বিষয়বস্তুতে চলুন

প্রতিদিনের বাংলাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রতিদিনের বাংলাদেশ
ফরম্যাটব্রডশিট
মালিকরংধনু গ্রুপ
প্রকাশককাউসার আহমেদ অপু
সম্পাদক
প্রতিষ্ঠাকাল জানুয়ারি ২০২৩; ৩ বছর আগে (2023-01-08)
ভাষাবাংলা
সদর দপ্তরক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
শহরঢাকা
দেশবাংলাদেশ
ওয়েবসাইটprotidinerbangladesh.com

প্রতিদিনের বাংলাদেশ ২০২৩ সাল থেকে প্রকাশিত একটি বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র। রংধনু গ্রুপের উদ্যোগে ঢাকা থেকে ব্রডশিট আকারে প্রকাশিত।[] ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ পত্রিকাটির আনুষ্ঠানিক স্লোগান। মুদ্রণ ছাড়াও পত্রিকাটির অনলাইন ও মাল্টিমিডিয়া সংস্করণ আছে।[]

পত্রিকাটি সংবাদ ও প্রবন্ধসমূহ -জাতীয়, রাজনীতি, 'দেশজুড়ে', 'বিশ্বজুড়ে', 'বাণিজ্য', খেলা, বিনোদন, মতামত বিভাগ অনুযায়ী প্রকাশ করে।[]

ইতিহাস

[সম্পাদনা]

২০২২ সালের বড়দিনে ঢাকা থেকে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাটির কর্ণধার রংধনু গ্রুপ নতুন একটি দৈনিক সংবাদপত্র প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। মুদ্রণ শুরুর আগে বাংলাদেশের অনলাইন ও মাল্টিমিডিয়া সংস্করণ চালু হয়।[] কাউসার আহমেদ অপুর প্রকাশনায় মুস্তাফিজ শফির সম্পাদনায় ২০২৩ সালের ৮ জানুয়রি থেকে নিয়মিত প্রকাশনা শুরু হয়।[] শফি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পত্রিকাটির প্রধান সম্পাদক ছিলেন। ২০২৫ সাল থেকে মোরসালীন বাবলা সম্পাদকের দায়িত্ব নেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "'প্রতিদিনের বাংলাদেশ' ছাড়লেন সম্পাদক মুস্তাফিজ শফি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১ জানুয়ারি ২০২৫। ২৭ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৫
  2. 1 2 3 "প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার আত্মপ্রকাশ"বাংলা ট্রিবিউন। ২৫ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৫
  3. "বাজারে 'প্রতিদিনের বাংলাদেশ'"জাগো নিউজ। ৮ জানুয়ারি ২০২৩। ২৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৫