বিষয়বস্তুতে চলুন

পাবলো গাঙ্গুলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাবলো গাঙ্গুলি
জন্ম
কলকাতা, ভারত
শিক্ষাপোর্ট মোরেসবি ইন্টারন্যাশনাল হাই স্কুল
পেশাপরিচালক, প্রযোজক, ইম্প্রেসারিও
কর্মজীবন২০০১–বর্তমান
পরিচিতির কারণপ্রতিষ্ঠাতা, লিবারেতুম

পাবলো গাঙ্গুলি একজন উদ্যোক্তা,[] শিল্পী, প্রযোজক,[] পরিচালক[] এবং ইম্প্রেসারিও[] যিনি তার সংগঠন লিবারেতুমের মাধ্যমে বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসব,[] শিল্পকলা, সাহিত্য, গণমাধ্যম, চলচ্চিত্র, ফ্যাশন ও সংস্কৃতির আন্দোলন ও শীর্ষ সম্মেলন তৈরি[] ও পরিচালনা করেছেন।[]

গাঙ্গুলি বিশ্বব্যাপী সাংস্কৃতিক কূটনৈতিক উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন।[][] গাঙ্গুলির সংগঠন লিবারেতুম পরিবেশ, মানবাধিকার, বাকস্বাধীনতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও প্রচার করে।[১০]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

গাঙ্গুলি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন।[১১] কিছু সূত্র জানায় যে তার একজন প্রপিতামহ এশিয়ার প্রথম নোবেল বিজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন।[১২] শিশু বয়সে, গাঙ্গুলি তার দাদির কাছে বড় হয়েছেন। তিনি দাবি করেছিলেন যে তিনি কখনো তার মায়ের সাথে দেখা করেননি, এবং তার শৈশবকাল জুড়ে শুধুমাত্র মাসে একবার তার শিল্প-ইতিহাসবিদ পিতা তাকে দেখতে আসতেন।[১৩] তিনি কলকাতায় একটি সৃজনশীল পরিবেশে বড় হয়েছিলেন এবং শৈল্পিক আগ্রহ অনুসরণ করেছিলেন।[১৪]

কর্মজীবন

[সম্পাদনা]

২০০১ সালে ১৭ বছর বয়সে গাঙ্গুলি বিশ্বজুড়ে অনুষ্ঠান আয়োজন করতে তার কোম্পানি লিবারেতুম প্রতিষ্ঠা করেন।[১৫]

২০০৬ সালের আগস্টে, "দ্য বয় হু বেগাইলড লন্ডনস লিটারারি লাভিজ" শিরোনামের একটি প্রবন্ধে, লন্ডনের ইভেনিং স্ট্যান্ডার্ডের একজন কলামিস্ট উল্লেখ করেছিলেন যে গাঙ্গুলি 'কলকাতায় ফরাসি অধ্যয়নরত একজন ছাত্র থেকে কেবল তিন বছরের মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় সাহিত্য সালোনিস্তাদের একজন হয়ে ওঠার অসাধারণ যাত্রা সম্পন্ন করেছিলেন'।[১১]

২০১০ ও ২০১১ সালের নভেম্বরে, গাঙ্গুলি ইভেনিং স্ট্যান্ডার্ড দ্বারা লন্ডনের ১০০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১৬]

২০১১ সালের মার্চে, গাঙ্গুলি তার আয়োজিত অনুষ্ঠানগুলো সম্পর্কে বলেছিলেন: "এটা একটা চাকরি না। এটা আমার জীবন। এটা আমি স্বপ্নে দেখি এবং দুঃস্বপ্নেও দেখি"। তার অনুষ্ঠানগুলোর জন্য আয়ের প্রধান উৎস হলো পৃষ্ঠপোষকতা, যা সম্পর্কে তিনি বলেছেন " এটি পাওয়া কখনো সহজ নয় এবং অনেক কঠোর পরিশ্রম প্রয়োজন"। তিনি তার অনুষ্ঠানের বক্তাদের কোনো পারিশ্রমিক দেন না: 'এটি অস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার মতোই"।[১৭]

