পূজা সিং (ক্রীড়াবিদ)
অবয়ব
| ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| জন্ম | ২১ ফেব্রুয়ারি ২০০৭ হরিয়ানা, ভারত | ||||||||||||||||||||
| ক্রীড়া | |||||||||||||||||||||
| দেশ | ভারত | ||||||||||||||||||||
| ক্রীড়া | উচ্চ লাফ | ||||||||||||||||||||
| সাফল্য ও খেতাব | |||||||||||||||||||||
| ব্যক্তিগত সেরা | ১.৮৫ মি (২০২৪) | ||||||||||||||||||||
পদকের তথ্য
| |||||||||||||||||||||
পূজা সিং (জন্ম: ২১শে ফেব্রুয়ারী ২০০৭) একজন ভারতীয় ক্রীড়াবিদ। তিনি হাই জাম্প ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২২ সালে চীনের হাংচৌতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের হাই জাম্প ইভেন্টের জন্য ভারতীয় অ্যাথলেটিক্স দলে তাঁর নাম ছিল।[১] তিনি স্বদেশী রুবিনা যাদবের সাথে এশিয়ান গেমসে মহিলাদের হাই জাম্প ইভেন্টের ফাইনালে পৌঁছেছিলেন এবং ষষ্ঠ স্থান অর্জন করেছিলেন। রুবিনা নবম স্থান অর্জন করেছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]পূজা সিং হরিয়ানার বোস্তি গ্রামের বাসিন্দা। তাঁর বাবা হংসরাজ একজন নির্মাণ শ্রমিক।[২] প্রশিক্ষক বলওয়ান সিং যোগব্যায়াম সেশন চলাকালীন পূজাকে দেখতে পান। পূজার যোগব্যায়ামের ভঙ্গি এবং চক্রাসন ও ধনুরাসন (দুটি যোগব্যায়াম) করা দেখে বলওয়ান সিং মুগ্ধ হন এবং তাঁকে প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবেন। তিনি পূজাকে উচ্চ লম্ফের ক্রীড়াবিদ হিসেবে প্রশিক্ষণ দিতে শুরু করেন।[৩]
আন্তর্জাতিক প্রতিযোগিতা
[সম্পাদনা]| বছর | প্রতিযোগিতা | ঘটনাস্থল | স্থান | ঘটনা | নোট |
|---|---|---|---|---|---|
| প্রতিনিধিত্ব | |||||
| ২০২৩ | এশিয়ান অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ | তাসখন্দ, উজবেকিস্তান | ১ম | উচ্চ লাফ | ১.৭৭ মি |
| এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ | ইয়েচিওন, দক্ষিণ কোরিয়া | ২য় | উচ্চ লাফ | ১.৮২ মি | |
| এশিয়ান চ্যাম্পিয়নশিপ | ব্যাংকক, থাইল্যান্ড | ৭ম | উচ্চ লাফ | ১.৭৫ মি | |
| এশিয়ান গেমস | হাংচৌ, চীন | ৬ষ্ঠ | উচ্চ লাফ | ১.৮০ মি | |
মরশুমি সেরা
[সম্পাদনা]| বছর | তারিখ | স্থান | কর্মক্ষমতা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০২২ | ১৫ নভেম্বর | গুয়াহাটি, ভারত | ১.৭৬ মি | |
| ২০২৩ | ৬ জুন | ইয়েচিওন, দক্ষিণ কোরিয়া | ১.৮২ মি | |
| ২০২৪ | ২৯ আগস্ট | লিমা, পেরু | ১.৮৩ মি | ব্যক্তিগত সেরা, জাতীয় অনূর্ধ কুড়ি |
কর্মজীবন
[সম্পাদনা]- ২০২৩: তিনি ইয়েচিওনে অনুষ্ঠিত ২০তম এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন।
- ২০২৩: তাসখন্দে যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন।[৩]
- ২০২৩: জুলাই মাসে, তিনি ব্যাংককের সুপাচলাসাই জাতীয় স্টেডিয়ামে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেন।
- ২০২৩: তিনি ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত যুব কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Full list of Indian athletes for Asian Games 2023"। Firstpost (ইংরেজি ভাষায়)। ২৬ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৩।
- ↑ Selvaraj, Jonathan (১৩ জুন ২০২৩)। "Haryana mason's daughter, Pooja, takes flight in Indian athletics"। sportstar.thehindu.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৩।
- 1 2 "Spotted at yoga camp, teen high jumps to Asian Games"। The Times of India। ২১ সেপ্টেম্বর ২০২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- পূজা সিংয়ের আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
- ইন্সটাগ্রামে পূজা সিং