বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খ্রিস্টধর্ম প্রবেশদ্বারে স্বাগতম

প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম/Header প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম/box-header

খ্রিস্টধর্ম (গ্রিক: Χριστιανισμός; হিব্রু ভাষায়: נצרות‎; আরবি: المسيحية; আরামীয়: ܡܫܝܚܝܘܬܐ) একটি অব্রাহামীয় একেশ্বরবাদী ধর্ম যা নাসরতীয় যীশুর জীবনশিক্ষার ওপর ভিত্তি করে প্রবর্তিত হয়। অনুসারীর সংখ্যা অনুযায়ী এটি পৃথিবীর বৃহত্তম ধর্ম; এর অনুসারী সংখ্যা প্রায় ২৫০ কোটি। এর অনুসারীগণ—যারা খ্রিস্টান হিসেবে পরিচিত—১৫৭টি দেশ ও অঞ্চলের সংখ্যাগুরু জনগোষ্ঠী, এবং তারা বিশ্বাস করে যে যীশু হলেন ঈশ্বরের পুত্র, যাঁর মশীহ বা খ্রীষ্ট হিসেবে আগমনের ব্যাপারে হিব্রু বাইবেল বা পুরাতন নিয়মে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং নতুন নিয়মে তা বিবৃত হয়েছে।

খ্রিস্টধর্ম সাংস্কৃতিকভাবে এর পশ্চিমাপূর্বদেশীয় শাখাগুলোর মধ্যে এবং পরিত্রাণের প্রকৃতি ও প্রতিপাদন, যাজকাভিষেক, মণ্ডলীতত্ত্ব ও খ্রিস্টতত্ত্ব বিষয়ক মতাদর্শে বৈচিত্র্যময়। খ্রিস্টানদের সাধারণ ধর্মমত অনুসারে যীশু হলেন ঈশ্বরের পুত্রপুত্র ঈশ্বরের অবতার—মাংসে মূর্তিমান বাক্য—যিনি পরিচর্যা, দুঃখভোগক্রুশারোপিত হয়ে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে মানবজাতির পরিত্রাণের জন্য মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, যা বাইবেলে সুসমাচার তথা “সুখবর” বলে অবিহিত হয়েছে। সাধু মথি, মার্ক, লূকযোহন লিখিত চারটি ধর্মসম্মত সুসমাচারের পাশাপাশি এর পটভূমি হিসেবে ইহুদি পুরাতন নিয়ম হল যীশুর জীবন ও শিক্ষার বিবরণী।

খ্রিস্টধর্মের চারটি বৃহত্তম শাখা হল ক্যাথলিক মণ্ডলী (১৩০ কোটি/৫০.১%), প্রতিবাদী মণ্ডলী (৯২ কোটি/৩৬.৭%), পূর্বদেশীয় সনাতনপন্থী মণ্ডলী (২৩ কোটি) ও প্রাচ্যদেশীয় সনাতনপন্থী মণ্ডলী (৬ কোটি ২০ লক্ষ/১১.৯%), যাদের মধ্যে ঐক্যের (বিশ্বব্যাপ্তিবাদ) বিভিন্ন প্রচেষ্টা জারি রয়েছে। পাশ্চাত্যে খ্রিস্টধর্মের অনুসারীর সংখ্যা সাম্প্রতিককালে হ্রাস পেলেও এটি এখনও অঞ্চলটির সবচেয়ে প্রভাবশালী ধর্ম, যেখানে প্রায় ৭০% জনগণ নিজেদের খ্রিস্টান হিসেবে চিহ্নিত করে। বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ আফ্রিকাএশিয়ায় খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিছু প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর কিছু অঞ্চলে, বিশেষত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, পূর্ব এশিয়াদক্ষিণ এশিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের এক গুরুত্বপূর্ণ অংশ নিপীড়নের শিকার। (সম্পূর্ণ নিবন্ধ...)

প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম/box-header
This is a Featured article, which represents some of the best content on English Wikipedia.

বাইজেন্টাইন সাম্রাজ্য অথবা বাইজান্টিয়াম শব্দটি চতুর্থ শতাব্দী থেকে মধ্যযুগীয় গ্রিকভাষী রোমানদের দ্বারা পরিচালিত সাম্রাজ্যের সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কন্সটান্টিনোপলকে কেন্দ্র করে। এই সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য যদিও পশ্চিমাঞ্চলীয় রোমান সম্রাজ্যের পতনের পরবর্তী যুগকে বিবেচনা করলেই কেবল এই নামটি কার্যকারিতা লাভ করে। যখন এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল তখন অনেকেই একে গ্রিকদের সাম্রাজ্য নামে অভিহিত করত, কারণ এ অঞ্চলে গ্রিক আধিপত্যই সবচেয়ে প্রকট রূপ ধারণ করেছিল। একই সাথে সেখানে গ্রিক সংস্কৃতি, ঐতিহ্য, জনগোষ্ঠী এবং মধ্যযুগীয় গ্রিক প্রথার বিস্তার ঘটেছিল। মোদ্দা কথা সাম্রাজ্যটিকে নির্দ্বিধায় রোমান সম্রাজ্য নামে অভিহিত করা যায় এবং এর সম্রাটদেরকে প্রাচীন রোমান সম্রাটদেরই অবিচ্ছিন্ন উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা যায়। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য প্রাথমিকভাবে রূম নামে পরিচিত ছিল, মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কুরআনে একে এই নামেই উল্লেখ করা হয়েছে।