উদ্যোগ

[সম্পাদনা]

পাপুয়া নিউ গিনি

[সম্পাদনা]

২০০১ সালে, গাঙ্গুলি পাপুয়া নিউ গিনি-ভিত্তিক একটি সংগঠন কানেক্ট ইউকে তৈরি করেছিলেন,[১৮] যার ঘোষিত উদ্দেশ্য ছিল দক্ষিণ প্যাসিফিক ও ব্রিটেনের মধ্যে সাংস্কৃতিক বন্ধন গড়ে তোলা।[১১] ২০০২ সালের নভেম্বরে, ব্রিটিশ হাই কমিশন ও কানেক্ট ইউকে যৌথভাবে সেই দেশে প্রথম 'ব্রিটিশ সপ্তাহ' আয়োজন করেছিল, 'ব্রিটিশ শিল্পকলা, সংস্কৃতি, নকশা, শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তির একটি উদযাপন'।[১৯] উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জ্যানেট স্ট্রিট-পোর্টারবেঞ্জামিন জেফানিয়া[১২]

গাঙ্গুলি পিএনজি, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সরকারের সমর্থনে পাপুয়া নিউ গিনির প্রথম নারী অধিকার সম্মেলন পরিচালনা করেছিলেন। ব্যারনেস ভ্যালেরি আমোস, তৎকালীন ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন রাষ্ট্রসচিব সম্মেলনের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন।[২০] ব্রিটিশ কাউন্সিলপররাষ্ট্র ও কমনওয়েলথ দফতর পাপুয়া নিউ গিনিতে গাঙ্গুলির কাজ সমর্থন করেছিল। কানেক্ট ইউকে মানবাধিকার, যুব বিষয় ও এইডস সচেতনতা প্রকল্পের প্রচারের অনুষ্ঠান আয়োজন করেছিল।

মরক্কো

[সম্পাদনা]

২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে, গাঙ্গুলি তার সময়ের কিছু অংশ মরক্কোয় কাটিয়েছিলেন।[২১][২২][২৩] গাঙ্গুলি কাসবাহ আগাফাই ও কসুর আগাফাইয়ে[২৪] জনসংযোগ ও অনুষ্ঠানের প্রধান ছিলেন, মারাকেশে একটি ব্যক্তিগত সদস্যদের ক্লাব ও বিলাসবহুল হোটেল।[২৫] দ্য লন্ডন ইভেনিং স্ট্যান্ডার্ডে টিম উইলিস ২০১০ সালের ৫ জানুয়ারি গাঙ্গুলির ২০০৫ সালে মরক্কো থেকে বহিষ্কারের বিষয়ে এভাবে জানিয়েছিলেন: "যখন, ২০০৫ সালে ভারত থেকে একটি যাত্রা থেকে ফিরে, তিনি জানতে পারেন যে তার প্রাক্তন প্রেমিককে মরক্কো থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার দেশ ছাড়তে ৪৮ ঘণ্টা সময় আছে। "আমাকে কখনো কোনো কারণ দেওয়া হয়নি", তিনি বলেন। গাঙ্গুলি এডিনবার্গে স্কাডানের (তার প্রাক্তন প্রেমিক) মালিকানাধীন একটি বাড়িতে চলে গিয়েছিলেন"।[১৩]

যুক্তরাজ্য ও গাঙ্গুলির উৎসব

[সম্পাদনা]

২০০৫ সাল থেকে শুরু করে, গাঙ্গুলি যুক্তরাজ্যকে তার ঘাঁটি বানাতে সেখানে চলে যান। প্রায় একই সময়ে, তিনি বিশ্বের বিভিন্ন অংশে সাংস্কৃতিক উৎসব তৈরি ও পরিচালনা শুরু করেন।[১৩]

