প্রসে দ্য জান দার্ক
| প্রসে দ্য জান দার্ক | |
|---|---|
ফরাসি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
| ফরাসি: Procès de Jeanne d'Arc | |
| পরিচালক | রোবের ব্রেসোঁ |
| প্রযোজক | আইনেস দেলায়ে |
| রচয়িতা | রোবের ব্রেসোঁ |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | ফ্রঁসি সেরিগ |
| চিত্রগ্রাহক | লেওঁস-অঁরি ব্যুরেল |
| সম্পাদক | জেরমাঁ আর্তু |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ৬৫ মিনিট[১] |
| দেশ | ফ্রান্স |
| ভাষা |
|
প্রসে দ্য জান দার্ক (ফরাসি: Procès de Jeanne d'Arc) হল রোবের ব্রেসোঁ রচিত ও পরিচালিত ১৯৬২ সালের ফরাসি ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করেন ফ্লরঁস দ্যলে। এই চলচ্চিত্রে শতবর্ষ ব্যাপী যুদ্ধ চলাকালীন ১৪৩১ সালে ধর্মদ্রোহিতার অভিযোগে ফরাসি সামরিক নেতা জান দার্কের বিচারকার্য চিত্রায়িত হয়েছে।
চলচ্চিত্রটি ১৯৬২ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা শাখায় প্রথম প্রদর্শিত হয় এবং সেখান থেকে বিশেষ জুরি পুরস্কার লাভ করে। পরের বছর এটি প্রথম নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- ফ্লরঁস দ্যলে - জান দার্ক
- জঁ-ক্লোদ ফুর্নো - বিশপ কোশঁ
- রজার অনরা - জঁ বোপের
- মার্ক জাকেয়ের - জঁ ল্যমেত্র
- জঁ গিইবের - জঁ দ্য শাতিয়োঁ
- মিশেল এরুবেল - ফ্রের ইসামবের দ্য লা পিয়ের
- অঁদ্রে রেইনিয়ে - জঁ মাসিও
- মার্সেল দারবো - নিকলাস দ্য হুপভিল
- ফিলিপ দ্রো - ফ্রের মার্তাঁ লাদভেন্যু
- পোল-রোবের মিমে - গিয়োম এরেদ
- রিচার্ড প্রাট - ওয়ারউইক
- জেরার জিং - জঁ লোইয়ে
- অঁদ্রে মোরিস - তিফেন
- হ্যারি সমার্স - উইনচেস্টারের বিশপ
নির্মাণ
[সম্পাদনা]১৯৪৫ সালের পরের ব্রেসোঁর সকল চলচ্চিত্রের মত প্রসে দ্য জান দার্ক-এও সকলেই অপেশাদার অভিনয়শিল্পী ছিলেন।[২] ব্রেসোঁ তার এই ঐতিহাসিক ঘটনার সংস্করণে 'মঞ্চ' ও 'ছদ্মবেশ' পরিহার করতে চেয়েছেন, কিন্তু ঐতিহাসিক ভাষ্য ব্যবহার করে অনৈতিহাসিক সত্যে পৌঁছাতে চেয়েছেন।[৩] তিনি একই বিষয়বস্তুর উপর নির্মিত কাল তিওদোর দ্রায়ার ১৯২৮ সালের নির্বাক চলচ্চিত্র লা পাসিওঁ দ্য জান দার্ক-এর সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন এবং অভিনয়শিল্পীদের অভিনয় "ভয়ংকর রকম ভাঁড়ামি" বলে উল্লেখ করেন।[৪] প্রসে দ্য জান দার্ক-এর চিত্রনাট্য জান দার্কের বিচার ও পুনর্বাসনের প্রতিলিপি থেকে নেওয়া হয়।[৫]
মুক্তি
[সম্পাদনা]১৯৬২ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা শাখায় প্রসে দ্য জান দার্ক-এর উদ্বোধনী প্রদর্শনী হয়।[৬] পরের বছর এটি প্রথম নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং ১৯৬৫ সালে নিউ ইয়র্কে সীমিত পরিসরে মুক্তি পায়।[৭]
পুরস্কার
[সম্পাদনা]চলচ্চিত্রটি ১৯৬২ সালের কান চলচ্চিত্র উৎসবে থেকে বিশেষ জুরি পুরস্কার লাভ করে।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Trial of Joan of Arc (Proces de Joanne d'Arc) | Film"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫।
- ↑ কার্ডুলো, বার্ট, সম্পাদক (২০০৯)। The Films of Robert Bresson: A Casebook। এন্থেম প্রেস। আইএসবিএন ৯৭৮১৮৪৩৩১৭৯৬৮।
- ↑ সার্মিয়েন্তো, হোসে (মার্চ ২০১২)। "Voices With(out) a Face: On Robert Bresson's Procès de Jeanne d'Arc"। সেন্সেস অব সিনেমা। নং ৬২। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫।
- ↑ শ্রেডার, পল (১৯৭২)। Transcendental Style in Film: Ozu, Bresson, Dreyer। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস।
- ↑ বাউডেন, লিজ-অ্যান, সম্পাদক (১৯৭৬)। The Oxford Companion to Film। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। পৃ. ৫৫৯।
- 1 2 "Festival de Cannes: The Trial of Joan of Arc"। Festival de Cannes (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫।
- ↑ ক্রাউদার, বসলি (১২ ফেব্রুয়ারি ১৯৬৫)। "Screen: The Trial of Joan of Arc' at New Yorker. Entry in '63 Fete Here Back for Short Run"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৫।