বিষয়বস্তুতে চলুন

পাপুয়া নিউগিনি জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-২০
দলের লোগো
ডাকনামকাপুলস
অ্যাসোসিয়েশনপাপুয়া নিউগিনি ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনওএফসি (ওশেনিয়া)
প্রধান কোচঅ্যান্থনি পাকাকোতো
অধিনায়করিকি ওয়াদুনাহ
সর্বাধিক ম্যাচমাউরি ওয়াসি (১০)
শীর্ষ গোলদাতামাউরি ওয়াসি (১১)
মাঠস্যার হুবার্ট মারে স্টেডিয়াম
ফিফা কোডPNG
ওয়েবসাইটwww.pngfootball.com.pg
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 অস্ট্রেলিয়া ০–৯ পাপুয়া নিউগিনি 
(অকল্যান্ড, নিউজিল্যান্ড; ১১ নভেম্বর ১৯৯৮)
ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১৪ (১৯৭৮-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (১৯৭৮, ১৯৮২)

পাপুয়া নিউগিনি জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (ইংরেজি: Papua New Guinea national under-20 football team; যা পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-২০ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে পাপুয়া নিউগিনির প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২০ দল, যার সকল কার্যক্রম পাপুয়া নিউগিনির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পাপুয়া নিউগিনি ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[] ১৯৯৮ সালের ১১ই নভেম্বর তারিখে, পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-২০ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে তারা ০–৯ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।

২৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট স্যার হুবার্ট মারে স্টেডিয়ামে কাপুলস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[][] এই দলের প্রধান কার্যালয় পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোর্সবিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পাপুয়া নিউগিনীয় সাবেক ফুটবল খেলোয়াড় অ্যান্থনি পাকাকোতো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন তুশাব স্টালিয়ন্সের মধ্যমাঠের খেলোয়াড় রিকি ওয়াদুনাহ[][]

পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-২০ এপর্যন্ত একবারও ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-২০ এপর্যন্ত ১৪ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭৮ ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করা।

মাউরি ওয়াসি, পিটার দাবিনিয়াবা, পাপালাউ আওয়েলে, লাপ এম্বেল এবং আলউইন কমোলংয়ের মতো খেলোয়াড়গণ পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-২০ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগো
তিউনিসিয়া ১৯৭৭প্রতিষ্ঠিত হয়নি
জাপান ১৯৭৯
অস্ট্রেলিয়া ১৯৮১
মেক্সিকো ১৯৮৩
সোভিয়েত ইউনিয়ন ১৯৮৫
চিলি ১৯৮৭
সৌদি আরব ১৯৮৯
পর্তুগাল ১৯৯১
অস্ট্রেলিয়া ১৯৯৩
কাতার ১৯৯৫
মালয়েশিয়া ১৯৯৭
নাইজেরিয়া ১৯৯৯উত্তীর্ণ হয়নি
আর্জেন্টিনা ২০০১
সংযুক্ত আরব আমিরাত ২০০৩
নেদারল্যান্ডস ২০০৫
কানাডা ২০০৭
মিশর ২০০৯
কলম্বিয়া ২০১১
তুরস্ক ২০১৩
নিউজিল্যান্ড ২০১৫
দক্ষিণ কোরিয়া ২০১৭
পোল্যান্ড ২০১৯
ইন্দোনেশিয়া ২০২১কোভিড-১৯ মহামারীর কারণে বাতিল[]
ইন্দোনেশিয়া ২০২৩অনির্ধারিত
মোট০/২২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Papua New Guinea U20" [পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-২০]worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১
  2. "Strikers To Play Papua New Guinea"। Steve Pitman, Brisbane Strikers। ৩০ মে ২০১১। ১৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১২
  3. "Farina's PNG aiming to defy odds"Fédération Internationale de Football Association (FIFA)। ১৮ মে ২০১২। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১২
  4. "Papua New Guinea Under 20: Squad" [পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-২০: দল]soccerway.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১
  5. "Papua New Guinea U20 - Club profile" [পাপুয়া নিউগিনি অনূর্ধ্ব-২০ – ক্লাবের তথ্য]transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১
  6. "Update on FIFA Women's World Cup™ and men's youth competitions" [ফিফা নারী বিশ্বকাপ এবং পুরুষদের যুব প্রতিযোগিতার হালনাগাদকৃত তথ্য]FIFA.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]