বিষয়বস্তুতে চলুন

পুঞ্চ জেলা, ভারত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পুঞ্চ জেলা থেকে পুনর্নির্দেশিত)
পুঞ্চ জেলা
জম্মু-কাশ্মীরের জেলা
জম্মু-কাশ্মীর জেলার মধ্যে পুঞ্চ-এর অবস্থান
জম্মু-কাশ্মীর জেলার মধ্যে পুঞ্চ-এর অবস্থান
দেশভারত
রাজ্যজম্মু ও কাশ্মীর
বিভাগজম্মু বিভাগ
Headquartersপুঞ্চ
সরকার
  বিধানসভা আসন৪টি আসন
আয়তন
  Total২,৬৩০ বর্গকিমি (১,০২০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  Total৬,১৯,২৬৬
  জনঘনত্ব২৪০/বর্গকিমি (৬১০/বর্গমাইল)
  পৌর এলাকা৮.১%
ডেমোগ্রাফি
  সাক্ষরতা৬৮.১৭%
  লিঙ্গানুপাত৮৬০
সময় অঞ্চলIST (ইউটিসি+05:30)
যানবাহন নিবন্ধনJK-11
ওয়েবসাইটhttp://poonch.nic.in/

পুঞ্চ (উর্দু: ضلع پونچھ ) ভারতের জম্মু বিভাগ-এর ১০টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। পাকিস্তান শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী পুঞ্চ জেলা অবস্থিত এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী অংশ হিসেবে পরিচিত জেলাটি।

পুঞ্চ জেলার প্রধান শহরের নাম হচ্ছে পুঞ্চ ।

ইতিহাস

[সম্পাদনা]

সতেরো শতকের শেষে ১৮৩৭ খ্রিষ্টাব্দের দিকে, হাভেলি তহসিলেরে লোরানের মুসলিম রাজাদের শাসনকালে পুঞ্চ গঠিত হয়েছিল। এরপর এলাকাটি রাজা ফয়েজতলাব পাঞ্জাব সরকার শাসন করেন। ১৮৪৮ সালে জম্মু ও কাশ্মীরের মহারাজা গুলব সিং পাহাড়ী অঞ্চলের হস্তান্তরের জন্য পুঞ্চকে অন্তর্ভুক্ত করেছিলেন। এই স্থানান্তরের পূর্বে পুঞ্চকে লাহোরের জেলা হিসেবে মনে করা হত।

ভূগোল

[সম্পাদনা]

পুঞ্চ জেলার মোট আয়তন ১,৬৭৪ বর্গকিলোমিটার (৬৪৬ বর্গমাইল)। জেলাটির পূর্বে কুলগাম জেলা , শোপিয়ান জেলা এবং বুদগাম জেলা , দক্ষিণে রাজৌরি জেলা , উত্তরে পাকিস্তান শাসিত হাভেলি জেলা এবং জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা , পশ্চিমে পাকিস্তান শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলা অবস্থিত।

এই জেলায় পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন পুঞ্চ বিভাগের ( বাগ জেলা , হাভেলি জেলা , পুঞ্চ জেলা , সুধনোতি জেলা ) এলাকাগুলিও অন্তর্ভুক্ত রয়েছে ।

উত্তরে হাভেলি জেলার হাজী পীর খাত পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকায় এটি বারামুল্লা উরি হতে সরাসরি যোগাযোগে বিচ্ছিন্ন।

পুঞ্চ শহরের অদূরে চাকান দা বাগ নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত।

মেন্ধর তেহসিল এখানকার অন্যতম সক্রিয় নিয়ন্ত্রন অঞ্চল।  প্রাচীন মেন্ধর সেতুটি নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত।

প্রশাসন

[সম্পাদনা]

পুঞ্চ হাভেলি বিধানসভাটি জম্মু লোকসভার অন্তর্গত। জেলাটি প্রশাসনিকভাবে ৪টি তহসিলে বিভক্ত।

জনউপাত্ত

[সম্পাদনা]

ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্ট-এর সৈন্য নিয়োগ এখন থেকেই হয়।

যোগাযোগ

[সম্পাদনা]

আকাশপথে

[সম্পাদনা]

পুঞ্চ বিমানবন্দর একটি হেলিকপ্টার বিমানবন্দর। ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৪৭-এ এটি ভারতীয় সৈন্যের রসদ সরবরাহে ব্যবহৃত হয়। সেসময় মার্কিন নির্মিত রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্সের ডগলাস সি-47 স্কাইট্রেন পরিবহন বিমান এখানে প্রথম অবতরণ করে। ভারতীয় পাইলট উইং কমান্ডার মেহার সিং সর্বপ্রথম প্রথম এখানে অবতরণ করেন। সেসময় নিশীথে তৈল বাতির আলোয় কোনো অবতরণ যন্ত্রের সাহায্য ছাড়াই অবতরণে সক্ষম হন।

চিত্রমালা

[সম্পাদনা]
বানোজো বিশ্রাম ঘর, রাওয়ালকোট
আব্বাসপুর, পুঞ্চ জেলার একটি ছোট্ট শহর
মেহেনদলা ও পুঞ্চের অন্যান্য এলাকায় সূর্যোদয়ের দৃশ্যে
পুঞ্চ জেলার লক মাদারপুর ও মেহেনদলার মধ্যে ধ্বংসপ্রাপ্ত সেতু

তথ্যসূত্র

[সম্পাদনা]

    বহিঃসংযোগ

    [সম্পাদনা]