উত্তর আফ্রিকা

[সম্পাদনা]

আর্টস ইন মারাকেশ ফেস্টিভ্যাল

আর্টস ইন মারাকেশ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, ইংরেজি ও আরবি শিল্প ও সাহিত্যের একটি উৎসব, গাঙ্গুলি দ্বারা আয়োজিত হয়েছিল[২৬] এবং মরক্কোয় ২০০৫ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল,[২৭] এবং এর আগে ২১–২৮ সেপ্টেম্বর গাঙ্গুলি দ্বারাই আয়োজিত স্কটিশ সপ্তাহ মারাকেশ অনুষ্ঠিত হয়েছিল।[২৮]

কিতাব নয়াদিল্লি

কিতাব, হিন্দুস্তান টাইমস দ্বারা পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত এবং দ্য টাইমস (যুক্তরাজ্য) এর ইংরেজি গণমাধ্যম সহযোগী হিসেবে, ভারতের দক্ষিণ দিল্লিতে ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে আয়োজিত হয়েছিল,[২৯] ২০০৬ সালের ৭–৯ এপ্রিল।[২২] এটি ভারতের প্রথম আন্তর্জাতিক সাহিত্য উৎসব ছিল।[৩০]

কিতাব মুম্বাই

দ্বিতীয় কিতাব ভারতের মুম্বাইয়ে ২০০৭ সালের ২৩–২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।[৩১][৩২]

লিবারেতুম হংকং

এশিয়া ট্যাটলার ও ওয়াল স্ট্রিট জার্নাল ঘোষণা করেছিল যে গাঙ্গুলি ২০১২ সালে হংকংয়ে লিবারেতুম উপস্থাপন করবেন।[৩৩] অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ফ্যারেল উইলিয়ামস, রসি দে পালমা, পল শ্রেডার, টমাস হেদারউইক, ড্যানিয়েল উ এবং খলিল ফং[৩৪] ভোগ চায়নার প্রধান সম্পাদক বলেছিলেন এটি জনসাধারণের জন্য খোলা সেই কয়েকটি বিনামূল্যের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর একটি ছিল। অনুষ্ঠানটি ফ্যারেল উইলিয়ামসকে শিরোনাম তারকা করে একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা ছিল বলে জানা যায়।[৩৫]

আরব বিশ্ব

[সম্পাদনা]

মাজেস্টিক পেত্রা

মাজেস্টিক পেত্রা উৎসব মূলত জর্ডানের পেত্রায় ২০০৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গাঙ্গুলি অক্টোবরে 'সুরক্ষা সংক্রান্ত উদ্বেগের' কারণ দেখিয়ে উৎসবটি স্থগিত করেন।[৩৬] ২০০৬ সালের ডিসেম্বরের মাঝামাঝি জানা যায় যে উৎসবের স্থান দুবাইয়ে পরিবর্তিত হয়েছে।[৩৭] এটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

রাশিয়া

[সম্পাদনা]

জুয়েল অব রাশিয়া

"জুয়েল অব রাশিয়া" নামে শিল্পকলা, সাহিত্য ও সংগীতের একটি আন্তর্জাতিক উৎসব[৩৮] সেন্ট পিটার্সবার্গে ২০০৭ সালের ২৭ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল। ২০০৭ সালের ফেব্রুয়ারি অনুযায়ী, গাঙ্গুলি আলোচনা, পাঠ ও বিতর্ক আয়োজনের আশা করছিলেন।[১২]

দ্য সেন্ট পিটার্সবল

পাবলো গাঙ্গুলি ও লিবারেতুমকে করিন্থিয়া হোটেলস ২০১০ সালের নভেম্বরে সেন্ট পিটার্সবার্গে একটি উৎসব তৈরি করতে নিয়োগ করেছিল। দ্য সেন্ট পিটার্সবল ব্যালে, শিল্পকলা, চলচ্চিত্র ও ফ্যাশন উদযাপন করেছিল।[৩৯]

