বিষয়বস্তুতে চলুন

পারঅক্সিসোম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পারঅক্সিসোমের মৌলিক গঠন
মাইটোসিস চলাকালীন HEK 293 কোষে পারঅক্সিসোমের (সাদা) বন্টন
Peroxisome in rat neonatal cardiomyocyte staining The SelectFX Alexa Fluor 488 Peroxisome Labeling Kit directed against peroxisomal membrane protein 70 (PMP 70)
ইঁদুরের নবজাতক হৃদপেশী কোষে পারঅক্সিসোম

পেরঅক্সিসোম (/pəˈrɒksɪˌsm/) হলো এক ধরনের ঝিল্লিবেষ্টিত অঙ্গাণু, যা মাইক্রোবডি শ্রেণির অন্তর্ভুক্ত এবং প্রায় সব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে পাওয়া যায়।[][]

পারঅক্সিসোম মূলত জারণ ক্রিয়ায় অংশগ্রহণকারী অঙ্গাণু। পারঅক্সিসোমের বিভিন্ন জারণ বিক্রিয়ায় অক্সিজেন ব্যবহৃত হয় এবং এর ফলে হাইড্রোজেন পারক্সাইড (H2O2) তৈরি হয়। হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদন ও অপসারণ—উভয় কার্যক্রমের সঙ্গেই যুক্ত থাকার কারণে এদের নামকরণ করা হয়েছে “পারঅক্সিসোম”। এরা লিপিড বিপাক এবং প্রতিক্রিয়াশীল অক্সিজেন যৌগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[]

পারঅক্সিসোম অতিদীর্ঘ শৃঙ্খলবিশিষ্ট ফ্যাটি অ্যাসিড, শাখাবিশিষ্ট ফ্যাটি অ্যাসিড, যকৃতে উৎপন্ন পিত্ত অ্যাসিডের মধ্যবর্তী যৌগ, ডি-অ্যামিনো অ্যাসিড এবং পলিঅ্যামিন বিপাকীয় ভাঙন প্রক্রিয়ায় অংশ নেয়। এছাড়া এটি প্লাজম্যালোজেন নামক বিশেষ ধরনের ইথার ফসফোলিপিড তৈরিতেও ভূমিকা রাখে, যা স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক ও ফুসফুসের স্বাভাবিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Islinger M, Voelkl A, Fahimi HD, Schrader M (নভেম্বর ২০১৮)। "The peroxisome: an update on mysteries 2.0"Histochemistry and Cell Biology১৫০ (5): ৪৪৩–৪৭১। ডিওআই:10.1007/s00418-018-1722-5পিএমসি 6182659পিএমআইডি 30219925
  2. O'Connell JD, Zhao A, Ellington AD, Marcotte EM (২০১২)। "Dynamic reorganization of metabolic enzymes into intracellular bodies"Annu Rev Cell Dev Biol২৮: ৮৯–১১১। ডিওআই:10.1146/annurev-cellbio-101011-155841পিএমসি 4089986পিএমআইডি 23057741
  3. Bonekamp NA, Völkl A, Fahimi HD, Schrader M (২০০৯)। "Reactive oxygen species and peroxisomes: struggling for balance"। BioFactors৩৫ (4): ৩৪৬–৫৫। ডিওআই:10.1002/biof.48পিএমআইডি 19459143এস২সিআইডি 7502822
  4. Wanders RJ, Waterham HR (২০০৬)। "Biochemistry of mammalian peroxisomes revisited"। Annual Review of Biochemistry৭৫: ২৯৫–৩৩২। ডিওআই:10.1146/annurev.biochem.74.082803.133329পিএমআইডি 16756494