ঠিক কবে এই সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ বিশেষজ্ঞদের মধ্যেও এ নিয়ে মতভেদ আছে। অনেকের মতে রোমান সম্রাট প্রথম কন্সট্যান্টাইন (রাজত্বকাল: ৩০৬ - ৩৩৭ খ্রিষ্টাব্দ) ছিলেন প্রথম বাইজেন্টাইন সম্রাট। সম্রাট কনস্টান্টিনই ৩৩০ খ্রিষ্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজান্টিয়ামে সরিয়ে আনেন এবং এই শহরকে কন্সটান্টিনোপল নামে পুনর্গঠিত করেন যাকে অনেকেই নতুন রোম নামে অভিহিত করে থাকেন। (সম্পূর্ণ নিবন্ধ...)

List of Featured articles

প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম/box-header

The following are images from various Christianity-related articles on Wikipedia.

লুয়া ত্রুটি: No content found on page "Jesus in Christianity"

প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম/box-header

প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম/box-header
This is a Good article, an article that meets a core set of high editorial standards.

আরবি ক্যালিগ্রাফিতে 'আল্লাহ' শব্দটি

আল্লাহ (আরবি: الله, আইপিএ: [ʔaɫ.ɫaːh] (শুনুন)) হলো সৃষ্টিকর্তার জন্য একটি আরবি শব্দ। এটি ইব্রাহিমীয় ধর্মসমূহে সৃষ্টিকর্তা বুঝাতে ব্যবহৃত হয়। বাংলা ভাষায়, শব্দটি সাধারণত ইসলাম ধর্মে স্রষ্টাকে বুঝায়। ‘আল্লাহ’ শব্দটি ‘আল’ ও ‘ইলাহ’ (الإله) এর সংক্ষিপ্ত রূপের সমন্বয়ে উদ্ভূত বলে মনে করা হয়। এটি ভাষাগতভাবে হিব্রু এবং আরামীয় ভাষায় ঈশ্বরের প্রতিশব্দ ‘এল’ (এলোহিম) ও ‘এলাহ’ এর সাথে সম্পর্কিত।

ইসলাম-পূর্ব সময় থেকে আরবের বিভিন্ন ধর্মের লোকেরা ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করে আসছে। সুনির্দিষ্টভাবে, স্রষ্টা বুঝাতে মুসলিমগণ (আরব ও অনারব উভয়) ও আরব খ্রিস্টানগণ এই শব্দটি ব্যবহার করে থাকে। বাহাই, মাল্টাবাসী, মিজরাহী ইহুদি এবং শিখ সম্প্রদায়ও ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করে থাকে। পশ্চিম মালয়েশিয়ায় খ্রিস্টান ও শিখদের ‘আল্লাহ’ শব্দটির ব্যবহার সম্প্রতি রাজনৈতিক ও আইনগত বিতর্কের সৃষ্টি করেছে। এছাড়াও ভারত এবং বাংলাদেশের সিলেটি হিন্দু, ইয়াহুদী এবং খ্রিস্টানরা অনেক সময় ঈশ্বর বুঝাতে আল্লাহ শব্দটি ব্যবহার করে থাকেন। (সম্পূর্ণ নিবন্ধ...)

List of Good articles

প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম/box-header {{/Selected picture/এক্সপ্রেশন ত্রুটি: অযাচিত < অপারেটর।}}

প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম/box-header

কোনো সাম্প্রতিক যোগকৃত আইটেম নেই

প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম/box-header

প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম/box-header {{/Selected scripture/এক্সপ্রেশন ত্রুটি: অযাচিত < অপারেটর।}}

প্রবেশদ্বার:Christianity/box-header প্রবেশদ্বার:Christianity/Categories

প্রবেশদ্বার:Christianity/box-header

প্রবেশদ্বার:খ্রিস্টধর্ম/box-header


উইকিসংবাদে খ্রিস্টধর্ম
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে খ্রিস্টধর্ম
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে খ্রিস্টধর্ম
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে খ্রিস্টধর্ম
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে খ্রিস্টধর্ম
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে খ্রিস্টধর্ম
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে খ্রিস্টধর্ম
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে খ্রিস্টধর্ম
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে খ্রিস্টধর্ম
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা