বিষয়বস্তুতে চলুন

পি. আর. শ্রীজেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পি. আর. শ্রীজেশ
আগস্ট ২০২৪-এ শ্রীজেশ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপারাত্তু রবীন্দ্রন শ্রীজেশ
ডাকনামগ্রেট ওয়াল অফ ইন্ডিয়া []
জন্ম (1988-05-08) ৮ মে ১৯৮৮ (বয়স ৩৮)
কোচি, কেরল, ইন্ডিয়া
পি. আর. শ্রীজেশ
ব্যক্তিগত তথ্য
উচ্চতা ১.৮৪ m
মাঠে অবস্থান গোলকিপার
ক্লাব তথ্য
বর্তমান ক্লাব ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস, কেরল
সিনিয়র কর্মজীবন
বছর দল ম্যাচ (গোল)
২০০৫–২০১১ চণ্ডীগড় কমেটস ১৭ (০)
২০১১–২০১৩ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ৩২ (০)
২০১৩–২০১৪ মুম্বাই ম্যাজিশিয়ান্স ১২ (০)
২০১৫–২০১৭ উত্তর প্রদেশ উইজার্ডস ৩৩ (০)
২০১৭–২০২৪ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস কেরল
জাতীয় দল
২০০৪–২০০৬ ইন্ডিয়া ইউ২১
২০০৬–২০২৪ ইন্ডিয়া ৩৩৬ (০)
পদক রেকর্ড

পারাত্তু রবীন্দ্রন শ্রীজেশ (জন্ম ৮ মে ১৯৮৮) একজন ভারতীয় ফিল্ড হকি প্রশিক্ষক এবং সাবেক খেলোয়াড়। তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন এবং গোলরক্ষক হিসেবে খেলতেন।[] ২০২৪ সাল থেকে তিনি ভারত পুরুষ অনূর্ধ্ব-২১ জাতীয় দলের প্রধান প্রশিক্ষক। তাকে ফিল্ড হকির ইতিহাসের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে বিবেচনা করা হয়।[] শ্রীজেশ ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে[] ভারতীয় জাতীয় দলের ব্রোঞ্জ পদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ২০২০, ২০২২ এবং ২০২৪ সালে এফআইএইচ পুরস্কারে সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কার জিতেছেন।[]

তিনি ২০১৪ এবং ২০২২ এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ী দলের অংশ ছিলেন।[] শ্রীজেশ হকি ইন্ডিয়া লিগে মুম্বাই ম্যাজিশিয়ান্স এবং উত্তরপ্রদেশ উইজার্ডসের হয়ে খেলেছেন। ২০২৪ সালে তিনি দিল্লি এসজি পাইপার্সের পরামর্শক ছিলেন।

২০২৫ সালের জানুয়ারিতে পি. আর. শ্রীজেশকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করা হয়।[][]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শ্রীজেশের জন্ম ১৯৮৮ সালের ৮ মে কেরলের কোচির উপশহর কিজাক্কাম্বালামে এক কৃষক পরিবারে। তাঁর বাবা পি. ভি. রবীন্দ্রন এবং মা উষা। তিনি কিজাক্কাম্বামালামের সেন্ট অ্যান্টনিস লোয়ার প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং কিজাক্কাম্বামালামের সেন্ট জোসেফস হাই স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। তাঁর ভাই শ্রীজিত কানাডায় থাকেন।[]

শৈশবে তিনি প্রথমে স্প্রিন্টার হিসেবে প্রশিক্ষণ নেন, পরে উচ্চ লম্ফ এবং ভলিবলের দিকেও তার পদচারণা দেখা যায়। ১২ বছর বয়সে তিনি তিরুবনন্তপুরমের জি. ভি. রাজা স্পোর্টস স্কুলে যোগ দেন। সেখানেই তাঁর প্রশিক্ষক তাকে গোলরক্ষক হিসেবে খেলার পরামর্শ দেন।[১০][১১] স্কুলে হকি প্রশিক্ষক জয়কুমার দ্বারা নির্বাচিত হওয়ার পর তার পেশাদার জীবন শুরু হয়। কিছুকাল স্কুল পর্যায়ে খেলার পর তিনি নেহরু কাপে অংশ নেন।[১২] তিনি কেরালার চেম্পাজান্থির শ্রী নারায়ণ কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।[১৩]

