পাহাড়ি কালা বাটা
| পাহাড়ি কালা বাটা Crossocheilus latius | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Actinopterygii |
| উপশ্রেণী: | Neopterygii |
| অধঃশ্রেণী: | Teleostei |
| মহাবর্গ: | Ostariophysi |
| বর্গ: | Cypriniformes |
| উপবর্গ: | Cyprinoidea |
| পরিবার: | Cyprinidae |
| গণ: | Crossocheilus |
| প্রজাতি: | C. latius |
| দ্বিপদী নাম | |
| Crossocheilus latius | |
পাহাড়ি কালা বাটা (বৈজ্ঞানিক নাম: Crossocheilus latius) (ইংরেজি: Gangetic Latia) হচ্ছে Cyprinidae পরিবারের Crossocheilus গণের একটি স্বাদুপানির মাছ।
বর্ণনা
[সম্পাদনা]এ প্রজাতির মাছের দেহ লম্বা, অঙ্কীয় দেশ মাথা থেকে শ্রোণী পাখনা পর্যন্ত প্রায় সোজা। মাথার উপরের অংশ চাপা, তুন্ড ডিম্বাকার। এ মাছ ১২.৫ সেমি লম্বা হয়। এরা শৈবাল, জলজ উদ্ভিদ খায়। মাথার উপরিভাগ চাপা, তুণ্ড ডিম্বাকার ও ভোঁতা। তুণ্ডের প্রান্ত সিলিয়া বিশিষ্ট যা থেকে এই মাছের গণ এর নামটি দেয়া হয়েছে।[১]
আবাস্থল
[সম্পাদনা]বাংলাদেশের বিভিন্ন জলপ্রবাহ ও নদীতে এরা বাস করে। এদেরকে নদী, খাল, বিল, হাওর, বাঁওড় এবং প্লাবিত ধান এবং পাট ক্ষেতে সহজেই দেখতে পাওয়া যায়। অল্প স্রোত বিশিষ্ট বা স্থির পানির জলাশয়ে বড় বড় ঝাঁক বেঁধে চলতে দেখা যায়। দিনে এরা জলাশয়ের তলদেশে থাকতে পছন্দ করে কিন্তু রাত্রে প্রায়ই উপরিতলে ভেসে বেড়ায়।
খাদ্যাভ্যাস
[সম্পাদনা]প্রকৃতিতে এরা জলাশয়ের তলদেশ ও উপরিভাগ উভয় স্তর থেকেই খাবার গ্রহণ করে থাকে। এরা মূলত জলাশয়ের তলদেশের শৈবাল ও উদ্ভিদ খেয়ে থাকে। জলাশয়ের পাথুরে তলদেশে বাস করায় সহজেই শিকারি প্রাণীর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে
বিস্তৃতি
[সম্পাদনা]বাংলাদেশ, ভারত, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও চীনে এ মাছ পাওয়া যায়।
বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ
[সম্পাদনা]আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে বিপন্ন হিসেবে বিবেচিত।[১]
অর্থনৈতিক গুরুত্ব
[সম্পাদনা]বাংলাদেশে একক প্রজাতি হিসেবে এই মাছের উৎপাদন তথ্য পাওয়া যায় না। অন্যান্য মাছের সাথে কদাচিৎ ধরা পড়ে। তৃণভোজী মাছ হওয়ায় রুই জাতীয় মাছের সাথে চাষ করা যেতে পারে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 এ কে আতাউর রহমান, ফারহানা রুমা (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার (সম্পাদকগণ)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। খণ্ড ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ৬৪–৬৫। আইএসবিএন ৯৮৪-৩০০০০-০২৮৬-০।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |