বিষয়বস্তুতে চলুন

প্রজননবিরোধবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জন্মদানবিরোধ হল একটি দার্শনিক মতবাদ যাতে সংবেদনশীল প্রাণীর জন্ম এবং বংশবৃদ্ধিকে (মানুষ ব্যাতিত অন্য প্রাণী সহ) নৈতিকভাবে ভুল বলে মনে করা হয়: জন্মদানবিরোধের বিরোধী অর্থাৎ প্রতিজন্মদানবিরোধীরা তাই যুক্তি দেয় যে মানুষের সন্তান জন্ম দেয়া থেকে বিরত থাকা উচিত এবং সম্ভবত, অন্যান্য প্রাণীদের প্রজননও বন্ধ করা উচিত।[][][][] প্রাচীন গ্রীসে "জন্ম গ্রহন না করাই ভাল" এমন কিছু ধারনার উদ্ভব ঘটে বলে ইতিহাস থেকে জানা যায় [][] জন্মদানবিরোধ শব্দটি ( জন্মবাদ বা প্রো-নেটালিজম শব্দের বিপরীতে) সম্ভবত প্রথমবারের মতো থিওফিল দে গিরাউড তার বই ল'আর্ট ডি গিলোটিনার লেস প্রোক্রেটার্স: ম্যানিফেস্ট অ্যান্টি-নাটালিস্টে ব্যবহার করেছিলেন ।[] :৩০১ পাণ্ডিত্যপূর্ণ লেখালেখি ও নানা সাহিত্যকর্মে, জন্মদানবিরোধ এর পক্ষে বিভিন্ন নৈতিক যুক্তি উপস্থাপন করা হয়েছে, সম্ভবত যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হল অসাম্যের যুক্তি, যা দক্ষিণ আফ্রিকার দার্শনিক ডেভিড বেনাটার উপস্থাপন করেছিলেন।

ধর্মীয় দৃষ্টিভঙ্গি

[সম্পাদনা]

ইসলামে প্রজননবিরোধবাদ (antinatalism)—অর্থাৎ সন্তান জন্মদানকে নৈতিকভাবে নিরুৎসাহিত বা ভুল মনে করা, মূলধারার ইসলামী শিক্ষার সাথে সাধারণভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলাম বিবাহ, পরিবার গঠন ও সন্তান গ্রহণকে শুধু উৎসাহই দেয় না; বরং এগুলোকে মানবজীবনের স্বাভাবিক, মর্যাদাপূর্ণ ও আল্লাহপ্রদত্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করে।[]

  • কুরআন ও হাদিসে সন্তানকে আল্লাহর নিয়ামত বলা হয়েছে। যেমন:
“সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা।”Quran ১৮:৪৬ (সূরা কাহফ)
সুনানে আবু দাউদ

“তোমরা স্নেহশীলা ও সন্তানপ্রসবকারী নারীকে বিয়ে করো, কারণ কিয়ামতের দিন আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব।”

- সুনানে আবু দাউদ, হাদিস ২০৫০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Karim Akerma, Antinatalism: A Handbook, Neopubli GmbH, 2021. Karim Akerma, Antinatalismus – Ein Handbuch, epubli, 2017 (original German extended edition).
  2. K. Coates, Anti-Natalism: Rejectionist Philosophy from Buddhism to Benatar, First Edition Design Publisher, 2014.
  3. M. Starzyński, Antynatalizm. O niemoralności płodzenia dzieci, Kraków: Towarzystwo Naukowe im. Stanisława Andreskiego, 2020.
  4. Masahiro Morioka (২০২১)। "What Is Antinatalism?: Definition, History, and Categories": ১–৩৯। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  5. Riel, Trine (২০২১)। "Antinatalism: A World Without Us": ১৪৪-৪৭। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  6. Tatarkiewicz, Władysław (১৯৭৯)। O szczęściu। Państwowe Wydawn. Nauk.। পৃ. ৪২০–৪২১। ওসিএলসি 988149572
  7. Discourse, Islamic (২৯ ডিসেম্বর ২০২৫)। "Islam vs. Anti-Natalism"Islamic Discourse। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৬