তুরস্ক

[সম্পাদনা]

ইস্তানকুল

গাঙ্গুলি ২০১০ সালের জুলাইতে ইস্তাম্বুলে 'ইস্তানকুল' শিরোনামে সাংস্কৃতিক কূটনীতি ও আন্তর্জাতিক শিল্পকলার একটি বৃহৎ উৎসব প্রতিষ্ঠা ও পরিচালনা করেছিলেন।[৪০]

ইস্তানকুল ২

লিবারেতুম ও গাঙ্গুলি ২০১১ সালের মে মাসে ইস্তানকুলের দ্বিতীয় সংস্করণে তুর্কি সংস্থা ইস্তাম্বুল '৭৪ এবং অ্যানাদার ম্যাগাজিনের সাথে অংশীদারিত্বে কাজ করেছিলেন।[৪১]

ইউরোপ

[সম্পাদনা]

ইংল্যান্ড

২০১০ সালের ২৩ নভেম্বর, পাবলো গাঙ্গুলি লিবারেতুম কালচারাল অনার পুরস্কার চালু করেন এবং নোবেল বিজয়ী স্যার ভি. এস. ও লেডি নাইপলের সম্মানে একটি লিবারেতুম রাতের খাবারের আয়োজন করেন।[৪২] রাতের খাবারটি লন্ডনে ল্যাংহাম হোটেলে আয়োজিত হয়েছিল।[৪৩]

২০১১ সালে, পাবলো গাঙ্গুলি, লিবারেতুম ও ডব্লিউ হোটেলস লন্ডনে আন্দ্রে লিওন টালি, ডেম ভিভিয়েন ওয়েস্টউডমানোলো ব্লানিকের সাথে ফ্যাশন ও সিনেমা উদযাপনকারী একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল।[৪৪]

চলচ্চিত্র

[সম্পাদনা]

ইনস্পায়ারিং ক্রিয়েটিভিটি

গাঙ্গুলি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইলির[৪৫] সাথে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। চলচ্চিত্রটিতে জেমস ফ্রাঙ্কো, ট্রেসি এমিন ও হ্যান্স জিমারের মতো বিশ্বখ্যাত বেশ কয়েকজন শিল্পী, সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী ছিলেন। এটি টোমাস আউকসাসের সাথে সহ-পরিচালিত হয়েছিল।[৪৬]

আর্টিস্ট্রি/টেকনোলজি

গাঙ্গুলি টোমাস আউকসাসের সাথে শিল্প ও প্রযুক্তির মধ্যে সম্পর্কের উপর আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন যাতে ফ্র্যাঙ্ক গেহরি, ডেভিড হকনি, ফ্রান্সিস ফোর্ড কোপোলা ও এমআইএ অংশগ্রহণ করেছিলেন।[৪৭]

ইন দিস ক্লাইমেট

গাঙ্গুলি টোমাস আউকসাসের সাথে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে ইন দিস ক্লাইমেট[৪৮] নামের একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন, যাতে স্যার ডেভিড অ্যাটেনবরো, মার্ক রাফালো ও শের ছিলেন।[৪৯]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০০০ সালে, গাঙ্গুলি কলকাতার ফ্রেঞ্চ কনসুলেটে একটি সংগীত সন্ধ্যায় তৎকালীন পূর্ব ভারতে ব্রিটিশ উপ-হাই কমিশনার সাইমন স্কাডানের সাথে সাক্ষাৎ করেছিলেন। ২০০১ সালে স্কাডান পাপুয়া নিউ গিনিতে ব্রিটিশ হাই কমিশনার হলে, গাঙ্গুলি তার সরকারি সহচর/সঙ্গী হিসেবে তার কূটনৈতিক বাসভবনে চলে যান। সম্পর্কটি ২০০৩ সালে প্রকাশ্যে আসে।[১১][৫০]

