বিষয়বস্তুতে চলুন

পোলীয় অলিম্পিক কমিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পোলীয় অলিম্পিক কমিটি
পোলীয় অলিম্পিক কমিটি logo
দেশ/অঞ্চল পোল্যান্ড
কোডPOL
প্রতিষ্ঠিত১৯১৯; ১০৭ বছর আগে (1919)
স্বীকৃত১৯১৯
মহাদেশীয়
সংস্থা
ইওসি
সদর দপ্তরওয়ারশ, পোল্যান্ড
সভাপতিরাদোস্লাভ পিসিয়েভিচ
মহাসচিবমারেক পালুস
ওয়েবসাইটolimpijski.pl

পোলীয় অলিম্পিক কমিটি (পোলীয়: Polski Komitet Olimpijski; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড পিওএল দ্বারা পরিচিত) হলো পোল্যান্ডের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরেই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর পোল্যান্ডের ওয়ারশে অবস্থিত।

বর্তমানে পোলীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন রাদোস্লাভ পিসিয়েভিচ, যিনি ২০২৩ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন মারেক পালুস।[২]

ইতিহাস

[সম্পাদনা]

১৯১৯ সালে পোল্যান্ডের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে পোলীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। রাজপুত্র লুবোমিরস্কি স্তেফান এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯১৯ হতে ১৯২১ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]

প্রতিষ্ঠার পূর্বেই পোল্যান্ড ১৯১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯২৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Olympedia – Poland [অলিম্পিডিয়া – পোল্যান্ড]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. ↑ Poland [পোল্যান্ড]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ইউরোপীয় অলিম্পিক কমিটি