পেট্রিক রুস্ট
২০১৩ সালে রুস্ট | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ৭ ডিসেম্বর ১৯৯৫[১] লেকারকের্ক, নেদারল্যান্ডস |
| উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) |
| ওজন | ৭৮ কিলোগ্রাম (১৭২ পাউন্ড) |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | স্পিড স্কেটিং |
| বিভাগ | ৫০০০ মিটার |
পেট্রিক রুস্ট (ওলন্দাজ: Patrick Roest, ওলন্দাজ উচ্চারণ: [ˈpɛtrɪk ˈrust]; জন্ম: ৭ ডিসেম্বর ১৯৯৫) হলেন একজন ওলন্দাজ স্পিড স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে স্পিড স্কেটিংয়ের ৫০০০ মিটার বিভাগে নেদারল্যান্ডসের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
রুস্ট নেদারল্যান্ডসের হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই যাত্রায় তিনি ৩টি রৌপ্য পদকসহ সর্বমোট ৪টি পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]পেট্রিক রুস্ট ১৯৯৫ সালের ৭ই ডিসেম্বর তারিখে নেদারল্যান্ডসের লেকারকের্কে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১][২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]রুস্ট নেদারল্যান্ডসের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি স্পিড স্কেটিংয়ের পুরুষদের ৫০০০ মিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] রুস্ট ৬:০৯.৩১ সময় নিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করেছিলেন, যার মাধ্যমে তিনি রৌপ্য পদক জয়লাভ করেছিলেন।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Speed skating – Men's 5000 metres – Start List" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ৫০০০ মিটার – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০৬।
- 1 2 3 "Olympedia – Patrick Roest" [অলিম্পিডিয়া – পেট্রিক রুস্ট]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ১ নভেম্বর ২০২৫।
- ↑ "Official Results Book – Speed skating – Men's 5000 metres – Results" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ৫০০০ মিটার – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০৭।
- ↑ "Official Results Book – Speed skating – Men's 5000 metres – Medallists" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ৫০০০ মিটার – পদক বিজয়ী]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- স্পিডস্কেটিংবেজ.ইউতে পেট্রিক রুস্ট (আর্কাইভকৃত) (ইংরেজি)
- স্পিডস্কেটিংনিউজ.ইউতে পেট্রিক রুস্ট (ইংরেজি)
- স্পিডস্কেটিংস্ট্যাটস.কমে পেট্রিক রুস্ট (ইংরেজি)
- মুনৎসিঙ্গার স্পোর্টস আর্কাইভসে পেট্রিক রুস্ট (জার্মান)
- অলিম্পিকস.কমে পেট্রিক রুস্ট (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় পেট্রিক রুস্ট (ইংরেজি)
- টিমএনএলে পেট্রিক রুস্ট (সংগৃহীত) (ওলন্দাজ)