বিষয়বস্তুতে চলুন

পার্বতী মেল্টন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পার্বতী মেল্টন একজন আমেরিকান মডেল এবং অভিনেত্রী যিনি তেলুগু এবং মালায়ালাম ভাষার চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। পার্বতী ২০০৪ সালের মিস টিন ইন্ডিয়া বে এরিয়া শীর্ষক সৌন্দর্য প্রতিযোগীতায় বিজয়ী হয়েছিলেন। তিনি একজন প্রশিক্ষিত ব্যালে এবং ধ্রুপদী ভারতীয় নৃত্যশিল্পী

পার্বতী তেলুগু ছবি ভেনেলা (২০০৫) -এর মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ছবিটি সফল হয়েছিল। তিনি মোহনলালের সাথে মালায়ালম ছবি হ্যালো (২০০৭) -তে অভিনয় করেছিলেন। []

পার্বতী অভিনেতা মহেশ বাবুর সাথে তেলুগু ফিল্ম ডুকুডু (2011) -এর একটি আইটেম গান পুভাই পুভাই -এ উপস্থিত ছিলেন যা তার খ্যাতি অর্জনে সহায়ক হয়। []

জীবনী

[সম্পাদনা]

পার্বতীর জন্ম ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে। তার পিতা স্যাম মেল্টন একজন জার্মান / স্কটিশ এবং মা প্রীতি সিং একজন পাঞ্জাবি, ভারতীয় মহিলা। [] পার্বতীর ছোট বোন আছে যার নাম আরিয়ানা সিতারা মেল্টন। []

পার্বতী একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। তিনি এমেরিভিল হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ক্যালিফোর্নিয়ার বার্কলেতে অবস্থিত ভিস্তা কমিউনিটি কলেজে পড়াশোনা করেন। তিনি ২০০৪ সালে মিস টিন ইন্ডিয়া বে এরিয়া প্রতিযোগিতা এবং ২০০৫ সালে মিস ইন্ডিয়া লে ভিসেজ ইউএসএ প্রতিযোগিতার মতো বেশ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছিলেন। [] ভিস্তা কলেজে অধ্যয়নকালে, পার্বতীকে তেলুগু ছবি ভেনেলা -তে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। পার্বতীর প্রথমে ইচ্ছা ছিল যে এই চলচ্চিত্রে কাজ শেষ হওয়ার পর তিনি আবার পড়াশুনা শুরু করবেন, কিন্তু ছবিটির বানিজ্যিক সাফল্য তার পরিকল্পনার পরিবর্তন করে।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

তিনি ২০১২ সালে জমি লেনদেন ব্যবসায়ী শামসু লালানিকে বিয়ে করেন এবং তারপর চলচ্চিত্র জগত থেকে অবসর নেন। []

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা মন্তব্য
২০০৫ ভেন্নেলা পবনি তেলুগু তেলুগু অভিষেক[]
২০০৬ গেম স্বেতা তেলুগু
২০০৭ মধুমাসম মায়া তেলুগু
হ্যালো পার্বতী মালয়ালম মালয়ালম অভিষেক[]
আল্লারে আল্লারি স্বাথি তেলুগু
ফ্ল্যাশ মিথুনের স্ত্রী মালয়ালম সংক্ষিপ্ত উপস্থিতি
২০০৮ গৌতম বুদ্ধ প্রেরণা তেলুগু
তথাগত বুদ্ধ হিন্দি হিন্দি অভিষেক []
জলসা জ্যোৎস্না তেলুগু মনোনীত – সেরা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার(তেলুগু)[১০]
২০১১ দুকুডু নৃত্যশিল্পী তেলুগু পোভাই পোভাই গানের দৃশ্যে[]
২০১২ শ্রীমান্নারায়ণ স্বপ্নিকা তেলুগু
যামাহো যমা স্বপ্না তেলুগু

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Parvati Melton- NRI California beauty, Parvati got offer in Bollywood"। ৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. 1 2 "Parvathi Melton in Dookudu"Sify। ৮ সেপ্টেম্বর ২০১১। ২৬ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪
  3. Chitchat with Heroine Parvati Melton – Interview. Chitramala.in. Retrieved August 23, 2012.
  4. Parvathi Melton. Lazydesis (December 30, 2008). Retrieved August 23, 2012.
  5. Chowdhary, Y. Sunita (১৯ নভেম্বর ২০১১)। "Ready for challenges"The Hindu
  6. "Parvati Melton to marry Mumbai based businessman"News18 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৪
  7. "Archive News"The Hindu। ২২ অক্টোবর ২০১০। ১৫ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  8. "Hallo"Sify। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  9. "Buddha on big screen"The Hindu। ২৮ ডিসেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২০ www.thehindu.com এর মাধ্যমে।
  10. "56th Filmfare Awards 2008 - South | Hyderabad News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। TNN। ২২ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১