২০০৬ সালের আগস্টে জানা যায় যে গাঙ্গুলি ও স্কাডানের বিচ্ছেদ হয়েছে,[৫১] যদিও তারা বন্ধু থেকে যান, এবং গাঙ্গুলি স্কাডানের এডিনবার্গের অ্যাপার্টমেন্টে থাকছেন।[১১] ২০০৭ সালে, জানা যায় যে গাঙ্গুলি ওয়েলসে থাকছেন।[১২] ২০০৯ সালে, দ্য টাইমস জানায় যে গাঙ্গুলি লন্ডনে অবস্থান করছেন।

দ্য টাইমস ২০০৯ সালে জানায় যে গাঙ্গুলির সঙ্গী ছিলেন লিথুয়ানিয়ান শিল্পী টোমাস আউকসাস যিনি তার মস্কো উৎসবে তার সাথে যোগ দিয়েছিলেন।[৫২] ২০২৪ সালে, গাঙ্গুলিকে আমেরিকান অভিনেত্রী এলেন বার্স্টিনকে সম্মানিত করা একটি লিবারেতুম পুরস্কার অনুষ্ঠানে ভেনিসে ভ্যানিটি ফেয়ার তার ব্রাজিলিয়ান বাগদত্তা লুকাস ভিলাসের সাথে আলোকচিত্রিত করেছিল। [৫৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Pablo Ganguli on Istancool", Another Magazine, 24 June 2010
  2. 'Pablo Ganguli, roi de la people connexion', 'Le Monde', 17 May 2016
  3. "Watch James Franco, Hans Zimmer and Paul Schrader talk inspiration" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে, GQ, 19 May 2014
  4. Britain goes to Moscow, T2 The Times, 6 May 2009
  5. "Liberatum brings Pharrell Williams and Mike Figgis to Hong Kong" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জুলাই ২০১৯ তারিখে, CNN, 22 March 2012
  6. "Pablo Ganguli Reveals the Secrets of Hosting the World's Artistic Elite", NOWNESS, 28 December 2011
  7. Ganguli's Guardian Profile, Comment is free ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ নভেম্বর ২০১০ তারিখে
  8. "Interview: Pablo Ganguli in Hong Kong" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে, Asia Tatler, 23 May 2012
  9. "Gallery | An Exhibit of Instagram Photos of Kimye with LiLo, Lorde, Damien Hirst and More", T Magazine, The New York Times, 23 June 2014
  10. "Pablo Ganguli profile on Vogue Italia" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১২ তারিখে, Vogue Italia, 23 November 2010
  11. 1 2 3 4 5 Caroline Philips, 'The boy who beguiled London's literary luvvies' ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে, Evening Standard (London), 24 August 2006
  12. 1 2 3 4 David Robinson, "Ariel perspectives", The Scotsman, 24 February 2007
  13. 1 2 3 'The talented Mr Ganguli, one of London's best connected people' , London Evening Standard, 5 January 2010
  14. 'Interview with Pablo Ganguli', Hypebeast, 26 April 2012
  15. "A meeting of minds on the Bosphorus", The Independent, 6 June 2011. Retrieved 16 September 2018.
  16. ES (১৫ নভেম্বর ২০১১)। "London's 1000 most influential people 2011: Literati"Evening Standard। ২৬ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  17. Emma Jacobs (২৪ মার্চ ২০১১)। "Lucrative celebration: earning money from festivals"Financial Times
  18. "Writers in Papua New Guinea convene on the 'importance of volunteerism'" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে, United Nations Volunteers, 11 December 2001
  19. 'UK Embassies Overseas: British Week, Papua New Guinea', British Foreign Office
  20. 'Connect UK, Papua New Guinea' ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ সেপ্টেম্বর ২০০৭ তারিখে, Liberatum Papua New Guinea
  21. Laurie Werner, 'Travel', Forbes magazine, 12 December 2005
  22. 1 2 Subuhi Jiwani, 'Literary festival gets a novel spin', Daily News and Analysis, India, 24 March 2006
  23. Tim Bullamore, 'Making a home in Marrakesh'[অকার্যকর সংযোগ], The Times, 30 June 2006
