ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজির উপাচার্য নিযুক্ত হন [৫][৭] এবং ২০১৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে অবসর গ্রহণের আগে পর্যন্ত ওই পদে ছিলেন। [৮] তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের এরোস্পেস বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে একজন অ্যাডজাঙ্কট তথা সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। [১][৩]
অলংকৃত পদ
[সম্পাদনা]প্রহ্লাদ রামা রাও ২০০৩-২০০৪ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। এই সময়ে তিনি তিনি "ইন্ডিয়া - মাই ড্রিম" শিরোনামে এক বর্ষব্যাপী বক্তৃতা শৃঙ্খলার আয়োজন করেন, যেখানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন।[১]
- তিনি ২০০৮ এবং ২০১০ খ্রিস্টাব্দে দু'বার[১] ওয়ার্ল্ড কংগ্রেস অন ডিজাস্টার ম্যানেজমেন্টের সভাপতিত্ব করেন [৯]
- তিনি ইন্ডিয়ান সোসাইটি ফর অ্যাডভান্সমেন্ট অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং (ISAMPE),[১০] ইন্ডিয়ান সোসাইটি ফর ননডেস্ট্রাকটিভ টেস্টিং (ISNT) [১১] এবং ইন্ডিয়ান একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (INAE)-এর হায়দ্রাবাদ চ্যাপ্টারের চেয়ারম্যান ছিলেন এবং সোসাইটি ফর অ্যারোস্পেস কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি [১২] (SAQR) (SAQR) এরও সভাপতির পদে ছিলেন। [১][২] তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন দাতা সদস্য এবং ট্রাস্ট ফর অ্যাডভান্সমেন্ট অফ অ্যারোডাইনামিক্স অফ ইন্ডিয়ার একজন ম্যানেজিং ট্রাস্টি। [১][২]
- তিনি সদস্য হিসাবে আছেন- -কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (CII);
-ভারত সরকারের (ভারত) |মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (MHRD)'এর অধীনস্থ ঊচ্চ শিক্ষার জাতীয় কমিটির টাস্ক ফোর্স অন ইনস্টিটিউশন মেকানিজম অ্যান্ড সেক্টর ইনোভেশন কাউন্সিলে; এবং *ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) -র বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিষয়ের জাতীয় কমিটিতে;[১][২]
- তিনি ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য পদেও আছেন ।[৫]
উত্তরাধিকার
[সম্পাদনা]

প্রহ্লাদ রামা রাও চেয়ারম্যান থাকাকালীন ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভারতীয় মহাকাশ কর্মসূচির জন্য রকেট প্রপালশন, অনবোর্ড এভিওনিক্স, মিসাইল সিস্টেম, রাডার সিস্টেম এবং হাইপারসনিক ফ্লাইট ভেহিকেল সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। [১][২][৩] তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার জন্য কম্প্যাক্ট অ্যান্টেনা টেস্ট রেঞ্জ, স্ট্রাকচারাল ডায়নামিক টেস্ট সেন্টার, সুপারসনিক রামজেট ইঞ্জিন টেস্ট ফ্যাসিলিটি, সাবসনিক রামজেট ইঞ্জিন টেস্ট ফ্যাসিলিটি, সিক্স কম্পোনেন্ট রকেট মোটর টেস্ট ফ্যাসিলিটি, কম্পিউটার ইন্টিগ্রেটেড টমোগ্রাফি, কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স সেন্টার, শক টিউব ফ্যাসিলিটি, হাই টেম্পারেচার ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন ফ্যাসিলিটি, হাই টেম্পারেচার স্ট্রাকচারাল টেস্টিং এবং মিসাইল সিস্টেম সিমুলেশন সেন্টার প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। [১][৩] তিনি ভারতের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তথা আকাশ ক্ষেপণাস্ত্র প্রকল্পের প্রধান হিসেবে কাজ করেছেন [৬] এবং পৃথ্বী, অগ্নি এবং নাগের মতো আরও অনেক ভারতীয় ক্ষেপণাস্ত্র সিস্টেমের অন্যতম প্রধান ডিজাইনার ছিলেন। [১][২][৩]
প্রহ্লাদ রামা রাও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির পরিচালক থাকাকালীন সময়ে তিনি নৌবাহিনীর জন্য অ্যাস্ট্রা এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম এবং লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মতো প্রকল্পের সূচনা করেন। [১][২] এছাড়াও, তিনি সুপারসনিক ক্রুজ মিসাইল সিস্টেম তথা ব্রহ্মোসএর প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে ব্রহ্মোস এর প্রোগ্রাম ডিরেক্টর এবং সাবমেরিনে লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের প্রকল্প প্রণয়ন, ব্যবস্থাপনায় এবং পরীক্ষার সাথে জড়িত ছিলেন। [১][৩][৬] ২০০৬ এবং ২০০৮ খ্রিস্টাব্দের প্রতিরক্ষা