প্যালাডিয়াম(II) নাইট্রেট
| নামসমূহ | |
|---|---|
| ইউপ্যাক নাম
প্যালাডিয়াম(II) নাইট্রেট | |
| অন্যান্য নাম
প্যালাডিয়াম নাইট্রেট প্যালাডাস নাইট্রেট | |
| শনাক্তকারী | |
ত্রিমাত্রিক মডেল (জেমল) |
|
| কেমস্পাইডার | |
| ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০৩০.২২৮ |
| ইসি-নম্বর | |
পাবকেম CID |
|
| ইউএনআইআই | |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA) |
|
| |
| |
| বৈশিষ্ট্য | |
| Pd(NO3)2 | |
| আণবিক ভর | 230.43 g/mol |
| বর্ণ | হলুদ রঙের কঠিন পদার্থ |
| ঘনত্ব | ৩.৫৪৬ গ্রাম/সেমি৩[১] |
| গলনাঙ্ক | ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে ভেঙ্গে যায় |
| দ্রবণীয় | |
| ঝুঁকি প্রবণতা | |
| প্রধান ঝুঁকিসমূহ | প্রদাহজনক, অ্যালার্জিক প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা |
| জিএইচএস বিপত্তি বিবৃতি | টেমপ্লেট:HPhrases |
| জিএইচএস সতর্কতামূলক বিবৃতি | টেমপ্লেট:PPhrases |
| ফ্ল্যাশ পয়েন্ট | Non-flammable |
| সম্পর্কিত যৌগ | |
অন্যান্য অ্যানায়নসমূহ |
প্যালাডিয়াম(II) ক্লোরাইড |
অন্যান্য ক্যাটায়নসমূহ |
নিকেল(II) নাইট্রেট |
সম্পর্কিত যৌগ |
সিলভার নাইট্রেট |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
| তথ্যছক তথ্যসূত্র | |
প্যালাডিয়াম(II) নাইট্রেট একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত Pd(NO3)2.(H2O)x যেখানে x = 0 অথবা 2। এটি প্যালাডিয়াম, নাইট্রোজেন এবং অক্সিজেনের একটি যৌগ।
প্রস্তুতি
[সম্পাদনা]সোদক প্যালাডিয়াম অক্সাইডকে লঘু নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত করে এবং পরে স্ফটিকীকরণের মাধ্যমে সোদক প্যালাডিয়াম নাইট্রেট প্রস্তুত করা যায়। প্যালাডিয়াম নাইট্রেট হলুদ-বাদামী রঙের স্ফটিক হিসাবে পাওয়া যায়। প্যালেডিয়াম ধাতুকে ধূমায়িত নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অনার্দ্র প্যালাডিয়াম(II) নাইট্রেট প্রস্তুত করা হয়।[১]
ধর্ম
[সম্পাদনা]প্যালাডিয়াম(II) নাইট্রেট জলের থেকে ৩.৫ গুণ ভারী। এর ঘনত্ব ৩.৫৪৬ গ্রাম/সিসি এবং ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে ভেঙ্গে যায়। প্যালাডিয়াম(II) নাইট্রেটের অনার্দ্র এবং দুই অণু জলযুক্ত সোদক লবণ জলগ্রাহী কঠিন পদার্থ। রঞ্জনরশ্মি কেলাসবিজ্ঞান অনুসারে এই যৌগের গঠন বর্গাকার সমতল, যেখানে Pd(II) এর সাথে নাইট্রেট লিগ্যান্ড রয়েছে। অনার্দ্র প্যালাডিয়াম(II) নাইট্রেট যৌগ একটি সমন্বয় পলিমার। এটি দেখতে হলুদ রঙের।[১] [২]
ব্যবহার
[সম্পাদনা]প্যালাডিয়াম(II) নাইট্রেট বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসাবে কাজ করে। যেমন অ্যালকিন কে ডাইনাইট্রেট এস্টারে রূপান্তর করতে প্যালাডিয়াম(II) নাইট্রেট অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের দ্রবণে প্যালাডিয়াম(II) নাইট্রেট মিশ্রিত অবস্থায় ব্যবহার করা হয়। প্যালাডিয়াম অক্সাইড তৈরি করতেও প্যালাডিয়াম(II) নাইট্রেটের ব্যবহার দেখা যায়। উচ্চ তাপে প্যালাডিয়াম(II) নাইট্রেট ভেঙ্গে গিয়ে প্যালাডিয়াম অক্সাইডে পরিণত হয়।[৩]
সুরক্ষা
[সম্পাদনা]প্যালাডিয়াম(II) নাইট্রেট ত্বক ও চোখের জন্য ক্ষতিকর হতে পারে, তাই ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা উচিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Bruns, Jörn; Klüner, Thorsten (২০১৫)। "Oxoanionic Noble Metal Compounds from Fuming Nitric Acid: The Palladium Examples Pd(NO3)2 and Pd(CH3SO3)2": ১২৯৪–১৩০১। ডিওআই:10.1002/chem.201405355। পিএমআইডি 25431333।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Laligant, Y.; Ferey, G. (১৯৯১)। "Crystal Structure of Pd(NO3)2(H2O)2": ২৬৯–২৭৫। ডিওআই:10.1016/0025-5408(91)90021-D।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Timothy T. Wenzel "Palladium(II) Nitrate" Encyclopedia of Reagents for Organic Synthesis 2001, John Wiley & Sons. ডিওআই:10.1002/047084289X.rp013