পি জয়াদেবী
পি জয়াদেবী (মৃত্যু ৪ঠা অক্টোবর ২০২৩) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং অভিনেত্রী, যিনি তামিল চলচ্চিত্রে কাজ করেছিলেন। তামিল চলচ্চিত্র শিল্পের প্রথম মহিলা পরিচালকদের একজন হিসেবে বিবেচিত, জয়াদেবী মূলত ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে সক্রিয় ছিলেন।[১][২][৩]
কর্মজীবন
[সম্পাদনা]একজন থিয়েটার শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করার পর, জয়াদেবী ২০ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি প্রাথমিকভাবে পরিচালক হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। তিনি ৪০টিরও বেশি ছবিতে অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। এরপর তিনি প্রযোজক ও পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং তাঁর উদ্যোগের মাধ্যমে পি সি শ্রীরাম এবং ভেলু প্রভাকরণের মতো প্রযুক্তিবিদদের সঙ্গে তাঁর পরিচয় হয়।[৪]
জয়াদেবী প্রথমে নলাম নলামরিয়া আভাল (১৯৮৪) ছবিতে পরিচালক হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে ১৯৮০ ও ১৯৯০ এর দশক জুড়ে আরও ছবি নির্মাণ করেন।[৪]
২০০০ সালে, তিনি পেরিয়ারের শিক্ষা এবং তাঁর কাদাভুল বইয়েরর ওপর ভিত্তি করে রচিত পুরাচিক্কারণ ছবিতে লেখক হিসেবে কাজ করেন। ছবিটির বিতর্কিত বিষয়বস্তু মুক্তির আগেই প্রচারের সূত্রপাত করে, এবং সংলাপগুলিতে জয়াদেবীর কাজ প্রশংসিত হয়।[৪][৫] তিনি ২০০১ সালে পাওয়ার অফ উইমেন (২০০৫) নির্মাণ শুরু করেন কিন্তু প্রযোজনা সমস্যার কারণে ছবিটির মুক্তি বিলম্বিত হয়।[৬] এই ছবিতে হরিহরণ এবং খুশবু মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন, অল-ইণ্ডিয়ান-সাইট-এর একজন সমালোচক ছবিটিকে "গড়মানের নিচে" বলে চিহ্নিত করেছেন, উল্লেখ করেছেন যে "জয়াদেবীর গল্পটি প্রাথমিকভাবে শক্তিশালী", কিন্তু "শেষ কয়েকটি দৃশ্য ক্ষমার অযোগ্যভাবে ধীর এবং নীতিমূলক" এবং "চিত্রনাট্যটি ঢেউ খেলান পথে সর্পিল গতিতে ঘুরে বেড়ায়"।[৭]
২০১০ সালে, জয়াদেবী আনন্দ লীলায়ে -এর কাজ শুরু করেন, যা ভুয়া দেবতা এবং তাদের নারী ভক্তদের নিয়ে নির্মিত। মূল ভূমিকা পালনের জন্য তিনি খুশবু এবং সুহাসিনীর সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু প্রকল্পটি প্রযোজনায় রূপান্তরিত হয়নি।[৮][৯] তিনি ২০১৮ সালে একটি চলচ্চিত্র পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছিলেন।[১০]
ব্যক্তিগত জীবন এবং মৃত্যু
[সম্পাদনা]জয়াদেবী চলচ্চিত্র পরিচালক ভেলু প্রভাকরণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।[১১] তিনি ২০২৩ সালের ৪ঠা অক্টোবর মারা যান।[১২]
আংশিক চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | কৃতিত্ব | মন্তব্য | তথ্যসূত্র | |||
|---|---|---|---|---|---|---|---|
| লেখক | নির্দেশক | অভিনয় | প্রযোজক | ||||
| ১৯৭৬ | ইদায়া মালার | হ্যাঁ | |||||
| ১৯৭৭ | সাঁইথাম্মা সাঁইথাদু | হ্যাঁ | |||||
| ১৯৭৮ | আনন্দ বৈরবী | হ্যাঁ | |||||
| ১৯৭৮ | ওয়াজা নিনাইথাল ওয়াজহালাম | হ্যাঁ | |||||
| ১৯৮০ | মাত্রাভাই নেরিল | হ্যাঁ | হ্যাঁ | ||||
| ১৯৮২ | আনু | হ্যাঁ | |||||
| ১৯৮১ | ভা ইন্দা পাক্কম | হ্যাঁ | |||||
| ১৯৮২ | নন্দ্রি মিন্দুম ভারুগা | হ্যাঁ | হ্যাঁ | ||||
| ১৯৮৩ | ওরু পুল্লাঙ্গুঝাল অদুপুথুগিরাথু | হ্যাঁ | হ্যাঁ | ||||
| ১৯৮৪ | নালাম নালামরিয়া আভাল | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |||
| ১৯৮৫ | ভিলাঙ্গু মীন | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |||
| ১৯৮৭ | ভিলাঙ্গু | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |||
| ১৯৮৭ | পাসম ওরু ভেশাম | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |||
| ১৯৮৯ | সারিয়ানা জোড়ি | হ্যাঁ | হ্যাঁ | ||||
| ১৯৯৭ | কাদাভুল | হ্যাঁ | |||||
| ২০০০ | পুরাচিক্কারণ | হ্যাঁ | |||||
| ২০০৫ | পাওয়ার অফ উইমেন | হ্যাঁ | হ্যাঁ | ||||
| ২০০৭ | শিবাজী | হ্যাঁ | |||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Director Jayadevi's new film – 'Power of Women'"। ২৪ আগস্ট ২০০৪। ২৪ আগস্ট ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "பெண் இயக்குனர் ஜெயதேவிக்கு பிரான்ஸ் அரசு கவுரவம் | France govt., honoured director jeyadevi"। தினமலர் – சினிமா। ১৭ ডিসেম্বর ২০১২। ১৫ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।
- ↑ "Paper – 10, Module −19 Women Directors" (পিডিএফ)। epgp.inflibnet.ac.in। ১৫ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।
- 1 2 3 "www.cinesouth.com – Tamil Cinema Interview with 'Puratchikkaran' Jeyadevi"। ১৯ জুলাই ২০০৩। ১৯ জুলাই ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "www.cinesouth.com – Tamil Cinema Reviews Puratchikkaran"। ২৪ জুন ২০০১। ২৪ জুন ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Director's Jayadevi's new film – Power of Women"। Chennai Online। ২৪ আগস্ট ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৫।
- ↑ "Power of Women - Tamil movie - It's All About movie - AllIndianSite.com"। allindiansite.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।
- ↑ "Kushboo - Tamil Movie News - Will Kushboo and Suhasini accept? - Kushboo | Suhasini | Nalam Nalamariya Aaval | Vilangu Meen - Behindwoods.com"। www.behindwoods.com। ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।
- ↑ "Nityananda's sexploits on big screen soon"। The Times of India। ৭ জানুয়ারি ২০১১। ১৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।
- ↑ "பல வருடங்கள் கழித்து மீண்டும் வருகிறார் பெண் இயக்குனர் ஜெயதேவி!"। Samayam Tamil। ১৫ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।
- ↑ "இயக்குனர் வேலு பிரபாகரன், தன்னை விட 30 வயது குறைவான நடிகையுடன் திடீர் திருமணம் | Director Velu Prabakaran married 30 years actress infront of Medai people"। தினமலர் – சினிமா। ৩ জুন ২০১৭। ১৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০।
- ↑ விலாங்குமீன் படத்தை இயக்கிய நடிகை ஜெயதேவி காலமானார் ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ অক্টোবর ২০২৩ তারিখে (তামিল ভাষায়)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে পি জয়াদেবী (ইংরেজি)