ক্রয় নীতি প্রণয়নেও তার অবদানের কথা জানা যায়। [১] ডিআরডিওতে তার মেয়াদকালে FICCI-এর সহায়তায় সংস্থাটি ডিআরডিও প্রযুক্তির বাণিজ্যিকীকরণও দেখেছিল । [১][২][৩] ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি (DIAT) এর উপাচার্য হিসেবে, তিনি নবগঠিত ডিপার্টমেন্ট অফ বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে টেকনোলজি ম্যানেজমেন্ট, বায়োসায়েন্সেস এবং ডিফেন্স ইলেকট্রনিক্স সিস্টেমের মতো বিষয়গুলিতে কোর্স চালু করার সাথে জড়িত ছিলেন। [১][২][৬][৭] তার মেয়াদকালে ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি (DIAT) কে "A" বিভাগ বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করা হয় । [১]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]প্রহ্লাদ রামা রাও যে যে ভারতীয় প্রতিষ্ঠান ও পেশাদার সংস্থার ফেলো নির্বাচিত হন সেগুলি হল-
- অন্ধ্রপ্রদেশ একাডেমি অফ সায়েন্সেস;
- ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং ;
- ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স;
- সোসাইটি ফর শক ওয়েভ রিসার্চ অফ ইন্ডিয়া; *অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া;[১৩]
- সিস্টেমস সোসাইটি অফ ইন্ডিয়া;[১৪]
- ইনস্টিটিউশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স এবং অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া;[১][২][৩]
সাম্মানিক ডি.লিট সম্মানে ভূষিত করেছে-
- ২০০৬ খ্রিস্টাব্দে শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় এবং *২০১২ খ্রিস্টাব্দে অনন্তপুরের জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। [১][২][৩]
তিনি 'সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার' এবং 'মেম্বার অফ দ্য ইয়ার' সম্মাননা পান যথাক্রমে ডিআরডিওর ও এইচএমএ তথা হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার অ্যাসোসিয়েশনের।
তিনি পুরষ্কৃত হয়েছেন-
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ডিস্টিংগুইশড অ্যালামনাস অ্যাওয়ার্ড, *শিবানন্দ এমিনেন্ট সিটিজেন অ্যাওয়ার্ড এবং *হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতো পুরস্কারে। [১][২][৩] তিনি জাতীয় বিমান পুরস্কার, ২০০৮ খ্রিস্টাব্দে ডিআরডিও পুরস্কার এবং বিশিষ্ট প্রকৌশলী পুরস্কারও পেয়েছেন ।
- ভারতীয় সরকারি সম্মাননা-
২০১৫ খ্রিস্টাব্দে লাভ করেন পদ্মশ্রী , ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। [৪][৫]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 "NIAS" (পিডিএফ)। NIAS। ২০১৫। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 "IISc"। Indian Institute of Science। ২০১৫। ২৯ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৫।
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 "DRDO"। DRDO। ২০১৫। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৫।
- 1 2 "Padma Awards"। Padma Awards। ২০১৫। ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৫।
- 1 2 3 4 5 "India Strategic"। India Strategic। ২০১৫। ১৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৫।
- 1 2 3 4 5 "Prahlada takes over as DIAT Vice-Chancellor"। The Hindu। ১৬ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- 1 2 "Press Infirmation Bureau"। Press Infirmation Bureau। ১১ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৫।
- ↑ "DIAT"। DIAT। ২০১৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
- ↑ "World Congress on Disaster Management"। World Congress on Disaster Management। ২০১৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
- ↑ "ISAMPE"। ISAMPE। ২০১৫। ৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "ISNT"। ISNT। ২০১৫। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
- ↑ "SAQR"। SAQR। ২০১৫। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
- ↑ "Astronautical Society of India"। Astronautical Society of India। ২০১৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
- ↑ "Systems Society of India"। Systems Society of India। ২০১৫। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।