পানাবাকা লক্ষ্মী
ড. পানাবাকা লক্ষ্মী | |
|---|---|
| কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ২৮ মে ২০০৯ – ২৬ মে ২০১৪ | |
| প্রধানমন্ত্রী | মনমোহন সিং |
| মন্ত্রী | দয়ানিধি মারান আনন্দ শর্মা |
| পূর্বসূরী | ই. ভি. কে. এস. এলানগোভান |
| উত্তরসূরী | অজয় টমটা |
| কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ২৩ মে ২০০৪ – ২৮ মে ২০০৯ | |
| প্রধানমন্ত্রী | মনমোহন সিং |
| উত্তরসূরী | দীনেশ ত্রিবেদী |
| সংসদ সদস্য, লোকসভা | |
| কাজের মেয়াদ ১৬ মে ২০০৯ – ১৬ মে ২০১৪ | |
| পূর্বসূরী | দগ্গুবতী পুরন্দরেশ্বরী |
| উত্তরসূরী | মাল্যদ্রি শ্রীরাম |
| নির্বাচনী এলাকা | বাপটলা |
| কাজের মেয়াদ ১৩ মে ২০০৪ – ১৬ মে ২০০৯ | |
| পূর্বসূরী | ভুক্কলা রাজেশ্বরম্মা |
| উত্তরসূরী | মেকাপতি রাজামোহন রেড্ডি |
| নির্বাচনী এলাকা | নেল্লোর |
| কাজের মেয়াদ ৯ মে ১৯৯৬ – ১১ অক্টোবর ১৯৯৯ | |
| পূর্বসূরী | পদ্মশ্রী কুডুমুলা |
| উত্তরসূরী | ভুক্কলা রাজেশ্বরম্মা |
| নির্বাচনী এলাকা | নেল্লোর |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৬ অক্টোবর ১৯৫৮ কাভালি, অন্ধ্রপ্রদেশ |
| রাজনৈতিক দল | তেলুগু দেশম পার্টি (২০১৯ সাল থেকে) |
| অন্যান্য রাজনৈতিক দল |
|
| দাম্পত্য সঙ্গী | পানাবাকা কৃষ্ণাইয়া |
| সন্তান | ২ কন্যা |
| বাসস্থান | নেল্লোর |
ডাঃ পানাবাকা লক্ষ্মী (জন্ম: ৬ অক্টোবর ১৯৫৮) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী (২০০৪ - ২০০৯) এবং কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী (২০০৯ - ২০১২) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অন্ধ্র প্রদেশের বাপটলা নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। সম্মিলিত অন্ধ্র প্রদেশে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। এখন তিনি তেলুগু দেশম পার্টির (টিডিপি) একজন সদস্য।[১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ড. পানাবাকা লক্ষ্মীর জন্ম নেল্লোরের (অন্ধ্র প্রদেশ) কাভালিতে। তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে এমএ সম্পন্ন করেছেন।[২] তিনি প্রাক্তন আইআরটিএস ড. পি. কৃষ্ণাইয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের দুটি কন্যা রয়েছে।
কর্মজীবন
[সম্পাদনা]লক্ষ্মী নেল্লোর থেকে একাদশ, দ্বাদশ ও চতুর্দশ লোকসভায় এবং বাপটলা থেকে পঞ্চদশ লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ইউপিএ সরকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (২০০৪ - ০৯), পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এবং বস্ত্র মন্ত্রণালয়ের (২০০৯ - ১৪) প্রতিমন্ত্রী ছিলেন।[৩]
তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিরুপতি থেকে টিডিপি প্রার্থী হিসেবে ওয়াইএসআর কংগ্রেস পার্টির বাল্লি দুর্গা প্রসাদ রাওয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন।[৪] ২০২১ সালে, তিনি একই তিরুপতি আসন থেকে লোকসভা উপনির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন, যেটি তৎকালীন সাংসদ বাল্লি দুর্গা প্রসাদ রাওয়ের মৃত্যুর পর শূন্য হয়ে পড়েছিল এবং উপ-নির্বাচনের প্রয়োজন হয়েছিল।[৫] ওয়াইএসআর কংগ্রেস পার্টির একজন নবাগত রাজনৈতিক এম গুরুমূর্তি তাঁকে ২.৭০ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Samdani MN (১৪ মার্চ ২০১৯)। "Panabaka Lakshmi in TDP: Congress leaders Panabaka Lakshmi, Harsha Kumar join TDP | Vijayawada News - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১।
- ↑ "Detailed Profile: Smt. Lakshmi Panabaka"। ১৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Minister of State"। Ministry of Petroleum and Natural Gas। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Tirupati Election Results 2019: YSRCP's Balli Durga Prasad Rao has won with 228376 votes"। www.timesnownews.com (ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১।
- ↑ Murali, S. (৬ এপ্রিল ২০২১)। "Panabaka Lakshmi blames YSRCP, BJP for rise in prices of essential commodities"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১।
- ↑ PTI (২ মে ২০২১)। "Andhra Pradesh bypoll | YSR Congress wins Tirupati (SC) Lok Sabha constituency"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
টেমপ্লেট:Cabinet of Manmohan Singhটেমপ্লেট:Energy Ministries and Departments of India
- দ্বাদশ লোকসভার সদস্য
- একাদশ লোকসভার সদস্য
- লোকসভার নারী সদস্য
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- ২০১৪-এ ভারতের সাধারণ নির্বাচনে সংযুক্ত প্রগতিশীল জোটের প্রার্থী
- নেল্লোরের ব্যক্তি
- অন্ধ্রপ্রদেশের লোকসভা সদস্য
- পঞ্চদশ লোকসভার সদস্য
- অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে নারী
- তেলুগু রাজনীতিবিদ
- চতুর্দশ লোকসভার সদস্য
- জীবিত ব্যক্তি
- ১৯৫৮-এ জন্ম
- অন্ধ্রপ্রদেশের ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