বিষয়বস্তুতে চলুন

পূনম পাণ্ডে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূনম পাণ্ডে
Poonam Pandey giving a pose
২০২৩ সালে পূনম পাণ্ডে
জন্ম
পূনম পাণ্ডে

(1991-03-11) ১১ মার্চ ১৯৯১ (বয়স ৩৪)
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র অভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১৩–বর্তমান
দাম্পত্য সঙ্গীস্যাম বোম্বে (বি. ২০২০; বিচ্ছেদ. ২০২১)

পূনম পাণ্ডে (জন্ম: ১১ মার্চ ১৯৯১) একজন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বলিউডতেলুগু চলচ্চিত্রে অভিনয়ের জন্য অধিক পরিচিত।[][] একজন মডেল হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন।[] গ্রেডারাক্স ম্যানহান্ট এবং মেগামডেল প্রতিযোগিতা সেরা নয়ে অবস্থান করেন এবং ২০১০-এ ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে তার ছবি স্থান পায়।[][] ২০১১ সালে তিনি ২৯ টি বর্ষপঞ্জিরর জন্য ছবি তোলেন। কিংফিশার বর্ষপঞ্জিতে তার স্থান হয়।[]

চলচ্চিত্র জীবন

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র চরিত্র ভাষা
২০১৩নাশাআনিতা জোসেফহিন্দি
২০১৪লাভ ইজ পয়জনস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকন্নড়
২০১৫মালিনী অ্যান্ড কোংমালিনীতেলুগু
২০১৫উভাপূজাহিন্দি
২০১৮দ্য জার্নি অব কর্মাকর্মা ডি'সুজাহিন্দি

দূরদর্শন

[সম্পাদনা]
বছর অনুষ্ঠান চরিত্র ভাষা
২০১৫টোটাল নাদানিয়ানজালেবী ভাই(হিন্দী ভাষা)
২০১৫পেয়ার মোহাব্বত সসশশমমজালেবী ভাই(হিন্দী ভাষা)

মৃত্যুর চমক বাজি

[সম্পাদনা]

১ ফেব্রুয়ারি ২০২৪ পাণ্ডের ইন্সটাগ্রামে জরায়ুমুখ ক্যান্সারে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর খবরে কঙ্গনা রানাউত থেকে অনুপম খেরের মত ব্যক্তিত্বরাও শোক প্রকাশ করেন। মাত্র ৩৩ বছর বয়সে তার প্রয়াণের খবর শিরোনাম হয় সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু ২৪ ঘণ্টা পরই তার ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে পাণ্ডেকে বলতে দেখা যায় যে তিনি বেঁচে আছেন। জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি করতেই নিজের মৃত্যুর খবর রটিয়েছেন তিনি।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Poonam Pandey goes nude for bold 'Nasha' poster"The Times of India[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "'বেঁচে আছি', ভিডিয়ো বার্তায় ক্ষমা চাইলেন পূনম পাণ্ডে, কেন মৃত্যুর মিথ্যে নাটক?"Hindustantimes Bangla। ৩ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৪
  3. "I dont mind trying for IIMs: Poonam Pandey"The Times of India। ২৩ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৬
  4. "Poonam Pandey Gladrags Magazine Cover Page Hot Stills"rediff.com। ৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৬
  5. "Meet Kingfisher model Poonam Pandey"Sify। ২৩ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৬
  6. "Birthday Special 5 Controversies Of Controversy Queen Poonam Pandey" (Hindi ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  7. ‘বেঁচে আছি’, মৃত্যুর খবরের পর বললেন পূনম পাণ্ডে, বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম, ৩ ফেব্রুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]