বিষয়বস্তুতে চলুন

পোজো দে জাসিন্তো

স্থানাঙ্ক: ১৮°৩০′৫৪″ উত্তর ৬৭°০৪′২৬″ পশ্চিম / ১৮.৫১৫০০০° উত্তর ৬৭.০৭৩৮৭৭° পশ্চিম / 18.515000; -67.073877
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পোজো ডি জ্যাকিন্টো, ব্যারিও বাজুরা, ইসাবেলা, পুয়ের্তো রিকো

পোজো দে জাসিন্তো (জাসিন্তোর পিট গুহা) একটি ব্লোহোল। এটি পুয়ের্তো রিকোর ইসাবেলা পৌরসভার উত্তরপশ্চিমে, ব্যারিও বাজুরাসে পুয়ের্তো রিকো হাইওয়ে ৪৬৬ এ অবস্থিত।

বর্ণনা

[সম্পাদনা]

পোসো দে হাসিন্তো বাজুরায় অবস্থিত। এটি আগুয়াদিলার ক্র্যাশ বোট সমুদ্রসৈকতের কাছে এবং ইসাবেলার সীমানায় অবস্থিত। এটি একটি ব্লোহোল, যা চুনাপাথরের গঠনে তৈরি একটি ছিদ্র। এর মাধ্যমে সাগরের ঢেউ জোরে উপরে উঠে আসে।[][]

লোককাহিনী

[সম্পাদনা]

একজন জিবারো প্রায়ই গুহার কাছে তার লাঞ্চ খেতে যেতেন, গরুর লীশটি তার কোমরের চারপাশে বাঁধা থাকত। তার নাম ছিল জাসিন্তো। একদিন বজ্রধ্বনি শোনা যায়। ফলে গরু ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে গিয়ে গর্তে পড়ে যায়, তার সঙ্গে জাসিন্তোকেও টেনে নিয়ে যায় এবং দুজনেই ডুবে যায়। যদি কখনো জাসিন্তোর নাম ডাকা হয় এবং গরুর উল্লেখ করা হয়, তবে সাগর রেগে ওঠে এবং উত্তাল হয়ে ওঠে প্রতিক্রিয়া হিসেবে।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The 6 best surfing spots in Puerto Rico you should check out"Red Bull। ১৫ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২
  2. 1 2 Cruz Ríos, Melissa (৩০ জানুয়ারি ২০২১)। "Nuevo 'ride' turístico en Isabela"El Vocero de Puerto Rico (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২
  3. "La leyenda del Pozo de Jacinto"El Vocero (স্পেনীয় ভাষায়)। ২৬ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯
  4. "Pozo de Jacinto, Isabela - Ruta Marina | EnciclopediaPR"। ১৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯

বহির্সংযোগ

[সম্পাদনা]