প্রবাল ত্রিভুজ (কোরাল ট্রায়াঙ্গেল-দক্ষিণ পূর্ব এশিয়া)

কোরাল ট্রায়াঙ্গেল বা প্রবাল ত্রিভুজ হল একটি ত্রিভুজাকৃতি সামুদ্রিক অঞ্চল যা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি, ফিলিপাইন, সলোমন দ্বীপপুঞ্জ এবং পূর্ব তিমুরের চারপাশে গ্রীষ্মমন্ডলীয় জলে অবস্থিত। এই অঞ্চলে প্রতিটি ইকোরিজিয়নে (ইকোরেজিয়ন মানে একটি বড় এলাকা যেখানে একই ধরনের জলবায়ু, প্রাণী, উদ্ভিদ ও প্রাকৃতিক পরিবেশ থাকে) কমপক্ষে ৫০০ প্রজাতির প্রবাল-প্রাচীর গঠনকারী প্রবাল রয়েছে। কোরাল ট্রায়াঙ্গেল বা প্রবাল ত্রিভুজ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত [৩] এবং দুটি জৈব-ভৌগোলিক অঞ্চলের অংশকে অন্তর্ভুক্ত করে: ইন্দোনেশিয়ান-ফিলিপাইন অঞ্চল এবং সুদূর দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। বিশ্বের আটটি প্রধান প্রবাল প্রাচীর অঞ্চলের একটি হিসাবে, প্রবাল ত্রিভুজকে সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় [৪] এবং এটি সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক অগ্রাধিকার অঞ্চল হিসেবে স্বীকৃত। এর জীববৈচিত্র্যময় সামুদ্রিক সম্পদের কারণে প্রবাল ত্রিভুজকে বিশ্বের সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। দক্ষিণ আমেরিকার অ্যামাজন অরণ্যের সঙ্গে তুলনা করে একে প্রায়ই “সমুদ্রের অ্যামাজন” বলা হয়, এবং এটি প্রায় ৫৭ লক্ষ বর্গকিলোমিটার সমুদ্রজল এলাকা জুড়ে বিস্তৃত। [৫] এতে বিশ্বের অগভীর জলের প্রবাল-প্রাচীর গঠনকারী ৭৬% এর বেশি প্রজাতির প্রবাল, প্রবাল মাছের ৩৭% প্রজাতি, রেজর ক্ল্যামের ৫০% প্রজাতি, বিশ্বের সাতটি সামুদ্রিক কচ্ছপের মধ্যে ছয়টি প্রজাতি এবং বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রবাল বৈচিত্র্যের কেন্দ্রবিন্দু হলো ইন্দোনেশিয়ান পাপুয়ার বার্ডস হেড সিস্কেপ, যেখানে ৫৭৪ প্রজাতির প্রবাল পাওয়া যায়—(যা প্রবাল ত্রিভুজের ৯৫% এবং বিশ্বের মোট প্রবাল প্রজাতির ৭২%)।[৬] ২০১৪ সালে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে যে কোরাল ট্রায়াঙ্গেল বা প্রবাল ত্রিভুজের সামুদ্রিক বাস্তুতন্ত্রের মোট অভ্যন্তরীণ উৎপাদন প্রতি বছরে প্রায় ১.২ ট্রিলিয়ন ডলার এবং এটি ১২ কোটিরও বেশি মানুষের জন্য খাদ্য সরবরাহ করে। [৭] কোরাল ট্রায়াঙ্গেল নলেজ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, এই অঞ্চলে মৎস্য রপ্তানি থেকে বার্ষিক প্রায় ৩ বিলিয়ন ডলার বিদেশী মুদ্রা আয় হয়, এবং উপকূলীয় পর্যটন থেকে আরও ৩ বিলিয়ন ডলার আয় হয়।
বিশ্ব প্রাকৃতিক তহবিল (ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার) এই অঞ্চলটিকে সামুদ্রিক সংরক্ষণের জন্য একটি শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এবং ২০০৭ সালে শুরু হওয়া প্রবাল ত্রিভুজ কর্মসূচির মাধ্যমে এই অঞ্চলের পরিবেশগত হুমকি মোকাবেলা করছে। ত্রিভুজ অঞ্চলের জীববৈচিত্র্যের কেন্দ্র হলো ফিলিপাইনের ভার্দে আইল্যান্ড প্যাসেজ। [৮] ফিলিপাইনের তুব্বাতাহা রিফ ন্যাচারাল পার্ক [৯] এবং ইন্দোনেশিয়ার রাজা আমপাট ইউনেস্কো গ্লোবাল জিওপার্ক [১০] এই অঞ্চলদুটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিয্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Weeks, Rebecca; Aliño, Porfirio M. (৪ মার্চ ২০১৪)। "Developing Marine Protected Area Networks in the Coral Triangle: Good Practices for Expanding the Coral Triangle Marine Protected Area System" (পিডিএফ)। Coastal Management। ৪২ (2): ১৮৩–২০৫। ডিওআই:10.1080/08920753.2014.877768।
- ↑ Gray, Alex (১৩ সেপ্টেম্বর ২০১৮)। "The 'Coral Triangle' is the largest of its kind, and it's dying"। Global Agenda। World Economic Forum। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২০।
- ↑ Asaad, Irawan; Lundquist, Carolyn J. (৫ নভেম্বর ২০১৮)। "Designating Spatial Priorities for Marine Biodiversity Conservation in the Coral Triangle"। Front. Mar. Sci.। ৫: ৪০০। ডিওআই:10.3389/fmars.2018.00400। এস২সিআইডি 53294894।
{{সাময়িকী উদ্ধৃতি}}:|hdl-access=এর জন্য|hdl=প্রয়োজন (সাহায্য) - ↑ Allen, G. R. 2007 Conservation hotspots of biodiversity and endemism for Indo-Pacific coral reef fishes. Aquatic Conserv: Mar. Freshw. Ecosyst. ডিওআই:10.1002/aqc.880
- ↑ "ADB to help improve resources management in coral triangle"। ১৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১১।
- ↑ "Coral Triangle facts"। wwf.panda.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৪।
- ↑ "Coral reef destruction spells humanitarian disaster"। ১৭ মে ২০১১।
- ↑ "Verde Island Passage"। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫।
- ↑ ""World Heritage Coral Reefs" Exhibit opens in Paris"।
- ↑ ""Raja Ampat UNESCO Global Geopark"।