পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রাক্তন নাম | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর |
|---|---|
| ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
| স্থাপিত | ২০২২ |
| আচার্য | রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (ভারপ্রাপ্ত) |
| উপাচার্য | অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার |
| অবস্থান | , ২২°৩৫′০০″ উত্তর ৮৯°৫৮′৪৬″ পূর্ব / ২২.৫৮৩২° উত্তর ৮৯.৯৭৯৪° পূর্ব |
| শিক্ষাঙ্গন | কিছুটা শহুরে; ৭৫ একর (৩০ হেক্টর) (প্রস্তাবিত) |
| সংক্ষিপ্ত নাম | পিবিপ্রবি |
| অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) |
| ওয়েবসাইট | www |
![]() | |
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ একটি নির্মিতব্য সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের পিরোজপুর জেলায় অবস্থিত। বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর এটি বরিশাল বিভাগের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয়। ২০২২ সালে বাংলাদেশের জাতীয় সংসদে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর" আইন দ্বারা এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা বৈঠকে ১২ জানুয়ারি ২০২১ তারিখে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন, ২০২০’ এর খসড়া অনুমোদন করে।[৩][৪][৫]
২০২৫ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়টির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর থেকে পরিবর্তন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করে।[৬]
উপাচার্যবৃন্দ
[সম্পাদনা]নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
| ক্রম | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ | সূত্র |
|---|---|---|---|---|
| ১ | অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন | ২০ সেপ্টেম্বর ২০২২ | ২৭ অক্টোবর ২০২৪ | [৭] |
| ২ | অধ্যাপক ড. শহীদুল ইসলাম | ২৯ অক্টোবর ২০২৪ | ৮ জুন ২০২৬ | [৮] |
| ৩ | অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার | ৯ জুন ২০২৬ | বর্তমান | [৯] |
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিম্নলিখিত চারটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়:
বিজ্ঞান অনুষদ
[সম্পাদনা]- গণিত বিভাগ
- মনোবিজ্ঞান বিভাগ
- পরিসংখ্যান বিভাগ
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
[সম্পাদনা]- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
উল্লেখ্য, প্রতি বিভাগে ৪০ (চল্লিশ) জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.risingbd.com। "বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের খসড়া অনুমোদন | জাতীয়"। Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|শেষাংশ= - ↑ "Parliament passes bill to set up university in Pirojpur"। thefinancialexpress.com (ইংরেজি ভাষায়)। ৩০ মার্চ ২০২২। ২০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৪।
- ↑ "পিরোজপুরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়"। জাগো নিউজ ২৪। ১১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ "বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের খসড়া অনুমোদন"। রাইজিংবিডি.কম। ১১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ "বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে পিরোজপুরে"। দৈনিক ইত্তেফাক। ১১ জানুয়ারি ২০২১। ১৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ "পরিবর্তন হলো শেখ পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৫।
- ↑ "উপাচার্য হলেন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন"। জনকণ্ঠ। ১৮ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "বশেমুরবিপ্রবির নতুন উপাচার্য মো. শহীদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন"। সংবাদ। ৩০ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৪।
- ↑ "পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ছবিরুল"। জাগোনিউজ২৪.কম। ৮ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৬।
