পিরমিন ভেরনার
| পিরমিন ভেরনার | |
|---|---|
| দেশ | |
| জন্ম | ১০ জানুয়ারি ২০০০[১] স্খাফহাউজেন, সুইজারল্যান্ড |
পিরমিন ভেরনার (জার্মান: Pirmin Werner, জার্মান উচ্চারণ: [ˈpɪrmin ˈvɛrnər]; জন্ম: ১০ জানুয়ারি ২০০০) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ে সুইজারল্যান্ডের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।
ভেরনার সুইজারল্যান্ডের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]পিরমিন ভেরনার ২০০০ সালের ১০ই জানুয়ারি তারিখে সুইজারল্যান্ডের স্খাফহাউজেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]ভেরনার সুইজারল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে পুরুষদের এরিয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[২] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি ১১২.২২ স্কোর অর্জন করে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, যার ফলে তিনি চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।[৩] চূড়ান্ত পর্বের প্রথম ধাপে তিনি সর্বোচ্চ ১২৬.২৪ স্কোর অর্জন করে অনায়াসে দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়েছিলেন, যেখানে তার স্কোর (১১১.৫০) তাকে চতুর্থ স্থান অধিকার করতে সাহায্য করেছে।[৪]
অন্যদিকে, তিনি আলেক্সান্দ্রা বের এবং নয় রটের সাথে সুইজারল্যান্ডীয় দল হিসেবে ফ্রিস্টাইল স্কিইংয়ের মিশ্র দলগত এরিয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৫] প্রতিযোগিতাটির প্রথম ধাপে তার দল ৩০০.৬২ স্কোর অর্জন করেছিল, যার ফলে তার দল চূড়ান্ত পর্বের দ্বিতীয় ধাপে অংশগ্রহণের সুযোগ লাভ করে।[৬] দ্বিতীয় ধাপে তারা ২৭৬.০১ স্কোর অর্জন করেছিল, যা তাদের চতুর্থ স্থান অধিকার করতে সাহায্য করেছে।[৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Aerials – Qualification 1 – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের এরিয়াল – বাছাইপর্ব ১ – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৯৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Aerials – Qualifications – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের এরিয়াল – বাছাইপর্ব – পর্বের বিস্তারিত ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০১–১০২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Aerials – Event Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের এরিয়াল – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১১০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Mixed Team Aerials – Final 1 – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – মিশ্র দলগত এরিয়াল – ফাইনাল ১ – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১১১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Mixed Team Aerials – Final 1 – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – মিশ্র দলগত এরিয়াল – ফাইনাল ১ – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১১৩–১১৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Mixed Team Aerials – Event Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – মিশ্র দলগত এরিয়াল – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১২০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "FIS - Freestyle Results - Beijing (CHN) 2021/2022" [এফআইএস - ফ্রিস্টাইল ফলাফল – বেইজিং (সিএইচএন) ২০২১/২০২২]। fis-ski.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশনে (ফ্রিস্টাইল) পিরমিন ভেরনার (ইংরেজি)
- অলিম্পিকস.কমে পিরমিন ভেরনার (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় পিরমিন ভেরনার (ইংরেজি)