  24. "Kssour Agafay"। ১৭ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০০৭
  25. "Kssour Agafay"। ৪ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০০৭
  26. Sam Leith, 'The king of Morocco and his carpet magic', The Daily Telegraph (UK), 3 October 2005
  27. "Archived copy" (পিডিএফ)। ৪ জানুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০০৭{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)
  28. Tim Bullamore, 'Bagpipers facing a battle to be heard'[অকার্যকর সংযোগ], Times (UK)
  29. Boyd Tonkin, 'A Week in Books'[অকার্যকর সংযোগ], The Independent (UK), 14 April 2006
  30. Geordie Grieg, 'Giggles and some Goldie philosophy'[অকার্যকর সংযোগ], Times (UK), 15 April 2006
  31. "About us"। ১৪ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০০৭
  32. Farrukh Dhondy, 'Confessions of a festival fly'[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], Sunday Times (India). Retrieved 24 January 2007.
  33. 'Pablo Ganguli Brings Liberatum To Hong Kong' ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জুন ২০১২ তারিখে, Asia Tatler, 6 February 2012
  34. 'Pharrell Williams, V.S. Naipaul, Marianne Faithfull on Liberatum's Lineup', The Wall Street Journal, 14 March 2012
  35. 'Nobel Laureates Take Hong Kong', Interview
  36. Oliver Marre, 'Looks like no Rania on their literary parade', The Guardian (UK), 15 October 2006
  37. Oliver Duff, ' Festival moves to save Amis and Greer from al-Qa'ida' ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ অক্টোবর ২০০৭ তারিখে, The Independent (UK), 14 December 2006
  38. James Collard, 'Culture Clubber', Saturday Times Magazine (Saturday Times Newspaper), 28 October 2006, pages 52–54
  39. "Russian Revolution",Vogue UK, 12 November 2010
  40. "In Pictures – Istancool", Another Magazine, 8 July 2010
  41. 'Istancool Diary', Nowness, 9 June 2011
  42. "Great and good salute a British literary giant" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুলাই ২০১১ তারিখে, Evening Standard, 24 November 2010
  43. "Liberatum's 10th Anniversary" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জানুয়ারি ২০১২ তারিখে, Tatler, 23 November 2011
  44. "Manolo Blahnik and André Leon Talley talk movies and fashion", The Daily Telegraph, 16 March 2011
  45. What inspires creativity? Culture's top dogs answer the burning question in a new film by Liberatum, Wallpaper, 15 May 2014
  46. HEAR WHAT JAMES FRANCO, HANS ZIMMER, TRACEY EMIN, MOBY, AND OTHERS HAVE TO SAY ABOUT CREATIVITY, Fast Company, May 2014
  47. 'ARTISTRY/TECHNOLOGY' PROBES THE NEXUS OF DIGITAL CREATIVITY ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে, Wired, 2 April 2015
  48. Cher, Mark Ruffalo Join Forces for Climate Change Documentary, Vanity Fair, November 2016
  49. David Attenborough on climate change: 'The world will be transformed' – video, The Guardian, November 2016
  50. Paul Gould, 'Diplomatic impunity'[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], Financial Times, 1 September 2006
  51. "Looks like no Rania on their literary parade", The Observer, 15 October 2006
  52. Hugo Rifkind, 'Britain goes to Moscow for AngloMockba'[অকার্যকর সংযোগ], The Times, 6 May 2009
  53. 'Ellen Burstyn e un premio a Venezia per i 70 anni di carriera', 'Vanity Fair'

বহিঃসংযোগ

[সম্পাদনা]