বিষয়বস্তুতে চলুন

পূরবী বরমুদৈ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূরবী বরমুদৈ
জন্ম৮ মে', ১৯৫০ সন
দেউরীগাঁও, তেজপুর, অসম
মৃত্যু১৫ জুলাই, ২০১৯ সন
গুয়াহাটি
পিতা-মাতাচন্দ্রনাথ তামূলী (পিতৃ)
পদ্মা তামূলী (মাতৃ)

পূরবী বরমুদৈ (অসমীয়া: পূরবী বরমুদৈ) অসমের একজন সাহিত্যিক। তিনি প্রধানত ঐতিহাসিক উপন্যাসের রচয়িতা। তিনি অসম উপত্যকা সাহিত্য পুরস্কার ও সাহিত্য অকাদেমি পুরস্কার[১] লাভ করেছেন।

শিক্ষা

[সম্পাদনা]

১৯৫০ সনের ৮মে তারিখে[২] অসমের তেজপুরের দেউরিগাঁও[৩]।। তার পিতার নাম প্রয়াত চন্দ্রনাথ তামুলি ও মাতার নাম পদ্মা তামুলি। তার পিতা একজন শিক্ষক ও মাতা একজন সুঅনুবাদক হিসেবে বিখ্যাত ছিলেন। [৩] ১৯৬৭ সনে তিনি তেজপুর উচ্চতর বহুমুখী বালিকা বিদ্যালয় থেকে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭০ সনে তেজপুরের দরং মহাবিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।[৪] ১৯৭৩ সনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। [৩]

কর্মজীবন

[সম্পাদনা]

পূরবী বরমুদৈ কবিতা রচনা করে প্রথম সাহিত্য জগতে প্রবেশ করেন। ১৯৬৭সনে দৈনিক অসম দ্বারা অনুষ্ঠিত সদৌ অসম ভিত্তিক চুটিগল্প প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান লাভ করে।[৩]

১৯৯৯ সনে পূরবী বরমুদৈ-এর প্রথম উপন্যাস গজরাজ প্রেম আরু বন্দীত্ব প্রকাশিত হয়। ক্রমান্বয়ে তার বহুসংখ্যক উপন্যাস প্রকাশিত হয় । এরমধ্যে রুপোয়ালী নৈ সোনোয়ালী ঘাট উল্লেখযোগ্য।[৩] ২০০৫ সনে তার উপন্যাস শান্তনুকুলনন্দন প্রকাশিত হয়। এই উপন্যাসের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। [৫]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৯৭৬ সনে অসমের বিশিষ্ট শিক্ষাবিদ, সমালোচক আনন্দ বরমুদৈয়ের সহিত তার বিবাহ হয়।[৩] আনন্দ বরমুদৈ বর্তমান ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। [৬]

প্রকাশিত সাহিত্য

[সম্পাদনা]

পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "সাহিত্য অকাডেমি বঁটা বিজয়ী অসমীয়াসকলর তথ্য"। সাহিত্য অকাডেমি। ৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ নৱেম্বর ১৬, ২০১২। {{ওয়েব উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  2. ↑ Ripunjoy Das, Stilwell facts, served with a dash of fiction - Sahitya Akademi Award winner Purobi Bormudoi to write her next novel on the historic road, The Telegraph, 29-12-2007, আহরণ করা তারিখ ০১-০১-২০১২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. 1 2 3 4 5 6 রবীন ভূঞা, পূরৱী বরমুদৈলৈ অসম উপত্যকা বঁটা, আমার অসম, ০১-০১-২০১২
  4. ↑ "দরং কলেজর ৱেবছাইট"। ৪ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪।
  5. ↑ "সাহিত্য একাডেমী বঁটা প্রাপকর তালিকা"। ২৯ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪।
  6. ↑ মোর বাবে এয়া রাইজর আশীর্বাদঃ পূরৱী বরমুদৈ, আমার অসম, ০১-০১-২০১২