২০১৯ সালে ভারত সরকার ক্রীড়া ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে।[১৪][১৫]

পেশাজীবন

[সম্পাদনা]

আন্তর্জাতিক পেশাজীবন

[সম্পাদনা]

শ্রীজেশ ২০০৪ সালে জুনিয়র জাতীয় দলে জায়গা লাভ করেনএবং পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অংশ নেন। ২০০৬ সালে কলম্বোতে দক্ষিণ এশীয় গেমসে সিনিয়র জাতীয় দলে তাঁর অভিষেক হয়।[১১] ২০০৮ জুনিয়র এশিয়া কাপে ভারতের জয়ের পর তিনি 'টুর্নামেন্টের সেরা গোলরক্ষক' পুরস্কার পান।[১৬] ছয় বছর ধরে ভারতীয় দলের অংশ হওয়া সত্ত্বেও, প্রায়শই সিনিয়র গোলরক্ষক অ্যাড্রিয়ান ডি'সুজা এবং ভারত ছেত্রির[১৭] কাছে তিনি তাঁর জায়গা হারাতেন। তবে ২০১১ সালে চীনের অর্ডোস সিটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে দুটি পেনাল্টি স্ট্রোক বাঁচিয়ে ম্যাচ জেতানোর পর থেকে তিনি দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন।[১০] ২০১৩ এশিয়া কাপে তিনি দ্বিতীয়বার 'টুর্নামেন্টের সেরা গোলরক্ষক' পুরস্কার পান, যেখানে ভারত টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে। তিনি সেই দলেরও অংশ ছিলেন যারা রৌপ্য পদক জিতেছিল।

শ্রীজেশ এর আগে ২০১২ সালের লন্ডন গ্রীষ্মকালীন অলিম্পিক এবং ২০১৪ সালের বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে দুটি পেনাল্টি স্ট্রোক বাঁচিয়ে তিনি ভারতের স্বর্ণ পদক জয়ে মুখ্য ভূমিকা পালন করেন।[১৮] ২০১৪ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৮ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি "টুর্নামেন্টের সেরা গোলরক্ষক" নির্বাচিত হন।[১৯] ২০১৪ সালে তাঁর অসাধারণ ক্রীড়াকৌশল প্রদর্শনের পর তিনি সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কারের জন্য মনোনীত হন, তবে নেদারল্যান্ডসের জাপ স্টকম্যানের কাছে হেরে যান।[২০] ২০১৬ সালে লন্ডনে অনুষ্ঠিত পুরুষ হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রৌপ্য পদক জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি।

২০১৬ সালের ১৩ জুলাই শ্রীজেশ সর্দার সিংয়ের কাছ থেকে ভারতীয় হকি দলের অধিনায়কত্ব গ্রহণ করেন।

২০১৬ সালের রিও অলিম্পিকে শ্রীজেশ ভারতীয় হকি দলকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নিয়ে যান।[২১]

২০২১ সালের ৫ আগস্ট টোকিও অলিম্পিকে জার্মানিকে হারিয়ে ভারতের ব্রোঞ্জ পদক জেতায় শ্রীজেশ মুখ্য ভূমিকা পালন করেন। এটি ছিল ৪১ বছরে ভারতের হকিতে প্রথম অলিম্পিক পদক।[২২][২৩]

শ্রীজেশ ২০২২ কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক, ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি এবং ২০২২ এশিয়ান গেমস হকিতে স্বর্ণ পদক জয়ী দলের অংশ ছিলেন।

২০২৪ সালের প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকেও ভারতের ব্রোঞ্জ পদক জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[২৪] অলিম্পিক গেমসের পর তিনি আন্তর্জাতিক পেশাজীবন থেকে অবসর নেন।[২৫]

