বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:রাজনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্রবেশদ্বার:রাষ্ট্র ও অঞ্চল থেকে পুনর্নির্দেশিত)

প্রধানপ্রাসঙ্গিক ও বিষয়শ্রেণীকর্ম এবং প্রকল্প

রাজনীতি প্রবেশদ্বার

রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও রাজনীতি বলতে সাধারণত নাগরিক সরকারের রাজনীতিকেই বোঝানো হয়, তবে অন্যান্য অনেক সামাজিক প্রতিষ্ঠান, যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যেখান মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক বিদ্যমান, সেখানে রাজনীতি চর্চা করা হয়। রাজনীতি কতৃত্ব ও ক্ষমতার ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্ক নিয়ে গঠিত। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শিক্ষার এমন একটি শাখা যা রাজনৈতিক আচরণ শেখায় এবং ক্ষমতা গ্রহণ ও ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করে।

রাজনীতি সম্পর্কে বিস্তারিত…

নির্বাচিত নিবন্ধ

বাংলাদেশ আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই সংগ্রামী রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ১৯৪৯ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭০ খ্রীস্টাব্দ থেকে এর নির্বাচনী প্রতীক নৌকাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগ বিশ্বে পরিচিত। ১৯৭১ খ্রীস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই সংগঠনটির নামাকরণ করা হয় 'বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট-সরকার গঠন করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ২৬৯ আসনের মধ্যে ২৬৭টি আসনে জয়লাভ করে। কিন্তু পাকিস্তানি শাসকদের স্বৈরতান্ত্রিক মনোভাব ও শোষণের ফলস্বরূপ ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর আওয়ামী লীগ সরকার গঠন করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ সংগ্রাম করে ১৯৯৬ সালে সরকার গঠন করে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ২৩০টি আসন লাভ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।

নির্বাচিত চিত্র

কৃতিত্ব: প্রেসিডেন্সিয়া দা রিপাবলিকা

ডিলমা ভ্যানে রৌসেফ ব্রাজিলের বিশিষ্ট প্রমিলা অর্থনীতিবিদ ও রাজনীতিবিদবর্তমানে তিনি ব্রাজিলের ৩৬তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ১ জানুয়ারি, ২০১১ তারিখে ব্রাজিলের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

আপনি জানেন কি...

আপনি জানেন কি?

নির্বাচিত জীবনী

১৯৪০-এর দশকে মহাত্মা গান্ধী

মোহনদাস করমচাঁদ গান্ধী (গুজরাটি ভাষায়: મોહનદાસ કરમચંદ ગાંધી উচ্চারণমোহান্‌দাস্‌ কারাম্‌চান্দ্‌ গান্ধী) বা মহাত্মা গান্ধী (২রা অক্টোবর, ১৮৬৯ - ৩০শে জানুয়ারি, ১৯৪৮) অন্যতম প্রধান ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং প্রভাভশালী আধ্যাত্মিক নেতা। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণের অবাধ্যতা ঘোষিত হয়েছিল। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। গান্ধী ভারতে এবং বিশ্ব জুড়ে মহাত্মা (মহান আত্মা) এবং বাপু (বাবা) নামে পরিচিত। ভারত সরকারীভাবে তাঁর সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে । ২রা অক্টোবর তাঁর জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। ২০০৭ সালের ১৫ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ২রা অক্টোবর-কে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা। জাতিসংঘের সকল সদস্য দেশ এ দিবস পালনে সম্মতি জ্ঞাপন করে।

সংবাদ ও সমসাময়িক ঘটনাবলি

উইকিসংবাদে রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলি

অন্যান্য সমসাময়িক ঘটনাসমূহ:

এই মাসে

নির্বাচিত উক্তি

..ঘরে ঘরে দূর্গ গড়ে তুলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে……এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম..
শেখ মুজিবুর রহমান, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক

উইকিমিডিয়া


উইকিসংবাদে রাজনীতি
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে রাজনীতি
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে রাজনীতি
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে রাজনীতি
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে রাজনীতি
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে রাজনীতি
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে রাজনীতি
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে রাজনীতি
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে রাজনীতি
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

সার্ভার ক্যাশ খালি করুন