পূর্ব তিমুর জাতীয় অলিম্পিক কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | TLS |
| প্রতিষ্ঠিত | ২০০৩ |
| স্বীকৃত | ২০০৩ |
| মহাদেশীয় সংস্থা | ওসিএ |
| সদর দপ্তর | লিসবোয়া, পূর্ব তিমুর |
| সভাপতি | ফ্রান্সিস্কো কালবুয়াদি লায় |
| মহাসচিব | লাউরেন্তিনো গুতেরেস |
পূর্ব তিমুর জাতীয় অলিম্পিক কমিটি (পর্তুগিজ: Comité Olímpico Nacional de Timor-Leste; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড টিএলএস দ্বারা পরিচিত) হলো পূর্ব তিমুরের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরেই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর পূর্ব তিমুরের লিসবোয়ায় অবস্থিত।
বর্তমানে পূর্ব তিমুর জাতীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রান্সিস্কো কালবুয়াদি লায়, যিনি ২০১৩ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন লাউরেন্তিনো গুতেরেস।[২]
ইতিহাস
[সম্পাদনা]২০০৩ সালে পূর্ব তিমুরের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে পূর্ব তিমুর জাতীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। জোয়াও ভিয়েগাস কারাস্কালাও এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ২০০৩ হতে ২০১০ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার প্রায় এক বছর পর পূর্ব তিমুর ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ২০১৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – Timor Leste [অলিম্পিডিয়া – পূর্ব তিমুর]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Timor Leste [পূর্ব তিমুর]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)