বিষয়বস্তুতে চলুন

পুনম কৌর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুনম কৌর
জন্ম
অন্যান্য নাম
পেশা
কর্মজীবন২০০৬–বর্তমান

পুনম কৌর একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি মূলত তেলুগু এবং তামিল ছবিতে অভিনয় করেন। [] [] তিনি তেলেঙ্গানায় বসবাসকারী একজন রাজনীতিবিদ এবং কংগ্রেস দলের সদস্য। []

কর্মজীবন

[সম্পাদনা]

পুনম কৌর ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। [] তিনি দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং -এ স্নাতক ডিগ্রী অর্জন করেন। [] ২০০৬ সালে, পড়াশোনা শেষে, তিনি তেজার পরিচালনাধীন একটি আসন্ন চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন কিন্তু সেই চলচিত্রটি মুক্তি পায়নি। তবে, তিনি তেজা অভিনীত আরেকটি ছবি, ওকা বিচিত্রাম- এর জন্য প্রস্তাব পেয়েছিলেন। [] সেই ছবিটি মুক্তির আগেই, কৌর আরেকটি তেলুগু ছবি, মায়াজালাম -এ মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন, যেটি তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। []

পরবর্তীকালে, তিনি বেশ কয়েকটি তেলুগু ছবিতে অভিনয় করেন। নিকি অ্যান্ড নীরজ সিনেমায় তিনি নিকির নাম ভূমিকায় অভিনয় করেন এবং সৌর্যমে গোপীচাঁদ এবং আনুশকা শেঠির সাথে অভিনয় করেন। কৌর এরপর তামিল এবং কন্নড় চলচ্চিত্র জগতে তার অভিনয়ের সূচনা করেন। তিনি এসএ চন্দ্রশেখর নির্মিত তামিল চলচ্চিত্র নেঞ্জিরুক্কুম ভারাই এবং বন্ধু বালাগা নামক কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে, তিনি তামিল ভাষায় বহু প্রতীক্ষিত চলচ্চিত্র উন্নাইপোল ওরুভান -এ অভিনয় করেন, যা ২০০৮ সালের বলিউড ছবি এ ওয়েডনেসডে! -এর তামিল পুনর্নির্মান। এই চলচ্চিত্রে একটি ছোট পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি, তিনি মিস তেলেঙ্গানা অনুষ্ঠানের মুখ হিসেবে মনোনীত হয়েছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 "Deepa"। totalbollywood.com। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৯
  2. "Poonam Kaur becomes Nakshatra!"Sify। ১৪ মার্চ ২০১১। ১৬ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩
  3. "'Never thought I'll perform pooja at Pakistan's iconic Katas Raj temples"The Times of India
  4. Ganguly, Nivedita (৩ মে ২০১৭)। "On a high after IPL show"The Hindu। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২১
  5. "Actor Poonam Kaur explains why Rahul Gandhi held her hand; 'Sit down...': Priyanka Chaturvedi to troll"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২