পাভেল কুলিঝনিকভ
২০১৬ সালে কুলিঝনিকভ | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| পূর্ণ নাম | পাভেল আলেক্সান্দ্রোবিচ কুলিঝনিকভ |
| জন্ম | ২০ এপ্রিল ১৯৯৪[১] কোমি প্রজাতন্ত্র, রাশিয়া |
| উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) |
| ওজন | ৯৪ কিলোগ্রাম (২০৭ পাউন্ড) |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | স্পিড স্কেটিং |
| বিভাগ | ১০০০ মিটার |
পাভেল আলেক্সান্দ্রোবিচ কুলিঝনিকভ (রুশ: Павел Александрович Кулижников, রুশ উচ্চারণ: [ˈpavʲɪl kulʲɪʐˈnʲikov]; জন্ম: ২০ এপ্রিল ১৯৯৪; পাভেল কুলিঝনিকভ নামে সুপরিচিত) হলেন একজন রুশ স্পিড স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে স্পিড স্কেটিংয়ের ১০০০ মিটার বিভাগে রাশিয়ার প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
কুলিঝনিকভ রাশিয়ার হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]পাভেল আলেক্সান্দ্রোবিচ কুলিঝনিকভ ১৯৯৪ সালের ২০শে এপ্রিল তারিখে রাশিয়ার কোমি প্রজাতন্ত্রে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১][২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]কুলিঝনিকভ রাশিয়ার প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি স্পিড স্কেটিংয়ের পুরুষদের ১০০০ মিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] কুলিঝনিকভ প্রতিযোগিতার সমাপ্তি রেখা অতিক্রম করতে ১:০৮.৮৭ সময় নিয়েছিলেন, যা তাকে সামগ্রিকভাবে একাদশ স্থান অধিকার করতে সাহায্য করেছিল।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Speed skating – Men's 1000 metres – Start List" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ১০০০ মিটার – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৮৯।
- 1 2 3 "Olympedia – Pavel Kulizhnikov" [অলিম্পিডিয়া – পাভেল কুলিঝনিকভ]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ১ নভেম্বর ২০২৫।
- ↑ "Official Results Book – Speed skating – Men's 1000 metres – Results" [দাপ্তরিক ফলাফল বই – স্পিড স্কেটিং – পুরুষদের ১০০০ মিটার – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৯০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- স্পিডস্কেটিংবেজ.ইউতে পাভেল কুলিঝনিকভ (আর্কাইভকৃত) (ইংরেজি)
- স্পিডস্কেটিংনিউজ.ইউতে পাভেল কুলিঝনিকভ (ইংরেজি)
- স্পিডস্কেটিংস্ট্যাটস.কমে পাভেল কুলিঝনিকভ (ইংরেজি)
- মুনৎসিঙ্গার স্পোর্টস আর্কাইভসে পাভেল কুলিঝনিকভ (জার্মান)
- অলিম্পিকস.কমে পাভেল কুলিঝনিকভ (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় পাভেল কুলিঝনিকভ (ইংরেজি)