বিষয়বস্তুতে চলুন

পিরোজপুর জেলা স্টেডিয়াম

পিরোজপুর জেলা স্টেডিয়াম
পিরোজপুর স্টেডিয়াম
মানচিত্র
পূর্ণ নামপিরোজপুর জেলা স্টেডিয়াম
অবস্থানপৌরসভা সদর সড়ক, পিরোজপুর, বাংলাদেশ
স্থানাঙ্ক২২°৩৪′৪১.৩০″ উত্তর ৮৯°৫৮′৫৮.৮০″ পূর্ব / ২২.৫৭৮১৩৮৯° উত্তর ৮৯.৯৮৩০০০০° পূর্ব / 22.5781389; 89.9830000
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
পরিচালকজেলা ক্রীড়া সংস্থা, পিরোজপুর
ক্ষেত্রফলসোয়া ১০ একর
উপরিভাগঘাস
চালু এপ্রিল ১৯৯৮ (1998-04-05)
ভাড়াটে
পিরোজপুর জেলা ফুটবল এসোসিয়েশন

পিরোজপুর জেলা স্টেডিয়াম ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত[] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। স্টেডিয়ামটি পিরোজপুর জেলার পিরোজপুর পৌরসভার সদর রোডের পাশে পুলিশ লাইন্সের দক্ষিণ দিকে অবস্থিত। এই স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দিবস সমূহে কুচকাওয়াজ[], কনসার্ট[]; জেলার বিভিন্ন ক্রীড়া বিশেষ করে ক্রিকেট[], ফুটবল[] ও কাবাডি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্যান্য সকল ক্রীড়া ভেন্যুর মতই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত[] ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।

ইতিহাস

[সম্পাদনা]

স্টেডিয়ামের স্থান পুননির্ধারিত থাকলেও এটির অবকাঠামো নির্মাণ শুরু হয় ১৯৯৬ সালে। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত ১০.২৫ একর জায়গার তিন কোটি চুরানব্বই লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক নির্মাণ হিসেবে, আংশিক গ্যালারি ও একটি প্যাভিলিয়ন নির্মাণ করা হয়।[][] ৫ এপ্রিল, ১৯৯৮ তারিখে স্টেডিয়ামের উদ্বোধন হয়।[]

আয়োজন

[সম্পাদনা]

নিয়মিত আয়োজন

[সম্পাদনা]
  • স্টেডিয়ামটিতে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতাবিজয় দিবসে কুচকাওয়াজ, শিশু সমাবেশ এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।[][]
  • পিরোজপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে জেলার বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা যেমন- জেলা প্রশাসক কাপ[] ও জেলা পর্যায়ের ফুটবল লিগ[১০] এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়।[১১][১২]
  • জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পর্যায়ের ক্রিকেট লিগ এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়।[১৩]
  • জেলা পর্যায়ের জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়।[১৪]

উল্লেখযোগ্য আয়োজন

[সম্পাদনা]

ক্রিকেট প্রতিযোগিতা

[সম্পাদনা]
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ২০১৯ সালের প্রাইম ব্যাংক ইয়াং টাইগারস অনূর্ধ্ব-১৪ স্কুল ক্রিকেট প্রতিযোগিতার পিরোজপুর অঞ্চলের খেলা এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।[১৫] পিরোজপুর সরকারি হাই স্কুল এই প্রতিযোগিতার শিরোপা জয় করে।[১৬]

ফুটবল প্রতিযোগিতা

[সম্পাদনা]
  • ১৭ সেপ্টেম্বর, ২০১৮ঃ এই ভেন্যুতে পিরোজপুর জেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।[১৭]

কনসার্ট

[সম্পাদনা]

অন্যান্য ব্যবহার

[সম্পাদনা]
  • এই স্টেডিয়ামটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য ব্যবহৃত হয়।[১৯][২০]
  • ২৬-২৮ ফেব্রুয়ারি, ২০১২ঃ এই স্টেডিয়ামে বাংলাদেশের ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা হয়েছে[২১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "১৮ বছর পর ফুটবল লিগ!"কালের কণ্ঠ। ৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯
  2. 1 2 "পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন"জাগো নিউজ। ১৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯
  3. "পিরোজপুরে 'অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ' উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত"পিরোজপুর চিত্র ২৪.কম। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯
  4. "পিরোজপুর প্রথম বিভাগ ক্রিকেট লিগ"কালের কণ্ঠ। ৯ ফেব্রুয়ারি ২০১০। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯
  5. "পিরোজপুরে শেখ কামাল নিটল টাটা ফুটবলে ইয়ং বয়েজ চ্যাম্পিয়ন"কালের কণ্ঠ। ২৩ জুলাই ২০১৫। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৯
  6. "অবকাঠামো | অন্যান্য সকল"জাতীয় ক্রীড়া পরিষদ। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯
  7. "Barisal Division | National Sports Council l Ministry of Youth and Sports"web.archive.org। ১৬ জানুয়ারি ২০১৫। ১৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  8. "নানা আয়োজনে পিরোজপুরে বিজয় দিবস উদ্‌যাপন"কালের কণ্ঠ। ১৬ ডিসেম্বর ২০১৭। ৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯
  9. "পিরোজপুরে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু"আমাদের বরিশাল। ১ জুন ২০১২। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯
  10. "পিরোজপুরে সাইফ পাওয়ার ব্যাটারী জেলা ফুটবল লীগের ফাইনাল খেলা"বাংলাদেশ নিউজ আওয়ার। ২৪ নভেম্বর ২০১৮। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯
  11. "পিরোজপুর জেলা ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত"জনতার বাংলা। ২৪ নভেম্বর ২০১৮। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯
  12. "পিরোজপুরে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত"সময় টিভি। ২৪ নভেম্বর ২০১৮। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯
  13. "পিরোজপুরে মাদক প্রতিরোধে মেয়র কাপ ক্রিকেট লীগ"পরিবর্তন। ১৬ মার্চ ২০১৮। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯
  14. "আন্তঃস্কুল ফুটবলে কেএম লতীফ ইনস্টিটিউশন জেলা চ্যাম্পিয়ন"মঠবাড়িয়া প্রতিদিন। ৪ আগস্ট ২০১৭। ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯
  15. "পিরোজপুরে স্কুল ক্রিকেট"দৈনিক যুগান্তর। ৮ জানুয়ারি ২০১৯। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯
  16. "স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারী হাই স্কুল"ঢাকা টাইমস। ১৯ ডিসেম্বর ২০১৯। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯
  17. "পিরোজপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু"বাংলা ট্রিবিউন। ১৮ সেপ্টেম্বর ২০১৮। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯
  18. "পিরোজপুরে উন্নয়ন কনসার্ট"দৈনিক যুগান্তর। ২২ অক্টোবর ২০১৮। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯
  19. "মঙ্গলবার পিরোজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৮ মার্চ ২০১৩। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯
  20. "হেলিকপ্টারে চড়ে ভাইকে দেখতে গেলেন এমপি আউয়াল"জাগো নিউজ। ১৩ জুলাই ২০১৭। ৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৯
  21. "পিরোজপুরে ঘুড়ি উৎসব শুরু"দৈনিক সংগ্রাম। ২৮ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

আরও দেখুন

[সম্পাদনা]