ক্লাবের পেশাজীবন

[সম্পাদনা]

হকি ইন্ডিয়া লিগের প্রথম মৌসুমের নিলামে শ্রীজেশকে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি ৩৮,০০০ মার্কিন ডলারে কিনে নেয়। তিনি মুম্বাই ম্যাজিশিয়ান্স দলের হয়ে দুটি মৌসুম খেলেন।[২৬] ২০১৪ সালে উত্তরপ্রদেশ উইজার্ডস তাকে ৬৯,০০০ মার্কিন ডলারে কিনে নেয় এবং ২০১৫ মৌসুম থেকে তিনি তাদের হয়ে খেলতে থাকেন।[২৭] পি. আর. শ্রীজেশ রানি রামপালের পর "বিশ্ব বর্ষসেরা ক্রীড়াবিদ" পুরস্কার জয়ী দ্বিতীয় ভারতীয় হন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

শ্রীজেশ তাঁর দীর্ঘদিনের বান্ধবী অনীশ্যাকে বিয়ে করেন, যিনি একজন সাবেক লং জাম্পার এবং আয়ুর্বেদ চিকিৎসক। তাঁদের কন্যা অনুশ্রীর জন্ম ২০১৪ সালে এবং পুত্র শ্রীআনশের জন্ম ২০১৭ সালে।[২৮][২৯] বর্তমানে তিনি কেরল সরকারের সাধারণ ও উচ্চতর শিক্ষা বিভাগে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত। শ্রীজেশ রোটারি ক্লাব অফ কিজাক্কাম্বালাম, ডিস্ট্রিক্ট ৩২০১-এর সদস্য।

