পিনন হাদি
অবয়ব
পিনন হাদি হচ্ছে চাকমা মহিলাদের একটি ঐতিহ্যবাহী পোশাক। পিনন হলো পোশাকের নিচের অংশ যা নারীদের কোমরের চারপাশে স্কার্টের মতো জড়িয়ে রাখা হয় আর হাদি ব্যবহার করা হয় পোশাকের উপরিভাগে।[১][২][৩]

এই পোশাকটি তাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক বহন করে এবং সাথে এটি চাকমা সম্প্রদায়ের সূক্ষ্ম বুনন ও বস্ত্রশিল্পের দক্ষতাও প্রদর্শন করে। পিনন হাদি তৈরির জন্য এক বিশেষ তাঁত বেইন ব্যবহার করে নিখুঁতভাবে বুনন করা হয়। চাকমা নারীরা সুতা কাটা থেকে শুরু করে কাপড় তৈরি পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন এবং পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে নানান ধরনের নকশা করেন। পিননের ঐতিহ্যবাহী রঙ সাধারণত কালো যার সঙ্গে সূক্ষ্ম নীল রেখা ও লাল রেখাচিত্র থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Singh, Kumar Suresh (১৯৯৫)। People of India: Arunachal Pradesh (ইংরেজি ভাষায়)। Anthropological Survey of India। পৃ. ১৫১। আইএসবিএন ৯৭৮-৮১-৭০৪৬-১২৫-৮।
- ↑ Singh, K. S.; India, Anthropological Survey of (১৯৯৮)। India's Communities (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃ. ৫৯৮। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫৬৩৩৫৪-২।
- ↑ Nazmunnessa, Mahtab; Tania, Haque; Ishrat, Khan; Mynul, Islam, Md; Binte, Wahid, Ishret (৩০ আগস্ট ২০১৭)। Handbook of Research on Women's Issues and Rights in the Developing World (ইংরেজি ভাষায়)। IGI Global। পৃ. ৯৯। আইএসবিএন ৯৭৮-১-৫২২৫-৩০১৯-০।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)