পাম্পোর
| পাম্পোর পম্পার, পান্পার | |
|---|---|
| শহর | |
কাশ্মীর উপত্যকার পুলওয়ামা জেলার পাম্পোর শহরের দৃশ্য | |
| ডাকনাম: জাফরান নগর | |
| জম্মু ও কাশ্মীরে অবস্থান, ভারত | |
| স্থানাঙ্ক: ৩৪°০১′ উত্তর ৭৪°৫৬′ পূর্ব / ৩৪.০২° উত্তর ৭৪.৯৩° পূর্ব | |
| দেশ | |
| কেন্দ্রশাসিত অঞ্চল | |
| বিভাগ | কাশ্মীর |
| জেলা | পুলওয়ামা |
| উচ্চতা | ১,৫৭৩ মিটার (৫,১৬১ ফুট) |
| জনসংখ্যা | |
| • মোট | ২১,৬৮০[১] |
| বিশেষণ | পাম্পোরি, পাম্পোরিয়া, পাম্পারি, পান্পারি, পান্পারিয়া |
| ভাষাসমূহ | |
| • সরকারিভাবে স্বীকৃত | কাশ্মীরি, উর্দু, হিন্দি, ডোগরি, ইংরেজি[২][৩] |
| সময় অঞ্চল | IST (ইউটিসি+৫:৩০) |
পাম্পোর (উর্দু উচ্চারণ: [pɑ̃ːpoːr]), যা কাশ্মীরিতে পম্পার[৪] (কাশ্মীরি উচ্চারণ: [paːmpar]) অথবা পান্পার (কাশ্মীরি উচ্চারণ: [pãːpar]) নামেও পরিচিত, এটি ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর। শহরটি ঝিলম নদীর পূর্ব তীরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের পাশে অবস্থিত। প্রাচীনকালে এটি পদ্মপুর নামে পরিচিত ছিল।[৫] পাম্পোর শহরটি পুলওয়ামা শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার এবং শ্রীনগরের লাল চক থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি মূলত জাফরান চাষের জন্য বিখ্যাত।
শব্দ উৎপত্তি
[সম্পাদনা]পাম্পোরের প্রাচীন নাম ছিল পদ্মপুর।[৬]
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]পাম্পোরের ভৌগোলিক অবস্থান ৩৪°০১′ উত্তর ৭৪°৫৬′ পূর্ব / ৩৪.০২° উত্তর ৭৪.৯৩° পূর্ব।[৭]
প্রাগৈতিহাসিক যুগ
[সম্পাদনা]পাম্পোরের গালান্দর নামক স্থানে প্রাগৈতিহাসিক যুগের একটি বৃহৎ বিলুপ্ত হাতি Palaeoloxodon turkmenicus-এর জীবাশ্ম পাওয়া গেছে।[৮] জীবাশ্মের পাশে প্রাচীন মানুষের তৈরি পাথরের সরঞ্জামও পাওয়া গেছে। গবেষকরা মনে করেন, হাতির হাড়গুলো ইচ্ছাকৃতভাবে পাথর দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। এই স্থানটির কাল আনুমানিক ৪ থেকে ৩ লাখ বছর আগে বলে ধারণা করা হয়।[৯]
অর্থনীতি
[সম্পাদনা]পাম্পোর জাফরান উৎপাদনের জন্য পরিচিত। ভারতের মোট জাফরান উৎপাদনের প্রায় ৯০% এই অঞ্চলে হয়। তবে ২০২৩ সাল নাগাদ উষ্ণতা বৃদ্ধি ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে উৎপাদন হ্রাস পেয়েছে।[১০]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের ভারতীয় আদমশুমারি অনুযায়ী, পাম্পোর তহসিলে মোট জনসংখ্যা ছিল ৬০,৬১৩ জন। এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%। এখানকার গড় সাক্ষরতার হার ৫৯%, যা জাতীয় গড় ৫৯.৫%-এর চেয়ে সামান্য কম। পুরুষ সাক্ষরতার হার ৬৯% হলেও নারী সাক্ষরতার হার উল্লেখ করা হয়নি। ২০১১ সালে শহর পাম্পোরের জনসংখ্যা ছিল ২১,৬৮০ জন, যার মধ্যে পুরুষ ১১,০০৭ (৫১%) এবং নারী ১০,৬৭৩ (৪৯%)।[১১]
রাজনীতি
[সম্পাদনা]পাম্পোর জম্মু ও কাশ্মীর বিধানসভার একটি বিধানসভা কেন্দ্র।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Pampore Town Population"। Census India। ১০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২১।
- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (পিডিএফ)। The Gazette of India। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020"। Rising Kashmir। ২৩ সেপ্টেম্বর ২০২০। ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১।
- ↑ Kashir Encyclopedia (কাশ্মীরি ভাষায়)। খণ্ড ১। Jammu and Kashmir Academy of Arts Culture and Languages। ১৯৮৬। পৃ. ৮৬।
- ↑ Chib, Sukhdev Singh (১৯৭৭)। Jammu and Kashmir। Light & Life Publishers। পৃ. ৬০।
The entire process of saffron growing, harvesting, picking and drying is done in Pampore, which was known as Padmapura in ancient times. India is the second largest producer of Saffron in the world after Spain
- ↑ Chib, Sukhdev Singh (১৯৭৭)। Jammu and Kashmir। Light & Life Publishers। পৃ. ৬০।
- ↑ "Maps, Weather, and Airports for Pampur, India"। Fallingrain.com। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭।
- ↑ Jukar, Advait M.।
{{সাময়িকী উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য); উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য); লেখা "..." উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ Bhat, Ghulam M.।
{{সাময়িকী উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য); উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য); লেখা "..." উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "'Red gold': Why saffron production is dwindling in India"। BBC News। ৩০ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Pampora, Municipal Committee, Pulwama, Jammu and Kashmir city population"। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৪।