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ ফলাফল সূত্র
২০১৪ এফআইএইচ পুরস্কার বর্ষসেরা পুরুষ গোলরক্ষক মনোনীত
২০১৬ মনোনীত
২০১৭ পদ্মশ্রী ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান বিজয়ী [৩০][৩১]
২০২০–২০২১ এফআইএইচ পুরস্কার বর্ষসেরা পুরুষ গোলরক্ষক বিজয়ী [৩২]
২০২১ খেল রত্ন পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান বিজয়ী [৩৩]
২০২২ ওয়ার্ল্ড গেমস পুরস্কার বর্ষসেরা ক্রীড়াবিদ বিজয়ী [৩৪]
২০২২ এফআইএইচ পুরস্কার বর্ষসেরা পুরুষ গোলরক্ষক বিজয়ী [৩৫]
২০২৪ বিজয়ী [৩৬]
২০২৫ পদ্মভূষণ দেশের প্রতি বিশেষ অবদান বিজয়ী [৩৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "PR Sreejesh: The Great Wall of Indian Hockey who helped India script history in Paris Olympics"। The Economic Times। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪
  2. McMillan, Stephen (৪ আগস্ট ২০২৪)। "Team GB's hockey hurt goes on after painful Olympic defeat by 10-man India"The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  3. "Hockey India | Sreejesh Parattu Raveendran"web.archive.org। ৫ মার্চ ২০১৬। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  4. "Meet PR Sreejesh, India's talismanic goalkeeper who led them to first Olympic medal in 41 years"India Today (ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  5. "Hockey: India sweeps FIH annual awards; men's Olympic champion Belgium says this is not normal"The Times of India। ৬ অক্টোবর ২০২১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  6. "Hockey - India vs Japan - Final Results"web.archive.org। ৮ অক্টোবর ২০২৩। ৮ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  7. "Padma Award Winners 2025 Full List: Padma Vibhushan, Padma Bhushan, Padma Shri"Bru Times News (ইংরেজি ভাষায়)। ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  8. "Padma Awards 2025 announced"pib.gov.in। ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  9. "As PR Sreejesh signs off with Paris 2024 bronze, big family get together in Kizhakkambalam with nervous waiting and unni appams"The Indian Express (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  10. 1 2 "SHOT stopper"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ৬ নভেম্বর ২০১৩। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  11. 1 2 Barua, Suhrid (১৩ মে ২০১৩)। "Indian hockey goalkeeper PR Sreejesh gets married to former long jumper Alisha"www.sportskeeda.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  12. "Goalie extraordinaire"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১ আগস্ট ২০০৮। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  13. "Athletes_Profile | Biographies | Sports"web.archive.org। ২৯ সেপ্টেম্বর ২০১৪। ২৯ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  14. "Padma Awards 2017 announced"pib.gov.in। ২৫ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  15. "List of Padma awardees 2017"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০১৭। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  16. "Diwakar Ram in the spotlight"web.archive.org। ২৭ অক্টোবর ২০১৩। ২৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  17. "The solitary keeper | News Archive News,The Indian Express"web.archive.org। ২৬ আগস্ট ২০২১। ২৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  18. "Asian Games: India beat Pakistan to clinch gold, qualify for Rio Olympics"web.archive.org। ৫ অক্টোবর ২০১৪। ৫ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  19. "PR Sreejesh Hopes to Live up to Expectations in Hockey India League 2015 - Hockey News"web.archive.org। ৯ আগস্ট ২০১৬। ৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  20. "Home | FIH"web.archive.org। ২৬ আগস্ট ২০২১। ২৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  21. "Hockey India removes Sardar Singh as captain, Sreejesh to lead at Rio - The Hindu"web.archive.org। ১২ জুলাই ২০১৬। ১২ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  22. "മലയാളി മെഡൽ; ശ്രീജേഷിലൂടെ ഹോക്കിയിൽ ഇന്ത്യയ്ക്ക് അഭിമാന വെങ്കലം | India vs Germany Hockey match for bronze medal tokyo 2020"web.archive.org। ২৬ আগস্ট ২০২১। ২৬ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  23. "Olympic bronze medallist hockey star PR Sreejesh has a road named after him in Kerala"web.archive.org। ৫ আগস্ট ২০২১। ৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  24. "PR Sreejesh: The Great Wall of Indian Hockey who helped India script history in Paris Olympics"The Economic Times। ৮ আগস্ট ২০২৪। আইএসএসএন 0013-0389। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  25. "PR Sreejesh : The hockey legend who stood tall in cricket-mad India"www.bbc.com (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  26. "Hockey India League will boost Indian hockey: Sreejesh - The New Indian Express"web.archive.org। ১৭ এপ্রিল ২০১৩। ১৭ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  27. "Sreejesh hopes to live up to expectations in Hockey India League - The Times of India"web.archive.org। ৩০ ডিসেম্বর ২০১৪। ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  28. "PR Sreejesh Wikipedia, Net Worth, Wife, Height, Parents"savedaughters.com। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  29. "P. R. Sreejesh Wiki, Height, Age, Wife, Family, Biography - WikiBio" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  30. "Padma Awards 2017 announced"pib.gov.in। ১৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০
  31. "List of Padma awardees 2017"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০১৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০
  32. "Indian hockey players sweep FIH Stars Awards"Olympics
  33. "National Sports Awards 2021: Neeraj Chopra, Lovlina Borgohain, Mithali Raj Among 9 Others to Get Khel Ratna"News18 (ইংরেজি ভাষায়)। ২ নভেম্বর ২০২১। ৩ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২১
  34. "Sreejesh becomes the second Indian to get World Athlete Of The Year Award"The Hindu (ইংরেজি ভাষায়)। ৩১ জানুয়ারি ২০২২। ৩১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২২
  35. "India's PR Sreejesh, Savita Punia voted FIH Men's and Women's Goalkeepers of Year"India Today (ইংরেজি ভাষায়)। ৫ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪
  36. "FIH Awards: Harmanpreet Singh wins Men's Player of the Year, PR Sreejesh bags Goalkeeper of the Year"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২৪
  37. "PR Sreejesh honoured with Padma Bhushan, Padma Shri for R Ashwin: Full list"India Today (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:পদ্মভূষণ পুরস্কার প্রাপক ২০২০–২০২৯

টেমপ্লেট:ক্রীড়ায় পদ্মশ্রী পুরস্কার প্রাপক