বিষয়বস্তুতে চলুন

পাদালা ভূদেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাদালা ভূদেবী
২০২০ সালের মার্চে পাদালা ভূদেবী
জন্ম
জাতীয়তাভারতীয়
পেশাপরিচালক এবং সমাজকর্মী
পরিচিতির কারণনারী শক্তি পুরস্কার নিচ্ছেন

পাদালা ভূদেবী একজন ভারতীয় সমাজকর্মী, যিনি সাভারার মহিলাদের সাথে কাজ করেন। তিনি উদ্যোক্তা ও তাদের পারিবারিক খাদ্যাভ্যাস উন্নত করতে সাহায্য করেন। ২০২০ সালের মার্চ মাসে তিনি নারী শক্তি পুরস্কার পেয়েছিলেন।

জীবনী

[সম্পাদনা]

ভূদেবী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সীতামপেটা এলাকায় বসবাসকারী সাভারা উপজাতি সম্প্রদায়ের সদস্য।[] এগারো বছর বয়সে তাঁর বিয়ে হয় এবং শীঘ্রই তাঁর তিনটি কন্যা সন্তান হয়। তাঁর নতুন পরিবার তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে।[] তাঁর বাবা "আদিবাসী বিকাশ ট্রাস্ট" নামে একটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন।[] তিনি ১৯৮৪ সালে মানুষকে সাহায্য করা শুরু করেন।[]

২০১৩ সালে তিনি নেদারল্যান্ডস এবং চীন সফর করেন। তারা কিভাবে তাদের বীজ চাষ করেছে তা দেখার পর তিনি নিজেদের কাজের উন্নতি কিভাবে করা যায় তা নিয়ে গবেষণা করেন।[] তিনি দুটি কোম্পানির পরিচালক। একটি কোম্পানি শস্য নিয়ে কাজ করে এবং অন্যটি কৃষকদের উৎপাদনে সহায়তা করে।[] তিনি "ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট এজেন্সি" (আইটিডিএ)-এর সাথে কাজ করেছেন এবং নারী ও শিশুদের খাদ্যাভ্যাস উন্নত করতে তাদের সাহায্য করেছেন।[]

২০২০ সালের মার্চ মাসে তিনি ভারতের সর্বোচ্চ নারী পুরস্কারে ভূষিত হন। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ নারী শক্তি পুরস্কার প্রদান করেন।[]

নারী ও বিধবাদের জন্য একজন উদ্যোক্তা হওয়ার আদর্শ হিসেবে কাজ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রচেষ্টার প্রশংসা করেছেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "PM Modi praises 'Nari Shakti Puraskar' awardee Padala Bhudevi for her efforts"ANI News (ইংরেজি ভাষায়)। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০
  2. 1 2 3 Rao, Madhu (৮ মার্চ ২০২০)। "Who is Padala Bhudevi, helped tribal women of Andhra in developing entrepreneurship"www.indiatvnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০
  3. 1 2 3 "Nari Shakti Puraskar for AP woman Padala Bhudevi from Srikakulam"Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০
  4. "Padala Bhudevi receives Nari Shakti Puraskar"Devdiscourse (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০